You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা কে.এন.সি রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেল কালী পূজার সময় সুন্দরভাবে সাজানো হয়ে থাকে যা ৮ তম পর্বটা দেখেই বুঝতে পেরেছি। এরকম সুন্দর প্যান্ডেল কখনোই দেখিনি। অনেক বড়সড়োভাবে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। অনেকগুলো মূর্তি ও ছিল। ঢোকার যে গেটের লাইটিং টা ছিল এটা ছিল সবথেকে বেশি সুন্দর এবং আকর্ষণীয়। আর ভিতরের সৌন্দর্য এবং লাইটিংও খুব ভালো লেগেছে দাদা। ত্রিদেব এর চিন্তাভাবনা থেকেই তারা এইটা করেছে এটা বুঝলাম। আর অনেক সুন্দর করে সাপের দৃশ্যটাকেও ফুটিয়ে তুলেছে, এটা দেখে তো আরো সুন্দর লাগলো। দেখে মনে হচ্ছে বাস্তবের একটা সাপ এখানে। দাদা সব কিছুর সৌন্দর্য আপনি সরাসরি খুবই ভালো উপভোগ করেছিলেন নিশ্চয়ই। সবকিছুর সুন্দর করে ফটোগ্রাফি করলেন, আর পুরোটা ভালোভাবে লিখে সবার মাঝে উপস্থাপন করেছেন। দাদা এরকম ভিন্ন ভিন্ন প্যান্ডেল গুলোর আলোকচিত্র আশা করছি আপনার পোষ্টের মাধ্যমে দেখার সুযোগ হবে আমাদের। এই সুন্দর মন্ডপের কাজ করতে মনে হচ্ছে অনেক দিনের সময় লেগেছিল। ধন্যবাদ দাদা, এই পর্বটা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39