ভ্রমণ : ফেনী রেলস্টেশনে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 15 এপ্রিল 2024 মোঙ্গলবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240214_123200.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240214_123140.jpg

হঠাৎ করেই সোনিয়াকে নিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথমত সোনিয়া কে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু কোথায় ঘুরতে যাব তা খুঁজে পাচ্ছিলাম না। পরে চিন্তা করলাম রেললাইনে ট্রেন দেখতে যাবো। আমাদের বাড়ি থেকে রেলস্টেশন অনেক দূরে। সেজন্য চিন্তা করলাম আমরা সেখানে ঘুরতে যাই এবং রেললাইনে হাতে হাত রেখে দুজন হাটবো। খুবই ভালো লাগবে।

20240214_123111.jpg

এটা চিন্তা করে বাড়ি থেকে বের হলাম। যাওয়ার সময় নাশিয়াকে নিয়ে গেলাম না। অতিরিক্ত দূরে কোথাও গেলে তাকে নিয়ে যাই না। তখন আমরা রওনা দিলাম। প্রথমত আমরা একটি রিকশা করে গিয়েছিলাম। তারপর সিএনজি করে ফেনী চলে গেলাম। এরপর একটি রিকশা করে দুজনে ফেনী রেল স্টেশন চলে গেলাম। সেখানে যেতে অনেকটা সময় লেগে গিয়েছিল। কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। রাস্তায় ট্রাং রোডের মধ্যে জ্যাম পরে অনেক বেশি।

20240214_123101.jpg

সেজন্য মাঝে মাঝে আমি সময় নিয়ে যাই। রিকশায় জ্যামে থাকলে আবার অনেক ভালো লাগে। যদি পাশে সোনিয়া থাকে 😂😂। যাই হোক, এরপর আমরা রেল স্টেশনে পৌঁছালাম। পৌঁছানোর কিছুক্ষণ আমরা রেলস্টেশনের মধ্যে হাটতেছি। হঠাৎ করেই ট্রেন চলে আসলো। ট্রেন চলে আসলো দেখে অনেক বেশি ভালো লেগেছে। প্রেমের মুহূর্তটা অনেক মজা করেছিলাম। আসার সময় কিছু ছবি তুলেছিলাম।

20240214_123055.jpg

সেই ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। মাঝে মাঝে যখন সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করি তখন অনেক বেশি ভালো লাগে। ট্রেন চলে যাওয়ার পর আমরা রেললাইনের মধ্যে হাঁটতে শুরু করি। দুজনে অনেকক্ষণ পর্যন্ত হাঁটাহাঁটি করেছিলাম। হাতে হাত রেখে রেল লাইনের মধ্যে হাঁটতে অনেক বেশি ভালো লেগেছিল।

20240214_122849.jpg

আসলে কিছু কিছু মুহূর্ত অনেক স্মৃতি হয়ে থাকে। যেমন ঐদিনের মুহূর্তটা আমার অনেক দিন মনে থাকবে। বিশেষ করে রেললাইনের পাথরগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। রেললাইনে হাঁটার মুহূর্তটাও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। যার কারনে রেল লাইনে হাঁটতে গিয়েছিলাম। অনেকক্ষণ পর্যন্ত হাঁটাহাঁটি করেছিলাম। হাঁটার পর আমরা খুবই সুন্দর একটি জায়গায় বসেছিলাম। বসে অনেক সময় আড্ডা দিয়েছিলাম।

20240214_122847.jpg

এরপর নাস্তা করতে গিয়েছিলাম। আসলে এই মুহূর্তগুলোর পর যখন নাস্তা করা হয় তখন আরো বেশি ভালো লাগে। আমরা গিয়েছিলাম রমজান শুরু হওয়ার আগে। রমজান শুরু হওয়ার আগে অনেক বেশি ঘুরাঘুরি করেছিলাম। সেই পোস্টগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি। এ বিষয়টাও আবার অনেক ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের এই ঘুরাঘুরি মুহূর্তটাও অনেক বেশি ভালো লাগবে। আগামীতে আরো সুন্দর অন্য কোন পোস্ট নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। ফি আমানিল্লাহে ওয়া রাসুলিল্লাহ।

20240214_122838.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রেলওয়ে স্টেশন এমন একটা জায়গা যেখানে ২৪ ঘন্টা মানুষের আনাগোনা থাকে। সবসময় মানুষের পদচারণায় মুখরিত থাকে জায়গা টা। সময় করে আপনাদের দুজনের ফেনি রেলওয়ে স্টেশনে ঘুরতে যাওয়ার মূহুর্ত টা ভালো ছিল। যদিও জায়গা টা আপনাদের বাড়ি থেকে অনেক দূরে। কিন্তু বেশ সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে মূহূর্ত টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। তাই মাঝে মাঝেই চেষ্টা করি সোনিয়াকে নিয়ে কোথাও যাওয়ার জন্য।

 2 years ago 

আপনারা ফেনী রেলওয়ে স্টেশনে ঘুরতে গিয়েছেন। সেখানে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনাদের একসাথে কাটানো মুহূর্তটি বোঝা যাচ্ছে অনেক সুন্দর ছিল।
আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ আপু মুহূর্তটি অনেক বেশি সুন্দর ছিল।

 2 years ago 

মাঝে মাঝে ঘুরতে বের হলে মনটা আসলেই অনেক ফ্রেশ লাগে। আপনারা দুজনে মিলে ফেনী রেলস্টেশনে ঘুরতে গিয়ে অনেক ভালো সময় অতিবাহিত করেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ফেনী রেলস্টেশনে ঘুরতে যাওয়ার মুহূর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দুজনে মিলে খুব ভালো সময় কাটিয়েছিলাম ফেনী রেল স্টেশনে।

 2 years ago 

ভাবি সহ অনেক রোমান্টিক একটা মূহুর্ত অতিবাহিত করেছেন তাহলে ৷ ট্রেনে দুজনে হাতে হাত রেখে আহা দারুন একটা অনুভুতি ৷ যা হোক ঘোরাঘুরি হলো আমাদের জীবনের বড় একটা অংশ ৷ সুস্থ জীবনের জন্য ঘোরাঘুরি ভ্রমন খুবই গুরুত্বপূর্ণ ৷
ভালো লাগলো ভাবি ভেনি রেল স্টেশনে অনেক সুন্দর আর প্রানবন্দর একটা সময় অতিবাহিত করেছেন ৷

 2 years ago 

ঠিক বলেছেন ঘুরাঘুরি করাটাই আমাদের জীবনের সবথেকে বড় একটা অংশ।

 2 years ago 

হ্যাঁ রাস্তায় জ্যাম লেগে থাকবে আর আপু যদি পাশে থাকে তাহলে তো মজা লাগবেই। পরবর্তীতে তাহলে বাসা থেকে বের হওয়ার সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন রাস্তায় যেন অনেক বেশি জ্যাম থাকে হা হা হা।

 2 years ago 

আমিও ওরকম টাই ভাবতেছি ভাই😜 ??

 2 years ago 

রিক্সার জ্যামে থাকতে আপনার অনেক ভালো লাগে পাশে যদি সোনিয়া আপু থাকে। আসলে আপনারা ফেনী রেলস্টেশনে ঘুরতে যে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন যা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এমনিতে ভালো লাগে না, কিন্তু সোনিয়া থাকলে বেশি ভালো লাগে।

 2 years ago 

রিকশা জ্যামে থাকলে তো আমার কাছে একেবারেই ভালো লাগেনা। এই বিষয়টা একটু বেশি অস্বস্তিকর লাগে আমার কাছে। তবে ঐদিন রেললাইনে গিয়ে ভালো সময় অতিবাহিত করেছিলাম। যেটা মনে পড়লে আমার কাছে এখনো অনেক বেশি ভালো লাগে। সেই মুহূর্তটা ছিল অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি সুন্দর। রেললাইনে হাঁটতে আমি অনেক বেশি পছন্দ করি। রেল লাইনে যখন হাঁটছিলাম তখন অন্যরকম অনুভূতি কাজ করছিল। তুমি আজকে এত সুন্দর তোমার অনুভূতি তুলে ধরেছো দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু তোমার কাছে তো ভালো লাগেনি। তবে যাই হোক একসাথে হাঁটার মুহূর্তটা আসলেই ভালো ছিল। অনুভূতিটা অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আপনি আর সোনিয়া আপু মিলে রেলস্টেশনে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। বাড়ি থেকে দূরে হওয়ার কারণে নাশিয়াকে নিয়ে যাননি। দুজনে মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন সেখানে। ফটোগ্রাফি গুলো ভালো ছিল। রেল লাইনে হাঁটার মজাটাই আলাদা। তার ওপর আপনি আবার প্রিয় মানুষের সাথে হেঁটেছেন। খুব এনজয় করেছেন সময়গুলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রেললাইনে হাঁটার মজাটাই আলাদা হয়।

 2 years ago 

ভাইয়া আপনি ঠিক বলেছেন ঘুরলে মন ও শরীর সব ভালো থাকে। আসলে ভাইয়া কিছু কিছু স্মৃতি কখনো ভুলা যায় না। আপনি ঠিক বলেছেন রিক্সা জ্যাম থাকলে প্রিয় জন পাশে থাকলে ভালোই লাগে।আপনারা দুজনে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই ঘুরাঘুরি করলে মন শরীর দুটোই ভালো থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38