RE: একটি হাত পাখার ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা গরমের কারণে তো কিছুই করতে পারতেছি না। এই গরমের কারণে জীবনটা একেবারেই অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনাদের ওখানে তো 24 ঘন্টা আপাতত কারেন্ট আছে। কিন্তু আমাদের এদিকে তো ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘন্টা ও কারেন্ট থাকে বলে মনে হয় না। ঘরেও থাকা যাচ্ছে না আবার বাহিরে ও রোদের কারণে বের হওয়া যায় না। যাইহোক এই গরমের কথা আর না ই বলি। আপনি কিন্তু খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দাদা। হাত পাখার এত সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো একেবারে মুগ্ধ। আপনার আর্ট গুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় খুবই নিখুঁত কাজ করে থাকেন। এই আর্টটি রঙিন হওয়ার কারণে একটু বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ধৈর্য ধরে এবং সময় ব্যবহার করে এটি অংকন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। সত্যি দাদা মাঝে মাঝে আপনার প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলি। এরকম আর্টগুলো পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।