আর্ট : পাতার কালারফুল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

20.05.2025 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 05-13-2025 21.33.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাতার কালারফুল ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে পাতার কালারফুল ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

বিভিন্ন রকমের আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ম্যান্ডেলা আর্ট করতে তো আমি অনেক বেশি পছন্দ করি, তাও আবার অনেক আগ থেকে। তবে আমার কাছে কালারফুল ম্যান্ডেলা আর্ট একটু বেশি ভালো লাগে করতে। ম্যান্ডেলা আর্ট গুলো করতে কিন্তু অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কারণ এই আর্ট গুলো খুবই নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। আজকে আমি খুবই সুন্দর দেখতে পাতার ম্যান্ডেলা আর্ট করেছি। আসলে যখনই সময় পাই তখনই আর্ট করার চেষ্টা করি। গতকাল রাতে হাতে একটু সময় পাওয়ায় এই আর্টটি করেছিলাম। আর প্রতিটা পাতার মধ্যে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করার চেষ্টা করেছি। যেন দেখতে একটু বেশি সুন্দর লাগে। উপস্থাপনাটা সুন্দর করে তুলে ধরলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাপগুলো।

উপকরণ

রং কলম
আঁকার খাতা
কলম
মার্কার

1000013937.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি কালো মার্কেট কলাম নিয়ে একটা পাতা আঁকা শুরু করলাম। এভাবে সুন্দর একটা পাতা এঁকে নিলাম।

IMG_20250514_194844.jpg

ধাপ 2️⃣

এরপর একটা ছোট পাতার মধ্যে ভিন্ন রকম একটা ডিজাইন করে নিলাম। তারপর রং কলম নিয়ে রং করে নিলাম।

IMG_20250514_194928.jpg

ধাপ 3️⃣

তারপর আরেকটা পাতার মধ্যে একটু ভিন্ন রকম ডিজাইন করে, অন্য একটা পাতার মধ্যে ছোট ছোট করে আরেকটা ফুলের ডিজাইন করলাম।

IMG_20250514_194959.jpg

ধাপ 4️⃣

তারপরে আরেক পাশে আরো ফুলের ডিজাইন এঁকে নিলাম। এরপর এটার মধ্যে কালার করতে লাগলাম।

IMG_20250514_195038.jpg

ধাপ 5️⃣

তারপর অন্য কথা গুলোর মধ্যে এক এক করে ভিন্ন ভিন্ন ডিজাইন করতে লাগলো।

IMG_20250514_195141.jpg

ধাপ 6️⃣

এভাবে সবগুলো ছোট বড় পাতার মধ্যে ডিজাইন এঁকে নিলাম ভিন্ন ভিন্ন রকমের।

IMG_20250514_195216.jpg

ধাপ 7️⃣

তারপর এক এক করে সবগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কালার করে নিলাম রং কলম দিয়ে। এভাবেই আমি আজকের এই আর্ট সম্পূর্ণ করলাম। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20250514_195244.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 05-13-2025 21.33.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পাতার কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। দীর্ঘ দিন পর আপনার মাধ্যমে আজকে খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখতে পারলাম। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ম্যান্ডেলা আর্ট টি সম্পন্ন করেছেন। পাতার ম্যান্ডেলা আর্ট টি দেখতে অনেক বেশি ভালো লাগছে।

 last year 

নিখুঁতভাবে এবং সুন্দর করে এই ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করতে পেরে ভালো লেগেছে।

 last year 

1000289277.jpg

 last year 

এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে।আজকে আপনি পাতার কালার ফুল ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।খুব সুন্দরভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এরকম ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।

 last year 

কালারফুল ভাবে তুমি অনেক সুন্দর একটা পাতার ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছো। তোমার আর্ট গুলো অনেক নিখুঁত এবং সুন্দর হয়ে থাকে। যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। তোমার আজকের করা এই আর্ট দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। নিশ্চয়ই অনেক সময় নিয়ে এটি অংকন করেছ।

 last year 

আমার এই ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলে শুনে ভালো লাগলো।

 last year 

ঠিকই বলেছেন আপনি আর্ট করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আর আপনার আর্টটি দেখে বোঝাই যাচ্ছে যে অনেক সুন্দর নিখুঁতভাবে আপনি কাজটি করেছেন। ছোটবেলায় আমি অনেক বেশি আর্ট করতাম কিন্তু বর্তমানে তেমন আর্ট করি না। তবে সুন্দর সুন্দর আর্ট দেখতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি কালার ফুল পাতার ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কাছে তো কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো করতে খুব ভালো লাগে।

 last year 

1000289432.jpg

 last year 

চমৎকার সুন্দর করে গাছের পাতার ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। খুব সুন্দর হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট টি।এই ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লেগেছে তা বুঝতে পারছি।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

চেষ্টা করেছি সুন্দর করে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পদ্ধতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63982.50
ETH 1670.37
USDT 1.00
SBD 0.41