ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ7 months ago

ABB 26 নভেম্বর 2025

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

20251023_134653.jpg
রাস্তা

দুপুরের সময় আমি খুব চমৎকার একটি রাস্তার ফটোগ্রাফি করেছি। দৈনন্দিন জীবনের রাস্তাঘাট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই তো বলা হয় যে দেশের রাস্তা যত বেশি ভালো তত বেশি উন্নত। কারণ যাতায়াতের সাথে দেশের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমি যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম তখনই দেখলাম দৃশ্যটা দেখে বেশ ভালো লাগলো। দুপুরের সময় ছিল এজন্য আকাশের কালার এবং গাছপালা গুলোই সবগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তখন আমি ফটোগ্রাফি করে নিলাম আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে।

20240130_113642.jpg
সূর্যমুখী
সূর্যের মতো দেখতে যে ফুল তাকেই সূর্যমুখী ফুল বলা হয়। আসলে সূর্যমুখী ফুলের কালার কম্বিনেশন আমি ছোটবেলা থেকেই মুগ্ধ। আমার কাছে খুবই ভালো লাগে যখন সূর্যমুখী ফুল দেখে। বিশেষ করে অনেক বড় বড় বাগান গুলো দেখলে তখন মুগ্ধ হই। সূর্য যেদিকে ফিরে সূর্যমুখী ফুল হলো সেই দিকে তাকিয়ে থাকে। এ বিষয়টা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়। আজকের এই ফুলের ফটোগ্রাফিতে আমি একদিন নার্সারি দেখে করেছিলাম। দেখলাম নার্সারিতে খুবই সুন্দর কিছু ফুল। সূর্যমুখী ফুল দেখেই ফটোগ্রাফি করে নিলাম আজ আপনাদের মাঝে শেয়ার। আশা করি ভালো লাগবে।

20240326_134055.jpg
টমেটো
খুবই পুষ্টিকর একটি সবজির নাম হল টমেটো। আসলে অনেক তাজা তাজা টমেটোগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে। আমার কাছে বেশ ভালো লাগলো যখন আমি টমেটো গুলো দেখেছি। দেখে আমার কাছে ভালো লেগেছে এজন্য ফটোগ্রাফি করে নি। আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে টমেটো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দৈনন্দিন জীবনে টমেটো চাহিদা অনেক বেশি রয়েছে। বর্তমানে ১৪০ টাকা করে কেজি বিক্রি করে। আমি যখন টমেটো কিনতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি করে নিলাম। আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।

20240130_170535.jpg
হাইব্রিড জাতের জবা ফুল
বর্তমানে আমাদের দেশে হাইব্রিড জাতের জবা ফুল গুলো অনেক বেশি দেখা যায়। আমার কাছে বেশ ভালো লাগে যখন হাইব্রিড জাতের কোন ফুল দেখি। আজকের যে জবা ফুলের ফটোগ্রাফি করেছি এটি দেখতে খুবই চমৎকার লাগতেছে। বর্তমানে বিভিন্ন নার্সারিতে গেলে হাইব্রিড জাতের অসংখ্য ফুল দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো হাইব্রিড জাতের জবা ফুল। যা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। একটি নার্সারি থেকে আমি এই হাইব্রিড জাতের জবা বইয়ের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে।

20241223_084016.jpg
পুদিনা পাতা

পুদিনা পাতা দেখতে অনেক বেশি সুন্দর। আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের ঘরের ছাদের উপর অনেকগুলো পুদিনা পাতা গাছ রয়েছে। কিছুদিন আগে আমি ছাদে উঠেছিলাম কিছু ফটোগ্রাফি করার জন্য। মাঝে মাঝে এই ছাদের উপর উঠে ফটোগ্রাফি করার জন্য। তখনই আমি পুদিনা পাতার ফটোগ্রাফি করেছি। আমি যখন পুদিনা পাতার ফটোগ্রাফি করেছি বেশ ভালো লেগেছিল যার কারণে আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এই পাতাগুলো রং চায়ের সাথে খেলে চায়ের খাওয়া মুহূর্ত অনেক গুণ বেড়ে যায়।

20250130_140959.jpg
বোতাম ফুল

খুবই ইউনিক একটি ফুলের নাম হল বোতাম ফুল। দেখতে খুবই চমৎকার। শীতকালীন ফুল হিসেবে বোতাম ফুলকে ধরা হয়। কিন্তু এই ফুলের নামটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। কয়েক বছর আগে আমি একটি ফুলের নার্সারিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে বোতাম ফুলের কালার কম্বিনেশন আমার কাছে খুবই চমৎকার লাগে। যার কারনে আমি মুগ্ধ হই যখন এই ফুলটি দেখি। খুবই ছোট ছোট ওগুলো দেখতে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আশা করি আপনাদের সবার এই ফুলটির অনেক ভালো লাগবে।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ দ্রঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>

1000163454.png


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 7 months ago 

ওয়াও ভাইয়া আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি।

 7 months ago 

1000400115.jpg

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62921.37
ETH 1741.53
USDT 1.00
SBD 0.39