You are viewing a single comment's thread from:

RE: নৈহাটির বড় মা

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আজকে তো দেখছি একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তাও আবার কালীপুজোর পরের দিন তুলেছিলেন। এই ফটোগ্রাফি গুলো বিশেষ একটা স্থান থেকে তুলেছেন এটা বুঝতেই পারছি দেখে। আপনাদের ইন্ডিয়ার বিখ্যাত একটি পুজো। নৈহাটির থেকে তোলা এই আলোকচিত্র গুলো আমার কাছে জাস্ট অসাধারণ এবং মনোমুগ্ধকর লেগেছে। বড় মায়ের এই পুজোটা সব সময় হয় জেনে খুব ভালো লাগলো। অনেক বছর ধরেই দেখছি এই পুজোটা হয়ে আসছে। তবে এটা শুনে খারাপ লাগলো, আপনি প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন কিন্তু প্রসাদ আর পাননি। এত বেশি মানুষের মাঝে আপনি প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন এটা শুনে তো আমি অবাক। রুদ্রের তাপের কারণে, সেই সাথে মানুষের ভিড় তো আছেই, এসবের কারণে আর সেখানে দাঁড়িয়ে না থেকে চলে এসে ভালোই করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। অনেক বেশি ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38