You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনার ওয়েব সিরিজের রিভিউ পোস্ট পড়ার জন্য আমি প্রতিনিয়ত অপেক্ষায় থাকি। যেহেতু ওয়েব সিরিজ গুলো দেখা হয় না, তাই আপনার রিভিউ গুলো পড়তে পছন্দ করি আমি অনেক বেশি। আপনি ওয়েব সিরিজের প্রত্যেকটা পর্ব অনেক সুন্দর তুলে ধরে থাকেন। দেখতে দেখতে এই ওয়েব সিরিজটা শেষ হয়ে গেল। এটার অন্তিম পর্ব অনেক সুন্দর ছিল। ওই দায়িত্বটা ভাদুড়ী নিজেই সামলিয়ে নিয়েছিল, এবং কি সীতার কোন ভূমিকা ছিল না আর দেখলাম। দেবীর ভয়ানক শাপ থেকে রক্ষা করেছিল ওই চমকপুর কে। আর দেখছি অর্নাও ঠিক হয়ে গিয়েছিল। এবং কি লোকটার উপরে আশীর্বাদও এসেছিল যার কারণে ওনার পাও ঠিক হয়ে গিয়েছিল। তিনি তো লাঠি ছাড়া চলতেই পারত না ওনার পায়ের সমস্যার কারণে। কিন্তু ওই আশীর্বাদের কারণে বেশ ভালোভাবেই চলতে পারছিল। শাপ মুক্ত হওয়ার পাশাপাশি আশীর্বাদ পেয়েছিল দেখে বেশি ভালো লেগেছে। গৌরবের বন্ধু ভাদুড়ীর কাছ থেকে ছুরি নিয়ে হাতের শিরা কেটে দেওয়ার পর দেখছি দেবীর মূর্তি থেকে একটা রশ্নি বের হয়েছিল। আর তখন চতুর্ভুজ রুপে দেবী আবির্ভূত হয়েছিল। তারপর দুজনকে দর্শন দিয়েছিল। আর ওই মূর্তিতে পুরো চমকপুর শাপ মুক্ত হয়েছিল দেখে ভালো লেগেছে। তারা নিজেকে বলি দিতে চাইলেও দেবি গ্রহণ করেনি এটা কিন্তু বেশ ভালো ছিল। খুব সুন্দর ভাবেই কিন্তু এই ওয়েব সিরিজটা শেষ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37