You are viewing a single comment's thread from:

RE: শাপলা ফুল সহ একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার করা শাপলা ফুলসহ একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। অনেক বেশি মনোমুগ্ধকর ছিল আপনার করা এই ম্যান্ডেলা আর্ট। আপনি খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং দক্ষতাকে কাজে লাগিয়ে এটি অংকন করেছেন। এরকম কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে বলে আমি মনে করি। সত্যি দাদা আপনার দক্ষতার যতই প্রশংসা করি না কেন আমার মনে হয় ততই কম হবে। আপনি বিভিন্ন রকমের রং ব্যবহার করেছেন এই ম্যান্ডেলা আর্টের ভেতরের রং করার জন্য। শাপলা ফুলটা দেখতে আমার কাছে একেবারে বাস্তবিক মনে হচ্ছে। কারণ যেহেতু আপনি ভিতরে রং করেননি তাই দেখতে একটু বেশি ভালো লেগেছে। সাদা শাপলা ফুল আমার অনেক বেশি পছন্দের এমনিতে। শাপলা ফুলের নিচের অংশে পাতা দিয়েছেন এবং চারিপাশে পানির মত করে দিয়েছেন। উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে শিখে নিতে পারলাম। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64139.33
ETH 1799.22
USDT 1.00
SBD 0.38