You are viewing a single comment's thread from:

RE: লতি দিয়ে রুই মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি তো আজকে খুব মজাদার রেসিপি শেয়ার করলেন। আসলে লতি বিভিন্ন রকম মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। এরকম মজার মজার রেসিপি গুলো খেতে আমি খুব পছন্দ করি। আসলে লতিতে অনেক ভিটামিন রয়েছে এটা আগে থেকে জানা রয়েছে। আর লতির গুরুত্ব কিন্তু অনেক বেশি। লতি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের জন্য অনেক বেশি উপকারী। যদিও এখন আমি লতি খুব একটা খাই না এলার্জির কারণে। এলার্জির কারণে লতি এখন খুব কম খাওয়া হয়, তবে এটি আমার খুবই পছন্দের একটা রেসিপি ছিল আগে। আপনি লতি দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন দেখে, আরো বেশি মজাদার মনে হচ্ছে আপনার তৈরি করা এই রেসিপিটা। প্রত্যেকটা ধাপ আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে যে কেউ এটি খুব সহজে তৈরি করে নিতে পারবে। পরিবেশন টা অনেক সুন্দর ভাবে করেছেন যা দেখে আমার তো ইচ্ছে করছে কিছুটা নিয়ে খেয়ে ফেলতে। মজাদার খাবার খেতে তো সবাই খুব পছন্দ করে। আর তাদের মধ্যে আমিও কিন্তু একজন। এরকম মজাদার একটা রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা। ভালো থাকবেন সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64372.58
ETH 1796.65
USDT 1.00
SBD 0.39