You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

দাদা আজ কয়েকদিন পর্যন্ত "তাকদীর"ওয়েব সিরিজের পঞ্চম পর্বের জন্য অপেক্ষায় ছিলাম। আর আজকে আপনি এই ওয়েব সিরিজের পঞ্চম পর্বটা সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন দেখে পড়ে অনেক ভালো লেগেছে। আস্তে আস্তে দেখছি এই ওয়েব সিরিজের পর্বগুলো রহস্যের জালে বাসা বাঁধছে। আমি তো ভেবেছিলাম আস্তে আস্তে পর্বের মাধ্যমে সবকিছু ক্লিয়ার হবে, এখন তো দেখছি আরো অনেক রহস্য যোগ হচ্ছে। আর এরা তো দেখছি অনেক বড় সমস্যার মুখোমুখি হয়েছে। তারা বেশ ভালোভাবেই ফেঁসে গিয়েছে তাহলে। এখন তারা এই বিষয়টা কিভাবে ক্লিয়ার করবে? আর মেমোরি কার্ডটা এতবার খোঁজার পরেও তারা পায়নি, লাশ কাটার পরেও পাওয়া যায়নি দেখছি। মেমোরি কার্ড টা যদি পেয়ে যায় তাহলে তাদের কাছে অনেক বড় একটা প্রমাণ থাকবে। এই মেমোরি কার্ড টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য। প্রমাণ হিসেবে এটা একেবারে পারফেক্ট। তারা তো প্রমাণ ছাড়া পুলিশের কাছেও যেতে পারবে না। দাদা পরবর্তী পর্ব টা দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38