You are viewing a single comment's thread from:

RE: লাস্ট টি২০ ম্যাচ বেশ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি আমাদের মাঝে সব সময় খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেন দেখে ভালো লাগে। এই পোস্টটা আমি সম্পূর্ণভাবে পড়ার চেষ্টা করেছি। কারণ এটা খেলা বিষয়ক একটা পোস্ট ছিল। ক্রিকেট খেলা আমার সবথেকে পছন্দের। আগে ক্রিকেট খেলা হতো আবার টিকেট খেলা দেখাও হত। রাত জেগে অনেক ম্যাচ দেখেছি। যার জন্য মায়ের কাছে অনেক বকাঝকা ও শুনতে হয়েছিল। তবে এখন বড় হওয়ার সাথে সাথে ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে জীবনে। যার কারণে খেলা তো দূরের কথা খেলা দেখাও হয় না। তবে আমি মাঝে মাঝে চেষ্টা করি, শর্টকাট ভাবে হলেও খেলার কিছু তথ্য জান জানার। এখন কিন্তু কষ্ট করা লাগে না, আপনার পোস্টগুলো পড়েই ম্যাচগুলোর সম্পর্কে ধারণা নিতে পারি। এত অল্প রান করে বেশিরভাগ খেলোয়াড় আউট হয়ে গিয়েছে এটা শুনে খারাপ লেগেছে। তবে শেষ পর্যন্ত ভারত বিজয়ী হয়েছে, এটা শুনে এতটাই ভালো লেগেছে, আমি তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। কালকের শেষ মুহূর্তে আসলেই মিরাক্কেল ঘটেছিল দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 63026.84
ETH 1771.20
USDT 1.00
SBD 0.39