রেসিপি: বাঁধাকপির পাকোড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 5- জানুয়ারি ২০২৪✅ সোমবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000085101.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির পাকোড়া রেসিপি। পাকোড়া খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বিকেলের নাস্তায় এ ধরনের খাবার গুলো খেতে অনেক বেশি এনজয় করি। পাকোড়া একটু বেশি মুচমুচে হয় বলে আমার কাছে বেশি ভালো লাগে। যেহেতু এখন শীতকাল তাই ভাবলাম বাঁধাকপি দিয়ে তৈরি করি। আসলে সত্যি বলতে আমি পাকোড়াগুলো খেতে খুবই মজা পেয়েছিলাম। সন্ধ্যা বেলায় সবাই মিলে বেশ এনজয় করে বাঁধাকপির পাকোড়া খেয়েছিলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে বাঁধাকপির পাকোড়া রেসিপি ভালো লাগবে।

1000085101.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
বাঁধাকপি১ টা
আটা৪ চামুচ
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ কাপ
টমেটো কুচি২ টা
কাঁচা মরিচ৫/৬ টা
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো
হলুদপরিমাণমতো
মরিচপরিমাণমতো

1000085092.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম।

20240204_235214.jpg

ধাপ 2️⃣

এরপর আমি একটি বাটিতে বাঁধাকপি কুচি নিয়ে নিলাম। এর মধ্যে টমেটো কুচি কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজকুচি দিয়ে দিলাম।

20240204_235327.jpg

ধাপ 3️⃣

এরপর আমি মরিচের গুড়া, হলুদ গুড়া লবণ এইসব উপকরণগুলো দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

20240204_235349.jpg

ধাপ 4️⃣

এরপর আমি এই মিশ্রণের সাথে অল্প পরিমাণে আটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম।

20240204_235419.jpg

ধাপ 5️⃣

এরপর আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি বাঁধাকপির মিশ্রণটা হাত দিয়ে গোল করে কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দিলাম।

20240204_235457.jpg

ধাপ 6️⃣

এরপর আমি এগুলোকে উল্টেপাল্টে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি।

20240204_235515.jpg

ফাইনাল আউটপুট

1000085101.jpg

1000085100.jpg

1000085099.jpg

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

শীতের সময় সবার বাড়িতেই বাঁধাকপির পাকোড়া রেসিপি তৈরি করা হয়ে থাকে।আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজার ছিল।আর মুচমুচে হয়েছিল মনে হচ্ছে রেসিপির উপকরণ গুলো দেখে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই পাকোড়া গুলো মুচমুচে হয়েছিল আর খেতেও ভালো লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাঁধাকপির পাকোড়া রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। আমি এই পকোড়া রেসিপি আজকেই তৈরি করবো ভাবতে ছিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পাকোড়া গুলো আসলেই অনেক বেশি মজাদার ছিল।

 2 years ago 

বাঁধাকপির পাকোড়া রেসিপি দেখে তো সকাল সকাল খেতে ইচ্ছে করছে ভাই। আপনি টমেটো দিয়েছেন এজন্য তো খেতে আরো বেশি মজাদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ অনেক মজাদার হয়েছে।

 2 years ago 

বাঁধাকপির পাকোরা রেসিপি দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। এধরনের পাকোরা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে টমেটো দেওয়াতে খেতে মনে হয় আরো সুস্বাদু হয়েছিলো। আপনার বাঁধাকপির পাকোরা দেখেতো আমারও খাওয়ার ইচ্ছা জেগেছে। ধন্যবাদ সকাল সকাল এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুস্বাদু হয়েছিল মানে বেশ মজা করে খেয়েছিলাম।

 2 years ago 

বিকেল মুহূর্তে এই ধরনের নাস্তা রেসিপি তৈরি করলে খেতে কার না ভালো লাগে। বাধাকপির পকোড়া রেসিপি যেটা বিকেল মুহূর্তে দারুন একটা খাবার। যেটা আপনি খুব সুন্দর করে বাসায় তৈরি করেছেন । অনেক ভালো লাগলো । দেখে তো খেতে ইচ্ছে করছে একসময় এই ধরনের পকোড়া রেসিপি তৈরি করার চেষ্টা করব।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাসায় তৈরি করে এগুলো খাওয়ার মজাটাই আলাদা।

 2 years ago 

বাঁধাকপির পাকোড়া তৈরি করা দারুণ পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। শীতকাল আসলেই জানো এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মাঝেই শীতের দিনে বিকেল বেলা এটা তৈরি করে খাই।

 2 years ago 

আমার নিজের কাছেও এগুলো শীতকালে খেতে বেশি ভালো লাগে।

 2 years ago 

খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাঁধাকপির পাকোড়া খেতে আমার কাছে বেশ ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে পাকোড়া গুলো খেতে খুবই টেস্টি হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ পাকোড়া গুলো খুব টেস্টি হয়েছে।

 2 years ago 

শীতকালে বাঁধাকপির পাকোড়া খেতে সত্যিই অনেক বেশি সুস্বাদু লাগে মাঝে মাঝে এ ধরনের রেসিপি দেখলে সত্যিই জিভে জল এসে যায় বিশেষ করে এই বিকেল বেলা। পাকোড়া অনেকটাই মুচমুচে হয় আর মুচমুচে পাকোড়া খেতে সবথেকে বেশি সুস্বাদ। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। ধন্যবাদ মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে বিকেলবেলা এগুলো খেতে একটু বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38