ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB ০৯-০৬-২৪ শুক্রবার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
জবা ফুল
এটি হচ্ছে একটা খুবই সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল আমার অনেক বেশি পছন্দের। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে আমাদের এই পৃথিবীতে। জবা ফুলের অনেক রকমের জাত রয়েছে, যেগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর প্রত্যেকটা জাতের জবা ফুলের কালার একেবারে ভিন্ন রকম। আমার কাছে সব কালার অনেক ভালো লাগে দেখতে, বিশেষ করে এই হলুদ কালারটা অনেক বেশি পছন্দ করি। কয়েকদিন আগে আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। জায়গাটিতে আমি এই ফুলটি দেখি এবং সাথে সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি করার পর ফুলের সৌন্দর্যতা আরো বেশি ভালো লাগছিল দেখতে।
প্রাকৃতিক দৃশ্য
এটি হচ্ছে সবারই পছন্দের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য সবার অনেক বেশি পছন্দের। আর প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতেও সবাই খুব বেশি ভালোবাসে। আমি তো মনে করি প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে পছন্দ করে না, এরকম মানুষ আমাদের পৃথিবীতে খুবই কম রয়েছে। আমি তো বেশিরভাগ সময় চেষ্টা করি ঘুরাঘুরি করার। আর ঘোরাঘুরি করার মাঝেও অন্যরকম একটা আনন্দ রয়েছে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটাও একেবারে ভালো হয়ে যায়। আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম, সেখানেই এই ফটোগ্রাফি টা করা হয়েছিল। জায়গাটি দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তাই ফটোগ্রাফি করেছিলাম।
নদী
নদীতে ঘুরতে যেতে পছন্দ করে না এরকম মানুষ তো সত্যি অনেক কম রয়েছে। নদীর পাড়ে ঘোরাঘুরি করতে কেউ পছন্দ করুক বা না করুক আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি। মনটা একেবারে শীতল এবং সুস্থ থাকে। আমি প্রত্যেক মাসে এবং কয়েকদিন পর পর চেষ্টা করি নদীর পাড়ে ঘুরতে যাওয়ার। মনটা একেবারে ভালো হয়ে যায় নদীর পাড়ে ঘুরতে গেলে। যদিও আমাদের এলাকার আশেপাশে কোন নদী নেই, কিন্তু কিছুটা দূরে কয়েকটা নদী রয়েছে যেখানে আমি প্রায় সময় ঘুরতে যাই। আর এই নদীটি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত। এই ফটোগ্রাফিটা আমি করেছিলাম এবং ভালো লেগেছে দেখে আপনাদের মাঝে শেয়ার করলাম।
প্রজাপতি
আমাদের সবারই খুবই পছন্দের, প্রিয় এবং পরিচিত একটা ছোট্ট প্রাণী হচ্ছে প্রজাপতি। ছোট্ট এই প্রাণীটিকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট এই প্রজাপতিগুলো অনেক রকমের হয়ে থাকে। প্রজাপতির বিভিন্ন কালার রয়েছে যেগুলো দেখলে সবাই একেবারে মুগ্ধ হয়ে যায়। আমি যখন এই ছোট্ট প্রাণী প্রজাপতি গুলোকে দেখি তখন ফটোগ্রাফি না করে থাকতেই পারি না। আর আমি বেশিরভাগ সময় প্রজাপতিগুলোর সাথে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি। কয়েকদিন আগে আমি আমাদের বাড়ির সামনের দিকের জায়গাটিতে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ করে এই প্রজাপতি টা দেখে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে।
জামরুল ফুল
জামরুল ফুলের সাথে তো আমরা সবাই অনেক বেশি পরিচিত। জামরুল ফুল এবং ফল অনেক পরিচিত সবার কাছে। আর জামরুল ফল খেতে ও সবাই খুব ভালোবাসে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে জামরুল ফল খেতে, আর ফুলগুলো দেখতেও খুব পছন্দ করি। আমাদের বাড়িতে ছোট্ট একটা জামরুল ফল গাছ রয়েছে। এই বছর গাছটিতে অনেক জামরুল ধরেছিল। যখন ফুল ধরেছিল তখন আমি এই ফটোগ্রাফি টা করেছিলাম। ফটোগ্রাফি করার পর আমার কাছে অসম্ভব ভালো লাগছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করার চিন্তা করি। আশা করছি ভালো লাগবে।
সূর্যাস্ত
সূর্যাস্ত দেখতে পছন্দ করে না এরকম মানুষ তো অনেক কম রয়েছে। আর সেই মুহূর্তটা উপভোগ করতে সবাই খুব ভালোবাসে। আমি বেশিরভাগ সময় সূর্যাস্তের ফটোগ্রাফি করে থাকি। আর প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করি। আপনারা সূর্যাস্তের ফটোগ্রাফি খুব পছন্দ করেন দেখতে, তাই চেষ্টা করি সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করার। আমি বেশিরভাগ সময় সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা উপভোগ করি এবং বেশ কিছু ফটোগ্রাফি করি। আশা করছি এই ফটোগ্রাফি টাও আপনাদের পছন্দ হবে এবং ভালো ভালো মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করবেন।
আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
Camera 📸 smartphone
Location
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>



বাহ ভাইয়া আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হলাম। আপনি খুবই চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো আপনি আপনার মোবাইলে ক্যাপচার করেছেন। সূর্য অস্তের ফটোগ্রাফি এবং প্রজাপতি ছবিটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সূর্য অস্তের ফটোগ্রাফি এবং প্রজাপতির ফটোগ্রাফি, আপনার কাছে খুবই দারুণ লেগেছে, এটা জেনে ভালোই লাগলো।
https://twitter.com/NARocky4/status/1667011861089509376?t=6PT9eTQnro2TcEXNLodSMQ&s=19
ভাইয়া আপনার রেনডম ফটোগ্রাফি দিয়ে চমৎকার অ্যালবাম দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে প্রকৃতি প্রজাপতি সূর্য অস্তের ফটোগ্রাফি দেখতে অসাধারন লাগতেছে। সব সময়ই চমৎকার চমৎকার ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার তৈরি এই ফটোগ্রাফির অ্যালবাম দেখে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
চোখ ফেরাতে পারছিলাম না তোমার এই ফটোগ্রাফি গুলো দেখে। আমার হলুদ কালারের জবা ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। তোমার ফটোগ্রাফি গুলো আমি সবসময় অনেক বেশি পছন্দ করি দেখতে। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্যতা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখে সত্যি আমি একেবারেই মুগ্ধ। প্রত্যেকটা ফটোগ্রাফার বর্ণনা খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছ। এরকম ফটোগ্রাফি গুলো পরবর্তীতে দেখার জন্য ও অপেক্ষায় থাকলাম।
জবা ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি তোমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমার ফটোগ্রাফি দেখতে তুমি বেশি পছন্দ করো জেনে ভালো লাগলো। ধন্যবাদ
আমার বাংলা ব্লগে কাজগুলো শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় চমৎকার হয়। বিশেষ করে খুব সুন্দর এডিটিং করেন যার কারণে ফটোগ্রাফি গুলো আরো বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। আপনার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটি খুব ভালো লেগেছে আমার কাছে।প্রজাপতিটির এত সুন্দর ফটোগ্রাফি করেছেন যে গায়ের পাখার ডিজাইনও দেখা যাচ্ছে। খুব ভালো লেগেছে আমার কাছে।
আসলে হালকা এডিটিং না করলে আমার কাছে ভালো লাগে না। তাই চেষ্টা করি ফটোগ্রাফি সুন্দর করে করে হালকা এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করা। এডিটিং এর কারণে সত্যি খুব সুন্দর ভাবে ফুটে উঠে।
অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। হলুদ জবা ফুলটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে ।তাছাড়া সূর্যাস্তের ফটোগ্রাফি প্রজাপতি এক কথায় অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
জবা ফুলের ফটোগ্রাফি, সূর্যাস্তের এবং প্রজাপতি ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে জেনে, সত্যি ভীষণ ভালো লাগলো আমার কাছে।
প্রথমত বলবো যে প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ মনোমুগ্ধকর চোখ ধাঁধানো ৷ দেখে চোখ ফেরাতে পারছি না ৷ আপনি প্রতিনিয়তই দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেন সেটা সত্যি প্রশংসার দাবিদার ৷ জবা প্রাকৃতিক দৃশ্য, জামরুল ফুলের ফটোগ্রাফি ও সূযাস্ত সবমিলে অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো ৷ অসংখ্য ধন্যবাদ ভাই
আপনি ফটোগ্রাফি গুলোর দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না। প্রশংসা মূলক একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।
আপনি প্রত্যেকবারের মতো এইবারও খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুবই চমৎকার লাগছে। ফটোগ্রাফি গুলোর বর্ণনা খুব সুন্দর করে দিয়েছেন। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো বুঝতে পারছি না। তবে বিশেষ করে হলুদ জবা ফুল,প্রজাপতি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি বেশি সুন্দর হয়েছে। পরবর্তীতে আরো ভালো ফটোগ্রাফি দেখার জন্য অধীর আগ্রহে রইলাম।
আসলে আমি সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি যেন আপনাদের কাছে ভালো লাগে। আপনাদের প্রশংসা করে আরো বেশি উৎসাহিত হই।
আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফিক পোস্টা শেয়ার করে যাচ্ছেন এর আগেও আপনার ফটোগ্রাফি পোস্টগুলো আমি দেখেছিলাম। নতুন করে আবার আরেকটি ফটোগ্রাফি পোস্ট এর সঙ্গে পরিচিত হলাম, আপনার এই ফটোগ্রাফি পোস্টগুলোর মধ্যে আমার কাছে প্রাকৃতিক দৃশ্য এবং প্রজাপতির ফটোগ্রাফিটি অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আসলে বরাবরই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার। আপনাদের উৎসাহ পেলে আরো বেশি ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। প্রাকৃতিক দৃশ্য এবং প্রজাপতির ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম।
আপনি খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি দিয়ে অ্যালবাম তৈরি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে চমৎকার লাগছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি ও প্রজাপতি ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে। সূর্যাস্তের ফটোগ্রাফি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর ও মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের কাছে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের কাছে সূর্যাস্তের ফটোগ্রাফি ভালো লাগে, তাই প্রত্যেক সপ্তাহে একটি করে সূর্যাস্তের ফটোগ্রাফি করার চেষ্টা করি।