You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: হোস্টেজেস ( সিজন ১: পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা দেখতে দেখতে 'হোস্টেজেস' ওয়েব সিরিজটার ৮ টি পর্ব শেষ হয়ে গিয়েছে। আর দেখছি এই অষ্টম পর্বের নাম ছিল "এস্কেপ"। মিরার ছেলেমেয়েরা ঘর থেকে বের হলেও তাদের পেছনে দেখছি ওরা লেগেই ছিল। আর অন্যদিকে মীরার মেয়ের পা মচকে যাওয়ার কারণে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে। কিন্তু ফৌজি নামের ছেলেটা হঠাৎ করেই দেখছি এক্সিডেন্ট হয়ে যায়। আর অন্যদিকে শায়লার ভাইকে বন্দুক চালানো শিখিয়ে দিলেও সে দেখছি ভুলেই গিয়েছে। তার যেহেতু এই বিষয়ে ধারণা নেই তাই বারবার ভুলে গিয়েছে। আর শায়লা দোকানে লুকিয়ে পড়ার পর আরেকজন এসে দেখছি তাকে বাঁচায়। কিন্তু সেই লোকটা আসলে কে এটা বুঝলাম না। কারণ একে তো নেশার ওষুধ খাইয়ে দিয়েছে, অন্যদিকে আবার শায়লার ফ্যামিলি সম্পর্কে সে অনেক ভালো করেই জানে। না হলে কিভাবে বলতে পারবে ফ্যামিলিতে একজন মেয়ে রয়েছে। তার মতলব এই পর্বে ভালোভাবে বুঝলাম না। আশা করছি বিষয়টা পরবর্তী পর্বে ভালোভাবেই ক্লিয়ার হবে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63551.01
ETH 1783.00
USDT 1.00
SBD 0.39