You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা কনফেশন ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা, দেখতে দেখতে জাতিস্বর ওয়েব সিরিজটির পঞ্চম পর্ব শেষ হয়ে গিয়েছে। তবে আমার কাছে পঞ্চম পর্ব পড়ে খুব ভালো লেগেছে। এই পর্বে আরো অনেক কিছু খোলসা হয়ে পড়েছে। এবার বুঝতে পারলাম আসলে সেই সনাতন ছোট মেয়েটাকে মারেনি, বরং অরণীর বাবা ভুলবশত রাগের মাথায় মেরে ফেলেছিল। ছোট বাচ্চারা খেলাধুলা করার সময় অনেক কিছুই ভেঙে ফেলে, এর ফলে এত রাগ করার কিছুই তো আমি বুঝলাম না। রূপকথার আচার-আচরণ দেখেই বোঝা যাচ্ছে সেই ছোট্ট মেয়েটা ছিল রূপকথা। হয়তো তার গলায় থাকা চেন টা সনাতনের ওয়াইফকে সনাতন দিয়েছিল। যার জন্য রূপকথা সেই চেনটা দেখার পরে বুঝতে পেরেছিল, এটা আসলে তার চেন। অর্থাৎ সেই ছোট্ট মেয়েটার চেন। পরবর্তী পর্বে কি হবে তা জানার অনেক বেশি আগ্রহ জেগেছে আমার মনে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39