হঠাৎ শপিং করার অনুভূতি।
শুভ রাত্রি ..🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম হঠাৎ শপিং করার অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত এক মাস আগে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমার ছেলেকে দেখার জন্য। ছেলে হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর সরাসরি তার নানির বাড়িতে গিয়েছিল। ছেলের বয়স তখন ছিল ৭ দিন। আমাদের নিয়ম অনুযায়ী ছোট বাচ্চাদের সাত দিনের সময় নাম রাখা হয়। এবং কিছু নিয়ম কানুন পালন করা হয়। সেই উপলক্ষে একদিন আগে অফিস ছুটি হওয়ার পর হঠাৎ করে চলে যাই কিছু শপিং করার জন্য। হাতে সময় নিয়ে আমার চাহিদা অনুযায়ী বেশ কিছু থ্রি পিস কিনে ছিলাম।
আমি শপিং করার জন্য বাসাবাড়ি হকার্স মার্কেটে চলে গিয়ে ছিলাম। মার্কেটে গিয়ে আমার পরিচিত একটি দোকানে বসে বিভিন্ন রঙের থ্রি পিস দেখতে শুরু করেছিলাম। আমি মূলত পাঁচটি থ্রি-পিস নিব তাই বয়সের সঙ্গে মিলিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়। তারপরও চেষ্টা করি বিভিন্ন থ্রি পিস পছন্দ করার জন্য। তবে দোকানের থ্রি পিস গুলো খুব ভালো ছিল। তাই আরো বেশ কিছু থ্রি পিস দেখতে শুরু করলাম।
এরপরে আমি লাল খয়ারি এবং হালকা সবুজ রঙের অনেকগুলো থ্রি-পিস খুলে দেখেছি। এর মধ্যে থেকে তিনটি থ্রি পিস খুব পছন্দ হয়েছিল আমার। তাই মামাকে বলেছিলাম এগুলো এক পাশে রেখে দিতে। এরপরে আমি আরোও দুটি থ্রি পিস পছন্দ করার জন্য দেখতে শুরু করি। দোকানের মামা আমাকে ধৈর্য সহকারে দেখাতে শুরু করল। নিজের জন্য কিনলে হয়তো এত যাচাই বাছাই করতে হতো না। অন্য জনকে উপহার দিব তাই একটু যাচাই-বাছাই করেছিলাম।
এরপরে হালকা এমব্রডারি আরোও দুটি থ্রি পিস পছন্দ করি এবং মামাকে প্যাকেট করে দিতে বলি। আমি মোট পাঁচটা থ্রি-পিস কিনেছিলাম। একটি আমার ওয়াইফের জন্য, দুইটি ওয়াইফের দুই বড় বোনের জন্য এবং শাশুড়ি ও ভাবীর জন্য আর বাকি দুইটি উপহার দিব। আমার অনেক কষ্ট হয়েছিল কাপড় গুলো পছন্দ করতে। যাইহোক অবশেষে চার হাজার টাকা দিয়ে কিনেছিলাম। শপিং শেষ করে তারপর আমি বাসার দিকে রওনা করি। এই ছিল আমার শপিং করার অনুভূতি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
| বিভাগ | লাইফ স্টাইল। |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি ৯। |
| বিষয় | হঠাৎ শপিং করার অনুভূতি। |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
| ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|
https://x.com/nazmulhasanbd01/status/1847351596495360257?t=Lj5RZ3dm-e5jtudY8bF9XA&s=19
বেশ অনেক অনেক ভালো লাগলো আপনাদের কেনাকাটার মুহূর্ত দেখে। দারুনভাবে আজকে আপনি আমাদের মাঝে কেনাকাটার মুহূর্ত উপস্থাপন করেছেন। এমন কেনাকাটার মুহূর্তগুলো আমার কাছে ভালো লাগে কিন্তু কিনতে গেলে সব কিছুর দাম ডাবলের বেশি চেয়ে বসে থাকে তখনই খারাপ লাগে। তবে তো দেশে কেনাকাটা সবই করেছেন বউ আর বউয়ের বোনদের জন্য নিজের বোনদের জন্য কই?
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
উপহার দেওয়ার ক্ষেত্রে একটু যাচাই-বাছাই করে কিনতে হয়। আপনার শপিং এর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। সবগুলো ড্রেস চার হাজার টাকা দিয়ে কিনেছেন। নাম রাখার অনুষ্ঠান উপলক্ষে ভালোই শপিং করেছেন। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু শপিং করার মুহূর্ত গুলো ভীষণ ভালো লাগে। আপনার প্রশংসা মূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
হঠাৎ করে এমন শপিং এ যাওয়া ভীষণ ভালো একটি বিষয় ভাই। আপনি শপিং এ গিয়ে অনেক কিছু কেনাকাটি করেছে দেখতে পাচ্ছি। এই পোস্টে সব থেকে সুন্দর হয়েছে ছবিগুলো। কত শাড়ি এবং জামাকাপড় একসঙ্গে ছবির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার বাবুর জন্য অনেক ভালোবাসা রইলো। সে বড় হয়ে একজন মানুষের মত মানুষ হয়ে উঠুক।
ঠিক বলেছেন ভাই হঠাৎ করে শপিং করার অনুভূতি খুবই ভালো হয়। আপনার প্রশংসা মূলক মন্তব্য পেয়ে খুশি হলাম, ধন্যবাদ ভাই।
নাম রাখার অনুষ্ঠান উপলক্ষে ভালোই শপিং করেছেন দেখছি। শপিং করার মুহূর্ত আমাদের সাথে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাবুর জন্য দোয়া এবং ভালোবাসা রইলো।
ধন্যবাদ আপু আপনাকে, গঠনমূলক মন্তব্য করে আমাকেও উৎসাহ দেওয়ার জন্য।
হঠাৎ করে শপিং করতে যাওয়ার একটা আলাদাই আনন্দ আছে। তবে আপনি যে সমস্ত শপিং মেয়েদের জন্য করেছেন সেটাই আমার কাছে অবাক করা বিষয়। ছেলেরা সাধারণত মেয়েদের শপিং করে না বলেই দেখেছি তারা টাকা দিয়ে রে কারণ চয়েসের তো একটা ব্যাপার থেকেই থাকে । আপনি যে উপহারগুলো কিনেছেন সেগুলো যদি আপনার প্রিয়জনদের না বলে থাকেন তবে তাদেরকে সারপ্রাইজ দিতে পারবেন। সেটা আরই আনন্দের হবে।
আপু তাই হয়েছিল, তারা সবাই একরকম সারপ্রাইজ পেয়ে যায়। আপনার যুক্তিযুক্ত মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।
বেশ কিছু জামা কাপড় একসাথে কিনলে ভালোই লাগে। আর প্রয়োজনীয় কোন কিছু কেনাকাটা করতে গেলেও ভালো লাগে। আপনি তো দেখছি বেশ ভালোভাবেই কেনাকাটা করেছেন ভাইয়া। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।
আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম আপু।আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।