You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার (সিজন ১: পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা দেখতে দেখতে কারাগার ওয়েব সিরিজটার ৩ পর্ব শেষ হয়ে গিয়েছে। আমি আপনারে শেয়ার করা এই ওয়েব সিরিজের রিভিউ গুলো প্রথম থেকেই পড়ে আসতেছি। সত্যি দাদা আপনি সব সময় অনেক সুন্দর করে ওয়েব সিরিজ গুলো রিভিউ লিখে থাকেন, যেগুলো পড়লে আর ওয়েব সিরিজ দেখাও লাগে না। আজকে আপনি তৃতীয় নাম্বার পর্ব লিখেছেন এই দেখলাম লোকটা ২৫০ বছর আগের ঘটনা বলছিল। যদিও এ লোকটা আসলে এগুলো কেন বলছে কেউ জানে না, তবে লোকটা এসব আজগুবি কথাই বলছিল। কারণ সে যদি ২৫০ বছর আগে কাউকে মেরে জেলের মধ্যে আসে তাহলে কিভাবে সম্ভব একটা মানুষ এত বছর ধরে বেঁচে থাকা। ২৫০ বছর আগে সে মীরজাফরকে খুন করেছিল, তারপর থেকে জেল খাটছে, এটা তো একেবারে অবিশ্বাস্য একটা ঘটনা বলেই সবাই বলবে। আর এই লোকটা এত বছর ধরে এখানে কিভাবেই বা ছিল। এই লোকটার আসল পরিচয় কি এবং কি লোকটা আসলে কোথায় থেকে এসেছে এটাই এখন জানতে হবে। আশা করছি দাদা এই বিষয়গুলো পরবর্তী পর্বে ক্লিয়ার হবে এবং কি এগুলো আমরা জানতে পারবো। সেই পর্যন্ত অধীর অপেক্ষায় বসে থাকলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38