You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনার কালীপুজোর আলোকচিত্র গুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালোই লাগতেছে। কালীপুজোর এই পর্বে আপনি "তরুচ্ছায়া"ক্লাবের সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র তুলে ধরেছেন, যেটা দেখে আমি তো খুব মুগ্ধ হলাম। কারণ অনেক বেশি চোখ ধাঁধানো ছিল এটা। সবকিছুকে এরকম ভাবে সাজানো হয়েছে যে, একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। এরকম নিখুঁত কাজগুলো সত্যি অনেক ভালো লাগে। প্যান্ডেল এবং আপনাদের কালী মায়ের কিছু নিদর্শনকে তুলে ধরেছেন এই পর্বের মধ্যে যেটা অনেক ভালো লেগেছে। সবকিছুকে দেখলাম বেশ ভালোভাবেই সাজানো হয়েছিল। পাটের বিভিন্ন অংশ দিয়ে দেখলাম সবকিছুই করা হয়েছে। সত্যি দাদা আমি আমি তো প্রথমে ভেবেছিলাম খড় অথবা বাঁশের কিছু দিয়ে তৈরি করা হয়েছে এগুলো। কিন্তু পরে আপনার বলাতে বুঝতে পারলাম, এগুলো আসলে পাট দিয়ে তৈরি করা হয়েছে। অনেকগুলো কালো কালো মূর্তিও দেখতে পেলাম। এগুলো কখনো সরাসরি দেখিনি, কিন্তু আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রথমবার দেখতে পেয়েছি। যার কারনে আমার কাছে ভালো লেগেছে দাদা। আসলে কিন্তু এদের চিন্তাধারা উন্নত মানের ছিল দাদা। খুবই দারুণ একটা কনসেপ্ট নিয়ে এটা করেছে তারা। আর আপনি সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো করেছেন। আমার কাছে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38