You are viewing a single comment's thread from:

RE: শৈশবের ঈদ আনন্দ

in আমার বাংলা ব্লগ2 years ago

আপনারা কি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে না?

এটা কোন প্রশ্ন হলো ভাই। এমন কেউ নেই যে বলতে পারবেনা তার শৈশবের স্মৃতি মনে পড়ে না। প্রতিনিয়তই শৈশবের স্মৃতিগুলো চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়। বিশেষ করে শৈশবের খেলাধুলা ঈদের আনন্দ থেকে শুরু করে সবকিছু বেশি মনে পড়ে। শৈশবের ঈদের আনন্দটাই ছিল সবথেকে বেশি মধুর। সবার আগে গোসল করে রেডি হয়ে বড়দেরকে সালাম করে সালামি নিতাম। তারপর বড়দের সাথে চলে যেতাম মসজিদে নামাজ আদায় করার জন্য। নামাজ শেষে আত্মীয়ের বাড়িতে যাওয়া, আবারও সালামি নেওয়া এসব কিছু অনেক ভালো লাগতো। তবে এখন সেই মুহূর্তগুলো চাইলেও ফিরে পাওয়া যাবে না। অনেক সুন্দর করে লিখেছেন এটা। যা পড়ে ছোটবেলার কথা আবারও মনে পড়ে গেলো।

Sort:  
 2 years ago 

জীবনের বাস্তবতার কাছে আজ আমরা সবাই পরাজিত। সবাই আমরা ছেলেবেলায় ফিরে যেতে চাই, কিন্তু আদৌ সেটা সম্ভব নয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65605.15
ETH 1915.42
USDT 1.00
SBD 0.38