You are viewing a single comment's thread from:

RE: 'গোকু' কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার করা গোকু কার্টুনের চিত্রাংকন দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমি তো এরকম কার্টুন গুলো প্রচুর দেখতাম আগে। আসলে দাদা এরকম কার্টুন গুলো দেখার মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ রয়েছে। গোকু কার্টুনটি আমার অনেক বেশি ফেভারিট ছিল। আর আমি তো আগে বেশিরভাগ সময় এই কার্টুনটি দেখতাম। মোবাইলে বিভিন্ন ধরনের গেমস এর মধ্যেও কিন্তু এই কার্টুনগুলো দেখা যায়। আপনি অনেক বেশি নিখুঁতভাবে এটি অংকন করেছেন দাদা। এই ধরনের কাজ করতে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রয়োজন হয়। আর সৃজনশীলতা নিয়ে কাজ করতে এমনিতেই খুব ভালো লাগে। কার্টুনের শরীরের কালার, পোশাকের কালার এবং চুলের কালার অনেক সুন্দর করে করেছেন দাদা। দাদা আমি আর কি বলবো, আপনার করা আর্ট গুলো আমি যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। যাইহোক দাদা আপনার দক্ষতা এবং ক্রিয়েটিভিটির প্রশংসা কিন্তু করতে হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59760.45
ETH 1568.67
USDT 1.00
SBD 0.42