ডাই : রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 05 মার্চ 2k24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20240227120752.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট ভালো লাগবে।

আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একটা ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে এরকম ভাবে যদি ওয়ালমেট তৈরি করা হয়, আর সেই ওয়ালমেট ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগে। এবং কি ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় এর ফলে। আমি বিভিন্ন কালার ব্যবহার করে ফুলগুলো তৈরি করার চেষ্টা করেছি। ফুলের ভিতরে পুঁতি দেওয়ার চেষ্টা করেছি, যেন ফুল গুলো দেখতে আরো বেশি ভালো লাগে। আসলে আমার কাছে রঙিন কাগজ দিয়ে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে খুব ভালো লাগে। তাই যখন সময় পাই তখন রঙিন কাগজ নিয়ে বসে পড়ি ওয়ালমেট তৈরি করার জন্য। এই ওয়ালমেট আমি ঘরের দেয়ালে লাগিয়েছি। যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমি উপস্থাপনার মাধ্যমে এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যেন যে কেউ চাইলে এটা সহজেই তৈরি করতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি।

IMG20240227120752.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা সাদা কাগজ গোল করে কেটে নিলাম। এবং কাগজটার চারপাশে কালো কালারের রঙিন কাগজ জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240304_011631.jpg

ধাপ 2️⃣

তারপরে সবুজ কালারের দুইটা রঙিন কাগজ কেটে নিয়ে ঘাসের মতো করে কেটে নিলাম।

IMG_20240304_011652.jpg

ধাপ 3️⃣

এরপর সাদা কাগজটার নিজের অংশে এই দুইটা কাগজ গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240304_011704.jpg

ধাপ 4️⃣

তারপরে মার্কার কলম দিয়ে গাছ আঁকা শুরু করলাম। এভাবে অনেক সুন্দর করে একটা গাছ এঁকে নিলাম একপাশে।

IMG_20240304_011718.jpg

ধাপ 5️⃣

এরপর একটা কাগজ সমান ভাবে কেটে নিয়ে ভাঁজ করে নিলাম।

IMG_20240304_011800.jpg

ধাপ 6️⃣

তারপর একটু গোল করে কাগজটা ফুলের মত করে কেটে নিলাম। এরপর এটার ভাঁজ খুলে নিলাম।

IMG_20240304_011812.jpg

ধাপ 7️⃣

এভাবে বিভিন্ন কালারের অনেকগুলো ফুল তৈরি করে নিলাম। এবং ফুলের পাপড়ি গুলো একটু বাঁকা করে নিলাম। তারপর একটা একটা পাপড়ি কেটে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240304_011828.jpg

ধাপ 8️⃣

তারপর ফুলগুলোর ভেতরে কলম দিয়ে কালো দাগ দিয়ে ডিজাইন করে নিলাম। এরপর গাছের ডালের মধ্যে ফুলগুলো জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে।

IMG_20240304_011842.jpg

ধাপ 9️⃣

এরপর প্রত্যেকটা ফুলের ভিতরে একটা একটা পুঁতি দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে আমি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

IMG_20240304_011854.jpg

ফাইনাল আউটপুট

IMG20240227120755.jpg

IMG20240227120811.jpg

IMG20240227120801.jpg

IMG20240227120808.jpg

IMG20240227120752.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রকি ভাই রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ারমেট তৈরি করেছেন। এটি ঘরের দেওয়ালে টানিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে। আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলাম। এবং ধাপগুলো দেখে শিখেও নিলাম।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। দেখতে অনেক সুন্দর হয়েছে। ঘরের সাজে এরকম ওয়ালমেট অনেক সুন্দর লাগে। কালার কম্বিনেশন দারুণ হয়েছে। ধাপ গুলো সুন্দর করে বর্ণনা করেছেন, যাতে সহজে সবাই বুঝতে পারে। ওয়ালমেটের ফটোগ্রাফি গুলোও ভালো হয়েছে। ডাই প্রজেক্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করার।

 2 years ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট টি তো আমার ভীষণ ভালো লাগলো। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। সত্যি কথা বলতে দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা ফুলের ওয়ালমেট আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘর সাজালে ঘরের সৌন্দয্য অনেক গুন বেড়ে যায়। আর আপনি কিন্তু সব সময় দারুন দারুন ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। আপনার তৈরি করা প্রতিটি ওয়ালমেট কিন্তু আমার কাছে দারুন লাগে। যেমনটি ভালো লেগেছে আজকের ওয়ালমেটটি। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা প্রতিটি ওয়ালমেট আপনার কাছে দারুন লাগে শুনেই খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট দেখে মুগ্ধ হলাম। আসলে ভাই আপনার দক্ষতা অসাধারণ। আপনি খুবই সুন্দর ভাবে এই ডাই পোস্টগুলো তৈরি করেন। আজকের এই রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে ডাই পোস্টটি তৈরি করেছেন দেখে যেন আমার অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে মুগ্ধ হওয়ার মত ওয়ালমেট তৈরি করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগের বদৌলতে আমরা সবসময়ই চমৎকার সব ডাই প্রজেক্ট দেখতে পারছি। আপনার ডাই প্রজেক্ট অসাধারণ হয়েছে। এইধরনের কাজগুলো নিঃসন্দেহে ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ। কাজটি শেষ করার পর বেশ চমৎকার ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিজের ক্রিয়েটিভিটি কে বিভিন্ন ভাবে প্রকাশ করার চেষ্টা করতেছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ওয়ালমেট দেখতে অসাধারন লাগতেছে। বিভিন্ন ধরণের রঙিন কাগজ কেটে কেটে ফুল তৈরি করেছেন। এবং ফুল গুলোর মাঝখানে পুঁতি দেওয়ার জন্য আকর্ষণীয় লাগতেছে। এধরনের কাজ গুলো দেখলে সত্যি ভীষণ ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ফুল গুলোর মাঝখানে পুঁতি বসানোর কারণে বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগছিল।

 2 years ago 

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার সুন্দর এই ওয়ালমেট দেখে আমার খুবই ভালো লেগেছে। ফুলগুলো খুব সুন্দর করে স্থাপন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ফুলের এই ওয়ালমেট তৈরি করা আমাদের মাঝে পর্যায়ক্রমে দেখিয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার সুন্দর এই ওয়ালমেট দেখে আপনার কাছে ভালো লেগেছে এটা ভাবতেই ভালো লাগতেছে। আপনাদের উৎসাহ পেলে পরবর্তীতে এরকম কাজগুলো করার প্রতি আগ্রহ আরো বেশি বেড়ে যাবে।

 2 years ago 

রঙিন কাগজের ওয়ালমেটটি সুন্দর হয়েছে ভাইয়া।আপনি ভিন্ন ভিন্ন রঙের ফুল তৈরি করাতে ওয়ালমেটটি আরো বেশী সুন্দর লাগছে।এই কাজগুলো সময় নিয়ে করতে হয়।সময় নিয়ে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার নিজের কাছেও ভিন্ন ভিন্ন ফুল হওয়ার কারনে এই ওয়ালমেট দেখতে সুন্দর লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38