অরিগ্যামি : রঙিন কাগজের খামের অরিগ্যামি

in আমার বাংলা ব্লগlast year

ABB 18 মার্চ 2024

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000014841.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের খামের অরিগ্যামি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজের খামের অরিগ্যামি ভালো লাগবে।

1000014844.jpg

রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন অরিগ্যামি তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখনই আমি সময় পাই, তখনই রঙিন কাগজ নিয়ে বসে পড়ি বিভিন্ন রকম সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করার জন্য। আজকে আমি চেষ্টা করেছি অনেক সুন্দর দেখতে দুইটি ভিন্ন কালারের খামের অরিগ্যামি তৈরি করার জন্য। আপনারা কেউ চাইলে কিন্তু এই খামের মাধ্যমে কাউকে ছোট চিরকুটও দিতে পারবেন। অনেক বেশি সুন্দর লাগবে এটা। অরিগ্যিমি গুলো তৈরি করা অনেক বেশি সময়ের ব্যাপার। সময় নিয়ে এগুলো করলে দেখতে বেশি সুন্দর লাগে। আমি চেষ্টা করেছি পুরোটা সুন্দর করে তুলে ধরার জন্য। আপনারা চাইলে এটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক উপস্থাপনা।

উপকরণ

রঙিন কাগজ
কাঁচি ✂️

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে কিছুটা অংশ ভাঁজ করে নিলাম।

1000014839.jpg

ধাপ 2️⃣

তারপর নিচের অংশ থেকে অংশ ভাঁজ করে নিয়ে কাগজটা খুলে আরো কিছু ভাঁজ করে নিলাম।

1000014836.jpg

ধাপ 3️⃣

তারপরে কাগজটার একপাশ থেকে ছোট ছোট করে ভাঁজ করে নিলাম।

1000014831.jpg

ধাপ 4️⃣

এভাবে অনেক সুন্দর করে একটা পাতা তৈরি করে নিলাম আর ভাঁজ করে নিলাম।

1000014826.jpg

ধাপ 5️⃣

এভাবে আরও কিছুটা ভাঁজ করে সুন্দর একটা খাম তৈরি করে নিলাম। এরকম ভাবে আরো একটা খাম তৈরি করে নিলাম।

1000014824.jpg

ফাইনাল আউটপুট

1000014841.jpg

1000014844.jpg

1000014847.jpg

1000014850.jpg

1000014857.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

রঙিন কাগজ কেটে কেটে এমন সুন্দর করে খাম বানিয়েছেন দেখে খুব ভালো লাগলো। খামের উপরের ডিজাইনটিভ আরো সুন্দর হয়েছে। এমন করে রঙিন কাগজ কেটে কোন জিনিস বানালে তা দেখতে ভীষণ সুন্দর লাগে। সময় নিয়ে এত সুন্দর করে খাম তৈরি করবার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

খামের উপরের ডিজাইন সত্যি বেশি সুন্দর হয়েছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে চমৎকার দুটি খাম তৈরি করেছেন। অরিগ্যামি পোস্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দরভাবে খাম তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার নিজের কাছেও অরিগ্যামি পোস্ট অনেক ভালো লাগে।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি খামের অরিগ্যামি তৈরি করছেন। কাগজের তৈরি অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো অরিগ্যামি টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর খামের অরিগ্যামি তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে যা তৈরি করা হয় না কেন দেখতে খুবই ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি খামের অরিগ্যামি তৈরি করলে। আর উপরে পাতা দেওয়ার কারণ আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো পর্যায়ক্রমে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন, রঙিন কাগজ দিয়ে যেটাই তৈরি করা হোক দেখতে খুব ভালো লাগে।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর চিঠির খাম তৈরি করেছেন। যদিও এগুলো এখন খুব একটা দেখা যায় না। আপনি চমৎকারভাবে খামটা তৈরি করেছেন ভাইয়া। অরিগামির প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অরিগামী তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

খাম তৈরি করার পদ্ধতি এতটা সুন্দর করে শেয়ার করতে পেরে ভালো লেগেছে।।

 last year 

1000252353.jpg

1000252355.jpg

 last year 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি খাম বানিয়েছেন। খামের উপরে পাতার ডিজাইন করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি বানাতেও খুব ভালো লাগে। আপনি খাম তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমার নিজের কাছেও এইরকম জিনিস গুলো দেখতে এবং বানাতে দুটোই খুব ভালো লাগে।

 last year 

রঙিন কাগজের খামের অরিগ্যামি দুটো খুবই চমৎকার হয়েছে ভাইয়া।এ ধরনের খামে নানা রকমের জিনিস দেয়া যায়। আর এতে ভালো ও লাগে।নিজের হাতে তৈরি করা খামে কাউকে কিছু গিফট করলে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে খামের অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আসলে এটি কাউকে গিফট করলে ভালো লাগবে। সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

 last year 

আমি বরাবরি দেখেছি আপনার রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি কাজগুলো খুব সুন্দর হয়। আপনি আজকেও বেশ সুন্দর দেখতে দুটি খাম বানিয়েছেন। আমাদের দৈনন্দিন জীবনে খাম অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। যখন তখন কাজে লাগে। আমার তো লাগেই কারণ বাচ্চার নানান জায়গায় মাসিক বেতন দিতে হয়। এটা শিখে রাখলাম।দেখি কাজে লাগাব।

 last year 

অবশ্যই কাজে লাগাতে পারবেন। আর যেহেতু শিখে নিয়েছেন অবশ্যই তৈরি করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60118.21
ETH 1573.41
USDT 1.00
SBD 0.42