You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ইরাইভান

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা মুভি দেখতে আমি এত বেশি পছন্দ করি যা বলে বুঝানো যাবে না। সময় পেলে আমি সঙ্গে সঙ্গে মুভি দেখার চেষ্টা করি। আর এরকম মুভিগুলো তো একটু বেশি দেখে থাকি আমি। এই মুভিটার কিছু শর্ট ভিডিও আমি দেখেছিলাম। তবে তখন ভেবেছিলাম সময় পেলে মুভিটা দেখে নেব। কিন্তু সময়ের কারণে মুভিটা দেখা হয়নি আমার। আজকে আপনি এই মুভিটার রিভিউ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো দাদা। এই মুভিটা দেখছি অনেক বেশি ভয়ানক এবং থ্রিলার টাই পেড়েছিল। এই মুভিটা শুরু হয়েছিল দেখছি হত্যা নিয়ে। খুন খারাপি এই মুভিটার মধ্যে লেগেই ছিল। বাবু নামের লোকটা কিন্তু টার্গেট করে করে একের পর এক মেয়েদেরকে মেরে ফেলছিল। আর এটা তাদের যেন ডেইলি রুটিন হয়ে গিয়েছিল হত্যা করাটা। আসলে কথায় আছে না, যেরকম কাজ করবে মানুষ সেরকমই ফল পাবে। তেমনি ওই লোকটাও মারা গিয়েছিল। সময় পেলে আমি মুভিটা দেখে নেওয়ার চেষ্টা করব দাদা। কারণ রিভিউটা অনেক সুন্দর ছিল এবং খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66197.34
ETH 1948.91
USDT 1.00
SBD 0.38