You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আমি অনেক বেশি পছন্দ করি এরকম ওয়েব সিরিজের রিভিউ পোস্ট গুলো। আপনি সুন্দর করে এই ওয়েব সিরিজের রিভিউটা তুলে ধরলেন। আসলে এই ওয়েব সিরিজের আগের পর্বগুলো যেহেতু আমার পড়া হয়েছিল, তাই এই পর্বের জন্য অপেক্ষায় ছিলাম অনেক বেশি। আসলে কিছু কিছু পর্বের মধ্যে রহস্য জড়ো হচ্ছিল, আবার কিছু কিছু পর্বের মাধ্যমে রহস্যগুলো বেরিয়ে আসছিল। আমি আপনার মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ সব সময় পড়ে থাকি দাদা। আর যেগুলো পর্বের মাধ্যমে শেয়ার করে থাকেন সেগুলো একটু বেশি ভালো লাগে আমার কাছে। আফসানার পেটের মধ্যে ভেবেছিল সেই মেমোরি কার্ড তাই তারা কেটে ফেলেছিল। কিন্তু পরবর্তীতে তাকদির খেয়াল করে আফসানার দাঁতের মধ্যে সেই মেমোরি কার্ড রয়েছে। খেয়াল করার কারণেই তো সেই ওই মেমোরি কার্ড পেয়েছিল। আর এর মাধ্যমে অপরাধীরা শাস্তি পেয়েছিল, আবার ভালো মানুষগুলো ও শাস্তি পেয়েছিল। তাকদীর এবং মন্টু বেশ গুরুতর ভাবে ফেঁসে গিয়েছিল। যাই হোক সম্পূর্ণটা অনেক সুন্দর করে তুলে ধরলেন দেখে ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42