You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার খুবই পছন্দের একজন নায়ক হচ্ছে চঞ্চল চৌধুরী। আমি বেশিরভাগ সময় চঞ্চল চৌধুরীর বিভিন্ন রকমের নাটক দেখেছি। তবে আজ পর্যন্ত তার ওয়েব সিরিজ দেখা হয়নি। আজকেও আপনি অনেক সুন্দর একটা ওয়েব সিরিজ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাদা। চঞ্চল চৌধুরীর এই ওয়েব সিরিজের বেশ কয়েকটা এড আমি আরো অনেক আগে দেখেছিলাম। আর তখন থেকে ভাবছিলাম এই ওয়েব সিরিজটা দেখব, কিন্তু দেখবো দেখবো করে আর দেখাই হয়ে উঠছিল না। তবে আজকে এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে পড়ে খুব ভালো লেগেছে দাদা। ওই মেয়েটার লাশ চঞ্চল চৌধুরীর গাড়ির মধ্যে কিভাবে এসেছিল তা তো সে নিজেই জানেনা। এটা নিশ্চয়ই কারো কারসাজি হবে। হয়তো তাকে ফাঁসানোর জন্য, না হলে তাকে দিয়ে অন্য কাউকে ফাঁসানোর জন্য এই কাজটা করা হয়েছে মনে হয়। সর্বশেষে কি হবে তা জানার অপেক্ষায় থাকলাম। দাদা আশা করছি পরবর্তী পর্বটা খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন। আর আমি এমনিতেই সময় পেলে এই ওয়েব সিরিজটি দেখার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42