You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার তোলা দুর্গাপুজোর আলোকচিত্র গুলো দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। দ্বিতীয় পর্ব টা পড়তে যেমন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তেমনি দ্বিতীয় পর্বের মাধ্যমে শেয়ার করা ফটোগ্রাফি গুলো ও দারুন লেগেছে। প্যান্ডেল গুলো অনেক সুন্দর ভাবে করা হয়েছে আর দেখতেও ভালো লাগছে। প্রত্যেকটা মূর্তি অনেক বেশি সময় এবং শ্রম দিয়ে করা হয়েছিল দেখে বোঝা যাচ্ছে। এমনিতেই এরকম কাজগুলো অনেক বেশি সময় নিয়ে করা লাগে। পুজোতে আপনারা অনেক ঘুরাঘুরি এবং ভালো সময় কাটিয়ে থাকেন নিশ্চয়ই। দারুন দারুন কারুকাজ দেখতে পেলাম দাদা। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের মূর্তিগুলো ও অনেক সুন্দর করে তৈরি করেছে দেখছি। দেখে তো মনে হচ্ছে মূর্তিগুলো যেন বাহির থেকে আসা মানুষগুলোকে আহ্বান জানাচ্ছে। যাই হোক দাদা আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি। এবং পুরো পোস্টটা ও অনেক সুন্দর করে লিখেছেন। আশা করছি আপনি পরবর্তী পর্বটা আমাদের মাঝে খুবই শীঘ্রই শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62612.63
ETH 1758.77
USDT 1.00
SBD 0.39