You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- jogphawl ( সিজন ২- ষষ্ঠ পর্ব )
আজকের পর্বের নাম হলো "jogphawl"এটা শুনে ভীষণ ভালো লাগলো। কিন্তু এ পর্বে দেখছি নাদ সবাইকে কিডন্যাপ করে নিয়ে আসলো। কিন্তু দিতিপ্রিয়ার বাবাকে তো ছেড়ে দিল। এদিকে সবাইকে বাঁচানোর জন্য কিডন্যাপ করল বলছে নাদ। কিন্তু কেউ ওর কথা বিশ্বাসই করল না। রাগ সঞ্জীবনী খোঁজার জন্য সবাই দেখছি রুদ্রপুরের সেই শিব মন্দিরে গিয়েছে। সেখানে আবার বিক্রমের মাকেও নিয়ে এসেছে দেখছি। কিন্তু সবকিছুর পেছনে দেখছি শশীকান্ত ভরদ্বাজ। এটাতো চিন্তাও করিনি। তবে একটা বিষয় দেখছি সবগুলো ইন্সট্রুমেন্ট বাজানোর সাথে সাথে একটা একটা করে শব্দ উঠে আসছিল। কিন্তু তারপরেও তো রাগ সঞ্জীবনী উদ্ধার করা গেল না। কিন্তু বিক্রম অবশ্যই কিছুটা আন্দাজ করতে পেরেছে।