ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবামsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ১.০৯.২৩ শুক্রবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1692809331530.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

রেললাইন

IMG20230712155339.jpg

একটা সময় রেললাইনে বসে অনেক বেশি আড্ডা দিতাম। রেললাইন আমার খুবই প্রিয় একটি জায়গা। বিশেষ করে কলেজ জীবন নিয়ে যখন ছিলাম তখন রেল লাইনের মধ্যে বন্ধুদের সাথে অনেক বেশি আড্ডা দিতাম। রেল লাইনে আড্ডা দিতে দিতে অনেক দূর চলে যেতাম। এই মুহূর্তটাকে অনেক বেশি মিস করি। কয়েকদিন আগে আমি ফেনী গিয়েছিলাম। নিবলু ভাইয়ের সাথে অনেক বেশি সময় কাটিয়েছি রেললাইনে। যখন রেললাইনে থাকতে সেই তখনই কলেজ জীবনের কথা মনে করেছিলাম। এজন্য ফটোগ্রাফি করেছি। এবং ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

প্রজাপতি

IMG20221026093331.jpg

আমাদের সবার খুবই পরিচিত একটি ছোট প্রাণীর নাম হল প্রজাপতি। প্রজাপতি পছন্দ করো না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম। আসলে প্রজাপতি দেখতে আমি নিজেও খুবই ভালোবাসি। এজন্য আমি প্রায় সময় প্রজাপতির ফটোগ্রাফি করি। ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। প্রজাপতির ফটোগ্রাফি করতে অনেক কষ্ট করতে হয়। কারণ তারা ছোটাছুটি করতে অনেক বেশি ব্যস্ত থাকে। সারাক্ষণ ঘুরাঘুরি করে ছুটে বেড়ায়। আমাদের পৃথিবীতে হাজার হাজার প্রজাতির প্রজাপতি দেখা যায়। এবং অনেক বেশি এবং বেরঙের প্রজাপতি দেখা যায়। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের প্রজাপতির ফটোগ্রাফি।

গোলাপ ফুল

IMG20221017154516.jpg

আমাদের সবার খুব পরিচিত একটি ফুলের নাম হল গোলাপ। গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক বলা হয়ে থাকে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ফুলের মধ্যে গোলাপ অন্যতম। আমি নিজেও গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি। এজন্য সব সময় গোলাপ ফুলের ফটোগ্রাফি করে থাকি। এর আগে আমি অসংখ্য গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। অনেক রংবেরঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি ও করেছি আমি। আজকের সাদা কালারের গোলাপ ফুলটি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আমি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

নৌকা

IMG20210930152152.jpg

বেশ কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম। সেখান থেকে মহেশখালী গিয়েছিলাম ঘোরার জন্য। মহেশখালী যাওয়ার সময় এই ফটোগ্রাফিটি করেছে। আসলে খুবই সুন্দর একটি জায়গা মহেশখালী। সেখানে যাওয়ার পর খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম। সে সময় আমি এই নৌকার ফটোগ্রাফি করেছি। আসলে আমাদের দেশটি নদীমাতৃক দেশ। এদেশ নদী থাকবে আর নদীতে নৌকা থাকবে না তা কি হয়। নৌকা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। তখন ফটোগ্রাফি করতে খুব ইচ্ছে করে।

প্রাকৃতিক দৃশ্য

IMG20220806150135.jpg

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে সব সময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এজন্য সব সময় আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে থাকি। আমার রেনডম ফটোগ্রাফির মধ্যে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফির রাখার চেষ্টা করি। কারণ প্রাকৃতিক পরিবেশ আমি অনেক বেশি পছন্দ করি। যখন আমার মন খারাপ থাকে তখন প্রাকৃতিক দৃশ্যের।

সূর্যাস্ত

IMG20230717185048.jpg

আপনারা সব সময় সূর্যাস্তের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করেন। আর তাইতো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার। আমি সূর্যাস্তের মুহূর্তটা উপভোগ করতে অনেক ভালোবাসি। সেই সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি সব সময়। কয়েকদিন আগে আমি বাহিরে বের হয়েছিলাম। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করেছিলাম। আর সাথে সাথে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। যেগুলোর মধ্য থেকে এটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

ভাই, আপনার তোলা প্রত্যেকটি রেনডম ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। গোলাপ ফুলের ফটোগ্রাফিটি এবং সূর্যাস্তের ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে সত্যি আনন্দিত হলাম।

 3 years ago 

চমৎকার একটি ফটোগ্রাফি পর্ব দেখলাম যেখানে প্রতিটা ফটোগ্রাফি চোখ ধাঁধান সুন্দর। তবে আমার কাছে প্রজাপতি এবং গোলাপের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর একটি ফটোগ্রাফি পর্ব আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রজাপতি এবং গোলাপের সৌন্দর্য আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ভাই আপনি আজ বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আপনি কক্সবাজার থেকে মহেশখালী আসার সময় যে ফটোগ্রাফি করেছিলেন এই ফটো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের মন্তব্য ফেলে ফটোগ্রাফি করার উৎসাহ আরো বেড়ে যায়।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার প্রকাশিত এই ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এই ফটোগ্রাফিগুলোর মধ্যে আপনি যে গোলাপ ফুলটি প্রকাশ করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ একই সাথে আপনি যে প্রাকৃতিক দৃশ্যগুলো প্রকাশ করেছেন সেগুলোও সচরাচর দেখা যায় না৷

 3 years ago 

আসলে আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আর আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু বিষণ ভালো লাগে। কারন আপনি সব সময় অসাধারন ফটোগ্রাফি করেন। ফুল আর প্রকৃতির দারুন ফটোগ্রাফি করেছেন আজ। আমার কিন্তু এ ধরনের রেল লাইন ধরে একা একা হেটে যেতে বেশ ভালোই লাগে।

 3 years ago 

জানিনা কি রকম অসাধারণ ফটোগ্রাফি করি, তবে ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু। এভাবে পাশে থাকবেন সবসময়।

 3 years ago 

আমি যখন এলাকায় ছিলাম প্রায়ই রেললাইনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। কিন্তু এখন আর হয় না। আপনার রেললাইন এর ফটোগ্রাফি টা দেখে সেটা মনে পড়ে গেল। পাশাপাশি প্রকৃতি সন্ধ‍্যার সময়ের দৃশ‍্য গোলাপ ফুল সবগুলো অসাধারণ ছিল। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।।

 3 years ago 

আপনিও রেললাইনে আড্ডা দিতেন এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে ভাই। গোলাপ ফুলের ফটোগ্রাফি টি দেখে তো চমৎকার লাগছে। সূর্যাস্তের ফটোগ্রাফি টিও হয়েছে খুবই দুর্দান্ত। প্রাকৃতিক দৃশ্যগুলো যে এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে আমি চেষ্টা করি সূর্যাস্তের ফটোগ্রাফি সব সময় শেয়ার করার ধন্যবাদ।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনার ফটোগ্রাফি গুলো। এত চমৎকারভাবে নিয়েছেন বিশেষ করে প্রকৃতির ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। সূর্যাস্তের মুহূর্তে কলা বাগানে ভিতর থেকে খুব সুন্দর করে ফটোগ্রাফি নিলেন। রেল লাইনের ফটোগ্রাফি অসাধারণ ছিল সাথে অনুভূতি ভাল লাগলো পড়ে। এক কথায় বলতে গেলে আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38