You are viewing a single comment's thread from:

RE: নতুন বছরে পদার্পন-শুভ বাংলা নববর্ষ ১৪৩০

in আমার বাংলা ব্লগ3 years ago

সত্যি দাদা আপনার আজকের কষ্টের মাধ্যমে ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেল। নববর্ষ আসলেই আমাদের এখানে অনেক সুন্দর মেলা হত। বিশেষ করে মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যেত। আর তার মধ্যে মাটির হাড়ি পাতিল গুলো ভীষণ সুন্দর লাগতো। তবে চড়ক পুজোর কথা আমার জানা নেই। অবশ্য আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আর অবশ্য ঠিক বলেছেন গ্রামে বেশি মজা হয় শহরে খুব একটা মজা লাগে না। আর কাঁটাযুক্ত ফলগুলোর কথা বলছেন এগুলোর নাম মনে পড়ছে না কিন্তু আমার অতি পরিচিত। আপনার মত আমরাও ছোটবেলায় একজন আরেকজনের মাথায় লাগিয়ে দুষ্টামি করতাম। এখনো আমাদের বাড়ির পেছনে গেলে ওইগুলো দেখতে পাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62795.53
ETH 1821.97
USDT 1.00
SBD 0.39