RE: টিভি সিরিজ রিভিউ: দ্যা ইমপারফেক্টস-Lest Ye Become a Monster ( পর্ব ৬ )
দ্যা ইমপারফেক্টস- টিভি সিরিজের Lest Ye Become a Monster এই পর্বটি পড়ে অনেক ভালো লেগেছে। আসলে এই গল্প থেকে নতুন নতুন বিষয়গুলো জানতে পারছি। তবে এই পর্বে দেখছি ডাক্তার রিকি নিজের উপরেই এক্সপেরিমেন্ট করে বসেছে। আর এই জন্য একদম ইসাবেলে পরিণত হয়েছে। যেন একদম দুইটা আলাদা প্রাণী। কিন্তু সার্কোভ একটা শকের মতো দিয়ে তাকে নিজের রূপে ফিরিয়ে আনলো। দেখছি দিন দিন এই সাইড এফেক্ট বেড়ে চলেছে। আর সবকিছু কিরকম ভয়ংকর হয়ে উঠছে। এইজন্য ডাক্তার দুইজন মিলে এর সাইড এফেক্ট এর চিকিৎসা করার কথা ভাবতে থাকে। তবে মনে হচ্ছে এটা খুব সহজে পারবে না। অন্যদিকে আবার এজেন্টরা ওদের তিনজনের পেছনে পড়ে আছে। এমনকি ওরা তো ওদের সবাইকে ধরে ফেলেছে। এমনকি রুইজ নেকড়ে রূপ নেওয়ার পরেও কিছুই করতে পারল না। সবকিছু যেন দিন দিন আরও বেশি অন্যরকম হয়ে যাচ্ছে। যেহেতু এজেন্টরা ডাক্তার রিকিকে চায় এই জন্য সে তাদের কাছে ধরা দেয়। আর তার ফলে অন্তত ওই তিনজনকে ছেড়ে দেয়। এজেন্টরা ডাক্তার রিকি কে নিয়ে কি করবে। এই বিষয়টা বুঝতে পারছি না। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।