RE: গাজরের অরিজিনাল কালারফুল চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা আপনি এত সুন্দর একটা আর্ট করেছেন, তাও আবার এত সুন্দর একটা আইডিয়া থেকে। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক বেশী সুন্দর হয়েছে গাজরের এই কালারফুল চিত্রাংকনটা। আসলে দাদা আমি তো প্রথমেই আপনার এই আর্ট দেখে ভেবেছিলাম, হয়তো আপনি গাজরের ফটোগ্রাফি করেছেন মাঠে গিয়ে। কিন্তু পরে টাইটেল পড়ে বুঝতে পেরেছি আপনি আর্ট করেছেন। গাজর খাওয়ার সময় যেহেতু চিন্তা করছিলেন তাই আইডিয়াটাও বেশ দারুন এসেছে। দাদা আপনি তো আমাদেরকে তাজা তাজা গাজর খাওয়ার জন্য দিয়েছেন, কিন্তু আমরাই তো খেতে পারছি না। যাই হোক দেখে তো মনে হচ্ছে সবে মাত্র তুলে নিয়ে আসা গাজর এগুলো। এখনো পর্যন্ত মাটির উপরে রাখা রয়েছে। শেষে ইফেক্টটাও আপনি অনেক সুন্দর ভাবে দিয়েছেন দাদা। যার কারণে একেবারে বাস্তবিক লাগতেছে। আপনি সবসময় এই ধরনের আর্টগুলোকে অরজিনাল করে তোলার চেষ্টা করেন আর্টের মাধ্যমে। আপনার এরকম আর্টগুলো যত দেখি ততই ভালো লাগে। এটার প্রশংসা যত করব ততই কম হবে। এত সুন্দর একটি আর্ট করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ দাদা।