ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগlast year

ABB 27 জুন 2025 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000310262.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

জামরুল ফুল

20250418_094607.jpg

  • আজকে আমি আপনাদের মাঝে জামরুল ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। এই ফুল দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। জামরুল দেখতে অনেক ধরনের হয়ে থাকে। জামরুল হলো একটি ফলের নাম। এই ফল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। আমাদের এদিকে বেশিরভাগ বাড়িতে জামরুল গাছ রয়েছে। এখন কি আমাদের বাড়িতে জামরুল গাছ রয়েছে। বিভিন্ন জায়গায় জামরুল ফলের বাগান রয়েছে। আজকের এই জামরুল ফুলের ফটোগ্রাফি আমার এক আত্মীয়দের বাড়ি থেকে করেছি। তাদের বাড়িতে আরো এক ধরনের জামরুল গাছ রয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের এই জামরুল ফুলের ফটোগ্রাফিটা ভালো লেগেছে।

প্রাকৃতিক দৃশ্য

20250402_103004.jpg

  • প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। প্রাকৃতিক দৃশ্য আমি অনেক পছন্দ করি। আমি প্রায় সময় প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার জন্য ঘুরাঘুরি করে থাকি। আমার কাছে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে প্রাকৃতিক দেশের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আমার মত অনেক মানুষ আছে প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করে। এমনই একদিন ঘুরতেছিলাম তখন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা করি। ফটোগ্রাফিটা দেখতে অনেক সুন্দর হয়েছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা পছন্দ হয়েছে।

বিড়াল

20250402_102902.jpg

  • বিড়াল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। এই প্রাণীটি পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষের পছন্দের। বিড়াল আমি অনেক পছন্দ করি। বিড়াল অনেক ধরনের হয়ে থাকে। আমাদের পৃথিবীতে বেশিরভাগ ঘরে বিড়াল দেখা যায়। এমনকি বেশিরভাগ মানুষ বিড়াল ঘরে পুষে থাকে। আমাদের বাড়িতেও কয়েকটি বিড়াল রয়েছে। আজকের এই বিড়ালের ফটোগ্রাফি আমাদের বাড়ি থেকে করেছি। বিড়ালটা কি সুন্দর ভাবে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার কারণে ফটোগ্রাফি টা দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে এই বিড়ালের ফটোগ্রাফি টা ভালো লেগেছে।

গোলাপ ফুল

20250127_144124.jpg

  • গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। গোলাপ ফুলের অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। এবং কি গোলাপ ফুল দেখতে অনেক ধরনের হয়ে থাকে। আমার সব থেকে পছন্দের ফুলের মধ্যে একটি হল গোলাপ ফুল। আমি প্রায় সময় গোলাপ ফুলের ফটোগ্রাফি করার জন্য ঘুরাঘুরি করে থাকে। বেশিরভাগ দিন নার্সারিতে গিয়ে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করি। গোলাপ ফুল অনেক জায়গায় চাষ করা হয়ে থাকে। বাজারে ফুলের দোকানে বিক্রি করতে অনেক দেখা যায়। আমার কাছে ঘুরাঘুরি করে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। এমনই একজন নার্সারিতে গিয়েছিলাম তখন এই সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফিটা করি। আশা করি ফটোগ্রাফিটা আপনাদের পছন্দ হয়েছে।

সুন্দর আকাশ

20240710_164255.jpg

  • আকাশ দেখতে পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। আমি আকাশ দেখতে অনেক পছন্দ করি। আমার কাছে দুপুর বেলার আকাশ এবং সন্ধ্যাবেলায় আকাশ দেখতে অনেক ভালো লাগে। আমি প্রায় সময় আকাশের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। আমার কাছে আকাশের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আমি প্রায় সময় কোন জায়গায় ঘুরতে গেলে আকাশের ফটোগ্রাফি করি। এমনই একদিন সুন্দর এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন এই সুন্দর আকাশের ফটোগ্রাফিটা করি। আকাশটাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। আশা করি আকাশের ফটোগ্রাফি টা আপনাদের পছন্দ হয়েছে।

নৌকা

20240613_110802.jpg

  • নৌকা আমার পছন্দের একটা জিনিস। যেটাতে ওঠে পানিতে চড়তে অনেক ভালো লাগে। নৌকা দেখতে অনেক ধরনের হয়ে থাকে। নৌকা আমি অনেক পছন্দ করি। আমার মত অনেক মানুষ আছে নৌকা পছন্দ করে। আমি প্রায় সময় আপনাদের মাঝে নৌকার ফটোগ্রাফি শেয়ার করি। আমি প্রায় সময় সমুদ্রের ধারে এবং খাল বিলের কাছে গিয়ে থাকি। ওখানে যদি নৌকা দেখতে পায় তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমার কাছে সুন্দর সুন্দর নৌকা দেখতে এবং ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। এমনই একদিন সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছিলাম তখন এই নৌকাটির ফটোগ্রাফি করি। আশা করি নৌকাটির ফটোগ্রাফি আপনাদের পছন্দ হয়েছে, ধন্যবাদ।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ দ্রঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>

1000163454.png


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

1000315398.jpg

 last year 

দারুন হয়েছে আপনার রেনডম ফটোগ্রাফির এই পোস্টটি। বিড়ালের ফটোগ্রাফি গোলাপ ফুলের ফটোগ্রাফি সহ প্রত্যেকটা ফটোগ্রাফি একেবারে চোখ জুড়ানো হয়েছে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আমার ফটোগ্রাফি দারুন হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

বাহ আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া। আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে।বিশেষ করে আজকের গোলাপ ফুল ও আকাশের ফটোগ্রাফি দারুণ হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বরাবরের মতো আজকেও সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করলাম।

 last year 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ফুলের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো। আর প্রকৃতি তো সব সময় সুন্দর।

 last year 

ফুলের ফটোগ্রাফি আপনার বেশি ভালো লেগেছে শুনে খুশি হয়েছি।

 last year 

1000315395.jpg

আপনি একদম ঠিক বলেছেন ফটোগ্রাফি এমন একটা বিষয় যেটা সবার দ্বারা কখনোই করা সম্ভব হয় না। তবে আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে বিড়াল নৌকা যেভাবে আপনি তুলেছেন, মনে হচ্ছে আমাদের বাস্তব জীবনের চিত্র আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই সাথে ফটোগ্রাফি করার কারণ এবং বিশ্লেষণ আপনি চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য, ভালো থাকবেন।

 last year 

আমি সব সময় সুন্দর করে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63551.01
ETH 1783.00
USDT 1.00
SBD 0.39