You are viewing a single comment's thread from:

RE: পেঁপের ঘন্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আরে বাহ্ দাদা আপনার তো দেখছি একদিন ও নিরামিষ খেতে ইচ্ছা করে না। আমার আবার শীতকালীন সবজি নিরামিষ রান্না করলেও ভালো লাগে। তবে নিরামিষ রান্না করার কথা চিন্তা করলেও আপনি দেখছি পারলেন না। শেষ পর্যন্ত চিন্তা-ভাবনা করে কাঁকড়া দিয়ে রান্না করে ফেললেন। আসলে পেঁপে এইভাবে কখনো কাঁকড়া দিয়ে খাওয়া হয়নি। এমনিতে পেঁপে রান্না করলে আমি বেশ মজা করে খেয়ে থাকি। তার উপরে পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে আপনার পোস্টের মাধ্যমে আজকে পেঁপে সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে খেতে। কিছুদিন আগে আবার আমাদের ঘরে অন্য আরেকটা মাছ দিয়ে রান্না করা হয়েছিল। তখনো পেঁপে দিয়ে খেতে খুবই ভালো লেগেছে। তবে আপনি আজকে ঘন্টর মত তৈরি করেছেন বলে দেখতেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এভাবে করে যে কোন সবজি রান্না করলে ভালো লাগে খেতে। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা রেসিপি উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38