General Writing: সময় অপেক্ষা করে না, তাই আজই শুরু করো।
ABB ৭ সেপ্টেম্বর ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
সময় অপেক্ষা করে না, তাই আজই শুরু করো।
প্রতিটা মানুষের জীবনে সময়ের গুরুত্ব অপারিসীম। এইজন্য সময়কে গুরুত্ব দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি সময়কে অবহেলা করি, তার মানে আমাদের জীবনকে আমরা অবহেলা করছি। এজন্য সময়কে কখনোই অবহেলা না করে কাজে লাগানো উচিত সঠিকভাবে। আমরা যদি কোনো একটা কাজ শুরু করার চিন্তা করি, এই জন্য আমরা ভাবি সঠিক সময় আসলেই কাজটা শুরু করবো। আর আমাদের এই ভাবনাটাই সবথেকে বড় ভুল। আর আমাদের সবথেকে বড় একটা ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। সময়ের জন্য অপেক্ষা না করে আজকেই কাজটা শুরু করে দেওয়া দরকার।
যে কোনো কিছু শুরু করার জন্য কিন্তু প্রতিটা মুহূর্তই শ্রেষ্ঠ। আর এই মুহূর্ত কাজে লাগাতে পারলেই আমরা জীবনে ভালো কিছু করতে পারবো। সেই কাজটা সম্পূর্ণ করতে পারবো সঠিকভাবে। আর একটা কথা আমাদেরকে সবসময় মাথা রাখতে হবে, আজকের কাজ কালকে করবো এটা বললে চলবে না। কারণ আমরা যদি আজকের কাজ কালকে করবো বলি, তাহলে আমাদের স্বপ্ন দূরে সরে যাবে একদিনের জন্য হলেও। প্রতিটা মুহূর্ত কে কাজে লাগিয়ে এগুলো চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টাই হচ্ছে সফলতার প্রথম দরজা খুলে ফেলা।
আমার কখনো কারো জন্য অপেক্ষা করে না। সব সময় নিজের গতিতেই চলে যায়। এজন্য প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অনেক বেশি ইম্পরট্যান্ট। আমরা যদি দেরি করি তাহলে আমরা অনেক বেশি নিয়ে যাবো আমাদের কাছ থেকে। আমরা কোনো একটা কাজ যদি করতে চাই, এটার পদক্ষেপ আমাদেরকে আজকেই নিয়ে ফেলতে হবে। এর ফলে আমরা আরো ভালোভাবে কাজটা করতে পারব এবং মনোযোগ দিয়ে কাজটি সম্পন্ন করতে পারব। এমনকি আমাদের অনেকটা সময়ও বেঁচে যাবে। আর এটার মাধ্যমে সময় অপচয় হবে না। আর সেই সময় আমরা আরেকটা কাজ করতে পারব।
আমাদের জীবনের প্রতিটা দিন আমাদের কে নতুন নতুন সুযোগ দেয়। আর সেই সুযোগ গুলোকে কাজে লাগানো আমাদের দরকার। একটা সুযোগ হাতছাড়া করলে একটা দিন মিস হয়ে যাবে। আর সেই সুযোগটা আমরা সারা জীবন চেষ্টা করলেও কখনোই পাবো না। প্রতিটা সুযোগকে আমাদেরকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আমরা সময়কে কখনোই নিয়ন্ত্রণ করতে পারব। কারণ সময় নিজের মতো করেই ছুটে চলে। কিন্তু আমরা সময়ের সঠিক ব্যবহার অবশ্যই করতে পারব। আর আমাদেরকে সেটাই করতে হবে ভালোভাবে।
আমরা যদি সেই কাজটা দেরিতে শুরু করি, তাহলে কিন্তু সেই কাজটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাই আজকেই শুরু করা উচিত। আর ভালোভাবে শুরু করে কাজটা সম্পূর্ণ করা উচিত। আমরা আজকে যদি ছোট একটা কাজ দিয়ে শুরু করি, তাহলে সেটা আগামীতে বড় একটা সাফল্যে রূপান্তরিত হবে। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বুঝতে পারবো এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি আজকে কাজটা শুরু করি তাহলে অনেকটাই এগিয়ে যাবো। কিন্তু কালকে করলে পিছিয়ে থাকব অনেক বেশি। তাই আজকে শুরু করা উচিত কালকে নয়। সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য আজকেই কাজে নেমে পড়তে হবে। আমাদের কাজই বলে দিবে আমাদের ভবিষ্যতের কথা। তাই সময়কে অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে হবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
প্রত্যেক মানুষের জীবনে সময়ের মূল্য অপরিসীম। আর যে মানুষ সময়কে মূল্যায়ন করেনা সে কখনো কোন কাজে সফল হয় না। কারণ সময় নিজের গতিতে চলে। তাই সময়ের কাজ সময় করাই উত্তম। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
একেবারে ঠিক বলেছেন আমাদের সবার জীবনে সময়ের মূল্য অপরিসীম ।
কোন কাজ কখনো ফেলে রাখতে নেই। কারণ সময়ের কাজ সময়ে করা উচিত। সময় আমাদের কারোর জন্যই অপেক্ষা করে না। সময় নিজের গতিতেই চলে যায়। অসাধারণ লিখেছেন ভাই।
আসলে আমাদের একেবারেই উচিত নয় কোনো কাজ কখনো ফেলে রাখা।