You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আজকেও আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন, যেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। পাড়ার বিভিন্ন প্যান্ডেল এবং প্রতিমার আলোকচিত্র অনেক সুন্দর করে এই পোস্টে তুলে ধরেছেন আপনি। সবুজ সংঘ নামের এই ক্লাবের পূজোর প্যান্ডেলটার আলোকচিত্র সর্বপ্রথমেই শেয়ার করেছেন এবং ষষ্ঠির দিন এই ফটোগ্রাফি টা করেছিলেন এটা জেনে ভালো লাগলো। এর পরবর্তীতে রাস্তার ধারের প্যান্ডেলটার ফটোগ্রাফিটা করেছেন এবং দ্বিতীয় নাম্বারে এই ফটোগ্রাফি টা ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। তার পরবর্তীতে ছোটখাটো প্যান্ডেলের প্রতিমার ফটোগ্রাফিও অনেক সুন্দর ভাবে করেছেন। একেবারে শেষের ফটোগ্রাফি গুলোতে আপনি বিবেক সংঘের প্রতিমা এবং প্যান্ডেলের ফটোগ্রাফি শেয়ার করেছেন, এই ফটোগ্রাফি গুলো অসম্ভব দারুন লেগেছে। বলতে গেলে শেষের প্যান্ডেলটা সবচেয়ে বেশি দারুন ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39