You are viewing a single comment's thread from:

RE: ডিএলএস মেথডে সাউথ আফ্রিকা এক ধাপ এগিয়ে গেলো

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি প্রত্যেক দিনের মতো আজকেও একটা খেলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে জেনে খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রথম ম্যাচটির দিনে নাকি বৃষ্টি হয়েছিল, যার কারণে খেলা হয়নি, এটা আমি কয়েকজনের কাছে শুনেছিলাম। আসলে আমার অনেক বেশি ইচ্ছা থাকে খেলা দেখার। তবে দিনে দিনে ব্যস্ততায় ততটাই বেড়ে গিয়েছে খেলা দেখার সময় হয় না। তবে এতে আমার কোন আফসোস নেই। কারণ খেলার সম্পূর্ণ রিভিউটা আমি আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে পড়ে নিতে পারি। আর এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দাদা। তাইতো আমি আজকেও আপনার খেলার বিষয়ক পোস্টটা খুবই ভালোভাবে পড়েছি। সূর্য কুমার এবং রিংকু সিং খুবই দুর্দান্ত খেলেছে দেখছি। ভারতের স্কোর কিন্তু ততটাও কম ছিল না। বেশ ভালোই খেলেছে কিন্তু। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য। সুন্দর করে পুরোটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65282.73
ETH 1887.94
USDT 1.00
SBD 0.39