ইসলামী সংগীত:- ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ABB 05-01-2024 শুক্রবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000058514.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি ইসলামিক সংগীত পরিবেশন করেছি। আমার ইসলামিক সংগীত পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। দীর্ঘ প্রায় এক বছর পর আজ আমি একটি ইসলামী সংগীত পরিবেশন করেছি। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে ইসলামী সংগীত গুলো গাই। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামী সংগীত পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।

ভিডিও দেখার জন্য ক্লিক করুন

ইসলামী সংগীত : ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ


ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (২)

তোমারই আগমণে প্রাণ পেল এ ধরণী (২)

তোমারই নূরে আলোকিত এ ধরণী (২)

ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

তুমি যে নূরে খোদা, তুমি মাহবুবে খোদা (২)

তুমি যে শানে খোদা, তুমি প্রকাশে খোদা (২)

ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

তুমি শাফাআতে নবী, তুমি নাজাতে নবী (২)

তোমারই শাফাআতে পার পাবে এ উম্মাতি (২)

ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

তুমি জামালে খোদা, তুমি কামালে খোদা (২)

তোমারই স্মরণ খোদ-খোদারই স্মরণ (২)

ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

জগতের যে দিকে তাকাই দরদী তুমি নবী (২)

তোমাকে ছাড়া নাই জীবনের গতি (২)

ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটা ইসলামিক সংগীত কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। গত কয়েক সপ্তাহ যাবৎ আপনার কন্ঠে প্রতিনিয়ত ইসলামিক সংগীত শুনতে পাচ্ছি বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কন্ঠর সাথে যেন ইসলামিক সংগীত গুলো খুবই ভালো লাগছে শুনতে।

 3 years ago 

আসলে আমি নিজেও চেষ্টা করতেছি গত কয়েক সপ্তাহ যাবত আপনাদের মাঝে সুন্দরভাবে ইসলামী সংগীত শেয়ার করার।

 3 years ago 

আপনার কন্ঠে এই গজলটি শুনতে পেরে খুবই ভালো লাগলো। আমার প্রিয় কয়েকটা গজল এর মধ্যে এটা অন্যতম একটা ভালো লাগার গজল। আপনার কন্ঠের সাথে গজলগুলো যেন খুব ভালোভাবে মানিয়ে যাচ্ছে।

 3 years ago 

এটা আপনার প্রিয় একটা গজল এটা শুনেই ভালো লাগলো।

 3 years ago 

তোমার কন্ঠে ইসলামী সংগীত গুলোর যত শুনি ততই ভালো লাগে আমার কাছে। প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে ইসলামী সংগীত শেয়ার করে থাকো এটা দেখে খুব ভালো লাগে। ইসলামী সংগীত গুলো শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর ইসলামী সংগীত যত শুনি ততই শুনতে ইচ্ছে করে সারাক্ষণ। আমিতো তোমার গাওয়া ইসলামী সংগীত গুলো সুন্দরভাবে শোনার চেষ্টা করি প্রতিনিয়ত। তোমার কন্ঠে ইসলামী সংগীত গুলো কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে।

 3 years ago 

আমার কণ্ঠে ইসলামী সংগীত যত শুন ততই ভালো লাগে এটা শুনেই খুশি হলাম।

 3 years ago 

এর আগেও আপনার কন্ঠে ইসলামী সংগীত শোনা হয়েছে। ইসলামী সংগীতগুলো শুনতেও ভালো লাগে। আজকের ইসলামী সংগীতটিও ভালো লাগলো আপনার কন্ঠে শুনে 🌼

 3 years ago 

আমার নিজের কাছেও ইসলামী সংগীত গুলো শুনতে ভালো লাগে।

 3 years ago 

বেশ চমৎকারভাবে আপনি গজল পরিবেশন করেছেন আমাদের মাঝে। আপনার কন্ঠে গজলটা শুনতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমি মনে করি যে কোন মুহূর্তে আমাদের ইসলামিক অথবা দেশাত্মবোধক যেকোনো ভালো রুচি সম্পন্ন গান করা উচিত এতে কন্ঠ ভালো থাকে।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে গজলটা পরিবেশন করার। যেন আপনাদের কাছে শুনতে ভালো লাগে।

 3 years ago 

আপনার কন্ঠে ইসলামি সংগীত গুলো বেশ ভালো লাগে ভাইয়া।আপনি সপ্তাহে একটি ইসলামী সংগীত আমাদের মাঝে শেয়ার করেন।আমার কাছে শুনতে খুবই ভালো লাগে। প্রতিনিয়ত নতুন নতুন সংগীত শেয়ার করবেন এমনটাই আশাকরি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতি সপ্তাহে একটা করে ইসলামী সংগীত শেয়ার করার চেষ্টা করি। আপনাদের উৎসাহ মূলক মন্তব্যে ফেলে আরও বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66230.81
ETH 1940.01
USDT 1.00
SBD 0.38