ফটোগ্রাফি: সাতটি ছবি দিয়ে একটি অ্যালবাম
হ্যালো
আমার বাংলা ব্লগ
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি ছবি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে সাতটি ছবি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
সাদা জবা ফুল
আমাদের সবারই অতি পরিচিত একটি ফুলের নাম হল জবা। জবা ফুলের সাথে আমরা সবাই পরিচিত। বিশেষ করে লাল জবা ফুলের সাথে আমরা সবাই পরিচিত রয়েছি। এছাড়া জবা ফুলের অনেক জাত রয়েছে। লাল জবা ফুলের মত সাদা জবা ফুলও অনেক জায়গায় দেখা যায় কিন্তু লাল জবা ফুলের মতো দেখা যায় না। আমি আশা করি আজকের সাদা জামা ফুলের ফটোগ্রাফিটি আপনাদের অনেক ভালো লাগবে।
মিষ্টি পান
গত বছর গিয়েছিলাম কক্সবাজার বেড়াতে। কক্সবাজার থেকে মহেশখালী গিয়েছিলাম। স্পিড বোর্ড থেকে নেওয়ার পর হঠাৎ করেই একটি পানের দোকান দেখলাম। আজ থেকেই জানে এখানের পান নাকি অনেক মিষ্টি হয়। এখানে পান নাকি অনেক বিখ্যাত। আমি নিজেও একটি পান খেয়েছিলাম। পানের মূল্য ছিল ৩০ টাকা। দাম শুনে আমি অবাক হয়ে গেছিলাম। সত্যি বলতে খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। মহেশখালীতে আসলে অবশ্যই খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।
https://w3w.co/cultivates.simplest.unbeknown
ড্রাগন ফল গাছ
ড্রাগন ফল আমার খুবই প্রিয় একটি ফল। ড্রাগন ফল গাছ দেখতেও আমার ভীষণ ভালো লাগে। কোন গাছের মধ্যে খুবই সুন্দরভাবে ড্রাগনের ফুল ধরেছে। এভাবে কিছুদিন পরেই ড্রাগন ফল ধরে। আমি যখন ছবিটি তুলে তখন আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।
লাইটের ছবি
গ্রামের মধ্যে একদিন হাঁটতে বের হয়েছিলাম। একটি বাড়ির সামনে একটি ঘর ছিল। ঘরটি ছিল খুবই পুরাতন। ঘরের বাহিরে একটি লাইট দেখতে পেয়েছিলাম। দেখেই আমার ভীষণ ভালো লাগলো। তখনই এই ছবিটি তুলেছে। ছবি তোলার পরও দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি আশা করি আপনাদের সবারও এই ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে।
কক্সবাজার সমুদ্র সৈকত
দুপুরের আগ মুহূর্তে সমুদ্র সৈকত গিয়েছিলাম। সমুদ্রে নামার আগে আমি এই ছবিটি তুলেছি। ছবি তোলার পর আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। এজন্য আপনাদের মাঝে শেয়ার করেছি। সমুদ্র সৈকতের ছবিগুলো সবার কাছেই অনেক ভালো লাগে।
https://w3w.co/cultivates.simplest.unbeknown
রাস্তার ফটোগ্রাফি
আমাদের দেশে কিছু কিছু রাস্তা রয়েছে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতেই খুব ভালোবাসি। কিছুদিন আগে হঠাৎ করেই একটি জায়গায় গিয়েছিলাম। যাওয়ার পথেই এই ছবিটি আমি তুলেছি। ছবিটি আমার কাছে খুবই দারুণ লেগেছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।
মহেশখালী প্রাকৃতিক দৃশ্য
মহেশখালী খুবই সুন্দর একটি জায়গা। একটি অনেক বড় মন্দিরের পাশেই এই ছবিটি তুলেছি। মন্দিরটির নাম আমার জানা নেই। তার পাশে এই দৃশ্যর ছবি তোলার পর আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছিল। আমি আশা করি আপনাদের সবার এই ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে।
https://w3w.co/cultivates.simplest.unbeknown
Camera 📸 smartphone
https://w3w.co/bunnies.sitters.barge
আমি আশা করি সাতটি ছবি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | @𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71 |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


সত্যি ভাইয়া দাম হলেও যদি খেতে ভালো হয়, তখন আর দাম মনে থাকে না। আর আমি শুনেছি মহেশখালীর পানের খিলি বিখ্যাত। সমুদ্র সৈকতের ছবিগুলো ও মন্দিরের পাশে এই দুটি ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি ভাইয়া ফটোগ্রাফি করতে আমার ও অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ফটোগ্রাফি করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু বর্তমানে ব্যস্ততার কারণে ছবি তোলার জন্য বেশি সময় ব্যয় করতে পারি না।
https://twitter.com/NARocky4/status/1571100732312678400?t=mNjpvcgIgOqsITZfpIHvYg&s=19
ফটোগ্রাফি করতে আমারও বেশ ভালো লাগে আপনার মত। প্রত্যেকটা ফটোগ্রাফি আলাদা আলাদা জায়গার হলেও খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। তবে পানের দাম ৩০ টাকা মনে হয় একটু বেশি ছিল। ১০-১৫ টাকায় ভালো পান পাওয়া যায়।
মহেশখালী পানের দাম ৩০ টাকা হলেও বেশি না, কারণ পানের মধ্যে অনেক কিছু দেওয়া হয়। খেতেও ভীষণ মজাদার। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাই বিশ্বাস করেন প্রতিটি ছবি অসাধারণ হয়েছে। সাদা জবা ফুলটা বৃষ্টির জল লেগে এত চমৎকার দেখাচ্ছে বলে বোঝাতে পারবো না। আর আমি মিষ্টি পান খেতে খুব পছন্দ করি। ওখান থেকে তুলে একটা খেতে ইচ্ছে করছিল ভীষণ 🤗। এক একটা ছবি এক এক ধরনের ছিল আজকে। আর প্রতিটির সৌন্দর্য একে অন্যকে ছাড়িয়ে গেছে যেন। ভীষণ ভালো লাগলো পোস্টটা দেখে।
মহেশখালীর পান গুলো ভীষণ মজাদার হয় ভাই। আমি নিজেও ভীষণ পছন্দ করি মিষ্টি পান খেতে। আপনার মন্তব্য করে খুবই ভালো লাগলো
খুবই সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি। পান খেতে আমার ভীষণ ভালো লাগে ।বিশেষ করে মিষ্টি পান ।মিষ্টি পান হলে তো কথাই নেই একসাথে দুইটাও খেতে পারি ।আপনার ড্রাগন ফুলের ছবিটা বেশ সুন্দর হয়েছে ।প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
প্রত্যেকটা ছবি খুবই যত্ন করে তুলেছিলাম। ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। আশা করি প্রতি সপ্তাহে এখন ফটোগ্রাফি দেখবেন
সাদা জবা ফুল আমি কখনো দেখিনি। আর মহেশখালীর পানের খিলি কিন্তু এমনিতেই বিখ্যাত যদিও কখনো খাওয়া হয়নি। আর মহেশখালী রাস্তাটাও দেখছি খুবই দারুণ আপনার ফটোগ্রাফির হাত জাদু আছে বলা যায়। এক কথায় অসাধারণ হয়েছে বর্ণনা সহ ফটোগ্রাফি গুলো।
ভাইয়া আপনার কক্সবাজারের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।বিশেষ করে পানের দোকানের ফটোগ্রাফি টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
এখানে অনেকেরই পানের দোকানের ফটোগ্রাফিটি ভালো লেগেছে। এছাড়াও প্রত্যেকটি ছবি অনেক চিন্তা করেই সিলেক্ট করেছি। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সাদা জবার ছবিটা দেখতে ভালোই লাগছে।এই রকম পানের দোকান বিভিন্ন জায়গায় দেখা যায়।আমার কাছে রং বেরঙের পানের দোকান দেখতে ভালোই লাগে,তবে কখনো পান খেয়ে দেখনি।যাই হোক শেষের দিকে ছবিগুলো বেশ সুন্দর। ধন্যবাদ
কখনো মহেশখালী গেলে অবশ্যই একটি মিষ্টি পান খেয়ে দেখবেন আপু। খুবই ভালো লাগবে
জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি। সাতটি ছবি নিয়ে আপনি চমৎকার ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল
এখন থেকে প্রতি সপ্তাহে খুব ভালো ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারব। আশা করি আপনারদের সবার ভালো লাগবে। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি সাতটা ছবি নিয়ে অসাধারণ একটি অ্যালবাম তৈরি করেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। তবে মিষ্টি পান সম্পর্কে আমার কোন ধারণা নেই। ৩০ টাকা হিসেবে আমার একটু বেশি মনে হল, কিন্তু যেহেতু বলছেন বেশ মজাদার এই পান তাই হয়তো টাকা একটু বেশি। এবং ড্রাগন গাছের ছবিটিও খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে মহেশখালীতে একবার যাওয়া দরকার।
যেতে পারেন আপু গেলে খুবই ভালো লাগবে কিন্তু অসুবিধা আছে অনেক কিছু। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।