You are viewing a single comment's thread from:

RE: গ্রামবাংলার অন্যতম একটি ঐতিহ্যবাহী খেলা-লাটিম

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসলে দাদা ছোটবেলায় লাটিম অনেক খেলেছি। লাটিম আমার সব থেকে পছন্দের একটা খেলা ছিল। বিকেল হলেই বন্ধুদের সাথে এই লাটিম খেলা হত। শুধু লাটিম খেলা না, আরো অনেক রকমের খেলা রয়েছে যেগুলো আমরা সবাই একসাথে খেলতাম। এটা কিন্তু সত্যি যে এইসব খেলা এখন হারিয়ে যাচ্ছে। আমাদের এই দিকেও লাটিম খেলা এখন আমি একেবারেই দেখি না। তবে এই খেলা গুলোর প্রচলন আগে সবথেকে বেশি ছিল। এখন তো ছেলে মেয়েরা ঘর থেকেও বের হয় না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তবে মাঝে মাঝে ফুটবল খেলতে দেখা যায়। শেষবার কবে এই লাটিম খেলা দেখেছিলাম এটাও আমার মনে নেই দাদা। ছোটবেলার স্মৃতি গুলোর কথা মনে পড়ে গেল দাদা আপনার এই পোস্ট পড়ে। এখন তো কোন দোকানে লাটিম পাওয়া যাবে বলেও আমার মনে হয় না। ভালো লাগলো দাদা সম্পূর্ণ পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38