ডাই : রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB 07 জানুয়ারি 2024 রবিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240105-WA0002.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি, সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ভালো লাগবে।

আজকে আমি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে প্রতিনিয়তই অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যেটাই তৈরি করা হোক না কেন, তা অনেক সুন্দর হয়। যা দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার জন্য অনেক বেশি সময়, ধৈর্য আর দক্ষতার প্রয়োজন হয়। তৈরি করার সময় অনেক বেশি ধৈর্য লাগে। অনেকে কিছুক্ষণ তৈরি করার পর বিরক্তিবোধ করে। তবে সবার উচিত ধৈর্য ধরেই কাজটা করা। আমিও চেষ্টা করি যথারীতি ধৈর্য ধরে সব কাজ করার। আর সময় এবং ধৈর্য ব্যবহার করে কোন কাজ করলে তা সবথেকে বেশি সুন্দর হয়ে থাকে। তাড়াহুড়া করে কোন কিছু করলে দেখা যায় সেটা অন্যরকম হয়ে গিয়েছে এবং দেখতেও ভালো লাগতেছে না। আমি যখন এটা তৈরি করছিলাম, তখন সময় নিয়ে তারপরে তৈরি করার জন্য বসেছিলাম। আর সময় নিয়ে এটা করার পর আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল দেখতে। পুরোটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আমি। যেন কেউ চাইলে এটা তৈরি করতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করার পদ্ধতি।

IMG-20240105-WA0002.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিলাম এবং কাঁচি দিয়ে কাগজটা লম্বা করে কেটে নিয়ে নিলাম।

IMG_20240107_125700.jpg

ধাপ 2️⃣

এরপর কাগজটার কোনা থেকে একটা লাঠির মত করে তৈরি করতে লাগলাম। এভাবে চারটা লাঠি তৈরি করে নিলাম।

IMG_20240107_125713.jpg

ধাপ 3️⃣

তারপরে চারটা লাঠি চার কোণা করে অনেক সুন্দর ভাবে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240107_125739.jpg

ধাপ 4️⃣

তারপরে এভাবে আরও চারটা লাঠি তৈরি করে একই রকম ভাবে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। তারপর আগেরটার সাথে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240107_125751.jpg

ধাপ 5️⃣

এরপর আরেকটা রঙিন কাগজ নিয়ে একই মাপের কেটে ভাঁজ করে ফুলের মত করে কেটে নিলাম।

IMG_20240107_125802.jpg

ধাপ 6️⃣

এভাবে খুব সুন্দর ভাবেই অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

IMG_20240107_125812.jpg

ধাপ 7️⃣

তারপর একটা কালো কলম নিয়ে ফুলগুলোর মাঝখানের অংশে চিকন চিকন করে দাগ দিয়ে দিলাম।

IMG_20240107_125828.jpg

ধাপ 8️⃣

এরপর ফুলগুলো একটা একটা করে গাম দিয়ে অনেক সুন্দর ভাবে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে পুরো ওয়ালমেট তৈরি শেষ করলাম। তারপরে দেয়ালের সাথে লাগিয়ে নিলাম। দেয়ালের মধ্যে লাগানোর পর খুব সুন্দর লাগছিল। আশা করছি আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে দেখতে।

IMG_20240107_125841.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240105-WA0011.jpg

IMG-20240105-WA0010.jpg

IMG-20240105-WA0009.jpg

IMG-20240105-WA0002.jpg

IMG-20240105-WA0000.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন ভাই। খুবই ভালো লাগলো আপনার তৈরি ওয়ালমেটটি দেখে। আপনার এই ওয়ালমেট তৈরিতে হলুদ রঙ্গের কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি করে আঠা লাগিয়ে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হলুদ রঙের ফুল লাগিয়ে যাওয়াটা আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

যে জিনিসটা বারবার তৈরি করার চেষ্টা করে কিন্তু তৈরি হচ্ছে না তখন আমি বিরক্ত বোধ করি। আমি আর তখন তৈরি করি না একদম উঠে যাই। তারপর মাথার ঠান্ডা হলে নিরলে আবার তৈরি করে। 🥹🥹

যাইহোক ভাই আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে যদিও তৈরি করতে কিছুটা সময়ের প্রয়োজন হয়েছিল তা দেখেই বুঝা যাচ্ছে।

 3 years ago 

হ্যাঁ এটা তৈরি করতে সময়ের প্রয়োজন হয়েছিল অনেক বেশি। আমি তো বলব ধৈর্য ধরে করতে থাকবেন। কারণ ধৈর্যের ফল অনেক সুন্দর।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কোন জিনিস বানানোর জন্য সময় নিয়ে বসতে হয়। সেই সাথে লাগে ধৈর্য্য। যদি কোন কাজ করতে ধৈর্য্য না থাকে তবে,সেই কাজ সুন্দর হয় না। সময় নিয়ে ধৈর্য্য সহকারে কোন কাজ করলে সেই কাজ সুন্দর হতে বাধ্য। যাইহোক আপনার তৈরি করা ওয়ালমেটটি দেখতে বেশ সুন্দর হয়েছে। তৈরির ধাপগুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আমিও মনে করি সময় নিয়ে এবং ধৈর্য সহকারে কোন কাজ করলে সেটা অনেক বেশি সুন্দর হয়।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর হয়, আর আসলেই সময়ের প্রয়োজন হয়। আর এটা ঠিক যে, সময় নিয়ে কোন কিছু করলে তা অনেক সুন্দর হয়। তুমি আজকে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে এই ওয়ালমেট তৈরি করেছ। তোমার তৈরি করা এই ওয়ালমেট দেখে তো সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হলাম। হলুদ কালারের ফুল গুলোর উপরে কালো কলম দিয়ে ডিজাইন করার কারণে অনেক বেশী সুন্দর লাগতেছে দেখতে। দেয়ালের মধ্যে লাগানোর পরও সত্যি খুব সুন্দর লাগছিল।

 3 years ago 

তুমি আমার তৈরি করা এই রঙিন কাগজের ওয়ালমেট দেখে মুগ্ধ হয়েছো এটা শুনে ভালো লাগলো।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট আমার ভীষণ ভালো লাগলো। দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। এ ধরনের ওয়ালমেট তৈরি করতে অনেক সময় ও ধৈর্য লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাই এই ধরনের ওয়ালমেট তৈরি করতে সময় এবং ধৈর্য দুটি প্রয়োজন হয়।

 3 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া, রঙিন কাগজের তৈরি জিনিসগুলো একটু সময় নিয়ে করতে হয়। যাতে দেখলেও চমৎকার লাগে। আর ধৈর্য নিয়ে কোনো কিছু বানালে সেটা সুন্দর হবেই! আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি সুন্দর হয়েছে ভাইয়া 🌼

 3 years ago 

হ্যাঁ সময় নিয়ে করলে অনেক বেশি চমৎকার লাগে। সুন্দর মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আজকে দেখছি আপনি ভালো লাগার মত একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। এজাতীয় ওয়ালমেট গুলো দেয়ালে লাগিয়ে রাখতে বেশ ভালই লাগে। অনেক সুন্দর হয়েছে আপনার এই ফুলের ওয়ালমেটটা।

 3 years ago 

ঠিক বলেছেন এরকম ওয়ালমেট দেয়ালে লাগালে খুব ভালো লাগে।

 3 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া এই ধরনের জিনিস তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। একই সাথে এই ধরনের ওয়ালমেট তৈরি করার জন্য দীর্ঘ সময় পরিশ্রম করার প্রয়োজন পড়ে। খুবই ভালো লাগলো আপনার তৈরি করার রঙিন কাগজের এই ওয়ালমেট দেখে।

 3 years ago 

আমার তৈরি করা রঙিন কাগজের এই ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে শুনেই খুশি হলাম।

 3 years ago 

আসলেই ভাইয়া, আপনি ঠিক বলেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন প্রজেক্ট ই দেখতে বেশ সুন্দর লাগে। আমার কাছে এখনো পর্যন্ত বোধ হয় কোন প্রজেক্ট খারাপ লাগে নি! আর আপনাদেরা মাঝে মাঝেই এমন ডাই পোস্ট গুলো তৈরি করে থাকেন।আমার তো মনে হয় আপনাদের বাসায় কোন দেয়াল আর ফাঁকা থাকার কথা না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আপু এতক্ষণে হয়তো ফাঁকা থাকার কথা না ঠিক। তবে ওয়ালমেট গুলো দেয়ালে লাগিয়ে রাখতেই পারি না। আমার মেয়ে তৈরি করার সাথে সাথে নিয়ে চলে যায় খেলা করার জন্য।

 3 years ago 

আচ্ছা আচ্ছা ভাই! হা হা হা! 🤣🤣

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63164.29
ETH 1874.36
USDT 1.00
SBD 0.37