ডাই : ( এসো নিজে করি ) ক্লে দিয়ে তৈরি মাশরুম হাউসের দৃশ্য তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240505-WA0027.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে তৈরি মাশরুম হাউসের দৃশ্য তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে তৈরি মাশরুম হাউসের দৃশ্য তৈরি। ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে ক্লে দিয়ে খুব সুন্দর মাশরুম হাউসের দৃশ্য তৈরি করেছি। ক্লে দিয়ে তৈরি মাশরুম হাউসের দৃশ্য তৈরি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর আগেও আমি ক্লে দিয়ে কয়েকটি ডাই তৈরি করেছিলাম। ক্লে দিয়ে তৈরি করা ডাইগুলো দেখতে খুবই সুন্দর লাগে। যার কারনে আজ আমি আপনাদের মাঝে চমৎকার এই ডাই তৈরি করেছি। আমাদের কমিউনিটির অনেক ব্লগার ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করে। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছিল। যার কারনে আজ আমি তৈরি করেছি। ক্লে গুলো একদমই নরম হওয়ার কারণে যে কোন কিছু তৈরি করতে খুবই সহজে করা যায়। কিন্তু কিছুক্ষণ সময় রাখলে তার শক্ত হয়ে যায়। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG-20240505-WA0028.jpg

উপকরণ

ক্লে
গাম
কাঁচি
সাদা কাগজ
কম্পাস

IMG20240505114215.jpg

ধাপ 1️⃣

  • প্রথমে আমি একটি সাদা কাগজ গোল করে কেটে নিলাম।

IMG_20240505_160039.jpg

ধাপ 2️⃣

  • এরপর ক্লেকে লম্বা করে কাগজের মাঝখানে লাগিয়ে দিলাম।

IMG_20240505_160055.jpg

ধাপ 3️⃣

  • এরপর হাত দিয়ে নিচের দিকে ক্লে গুলোকে লাগিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে উপরের দিকে লাগিয়ে দিলাম।

IMG_20240505_160112.jpg

ধাপ 4️⃣

  • এরপর সাদা ক্লে মাশরুম এর মত করে, উপরে তিনটি লাগিয়ে দিলাম।

IMG_20240505_160129.jpg

ধাপ 5️⃣

  • এরপর কমলা কালারের ক্লে দিয়ে উপরের অংশে লাগিয়ে দিলাম। এখন দেখতে মাশরুম এর মত দেখাচ্ছে।

IMG_20240505_160141.jpg

ধাপ 6️⃣

  • এরপর মাশরুম এর গায়ে , সাদা ক্লে দিয়ে ছোট ছোট করে লাগিয়ে দিলাম‌।

IMG_20240505_160153.jpg

ধাপ 7️⃣

  • এরপর সাদা ক্লে দিয়ে ফুলের ডিজাইন এর মত করে ডিজাইন করে দিলাম।

IMG_20240505_160206.jpg

ধাপ 8️⃣

  • এরপর ডিজাইনগুলো মাশরুম এর হাউজের মধ্যে লাগিয়ে দিলাম।

IMG_20240505_160219.jpg

ধাপ 9️⃣

  • এরপর হলুদ কালারের ক্লেগুলো মাশরুম এর গায়ে লাগিয়ে দিলাম।

IMG_20240505_160239.jpg

ধাপ 1️⃣0️⃣

  • এরপর কালো ক্লে গুলো মাশরুম এর হাউজের মধ্যে লাগিয়ে দিলাম। এবং ছোট ছোট সাদা এবং হলুদ কালারের ক্লেগুলো হাউজের মধ্যে লাগিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এভাবে আজকের ক্লে দিয়ে তৈরি মাশরুম হাউসের দৃশ্য তৈরি করে নিলাম।

IMG_20240505_160306.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240505-WA0027.jpg

IMG-20240505-WA0028.jpg

IMG-20240505-WA0023.jpg

IMG-20240505-WA0025.jpg

IMG-20240505-WA0024.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনি ক্লে গাম দিয়ে সত্যিই অসাধারণ একটা মাশরুম হাউজের দৃশ্য তৈরি করেছেন। এই মাশরুম হাউজের দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। আমি রঙিন কাগজ দিয়ে ডাইপোস্ট করতাম কিন্তু ক্লে গাম দিয়ে যে এত সুন্দর ডাইপোস্ট করা যায় তা আপনার থেকে শিখলাম। ক্লে দাম দিয়ে মাশরুম হাউজের দৃশ্য দেখে ক্লে গ্রাম দিয়ে ডাই পোস্ট করার চিন্তা-ভাবনা পোষণ করছি। সবশেষে ক্লে গাম দিয়ে মাশরুম হাউজের ডাইপোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি খুবই সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্লে দিয়ে অনেকেই দেখছে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। ভাইয়া আপনি আজকে প্লে দিয়ে মাশরুম হাউজ তৈরি করেছেন খুবই সুন্দর হয়েছে। মাশরুম গুলো দেখতে অনেক সুন্দর লাগছে নিচে সবুজ ঘাস তার মাঝে কিছু ফুল দিয়েছে অসাধারণ হয়েছে। সুন্দর একটি দৃশ্য দেখতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফুলগুলো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছিল আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে সেটি অনেক সুন্দর লাগে আর ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ডায়েট প্রজেক্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন।যা দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি মাশরুম হাউসের দৃশ্য তৈরি অসাধারণ হয়েছে, সত্যি ভাই আজকে আপনার এই ডাই পোস্ট দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন এবং মাশরুমের কালারটা অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক বেশি খুশি হলাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ক্লে দিয়ে সব বেশ সুন্দর কাজ উপহার দিয়ে যাচ্ছেন। ক্লে দিয়ে তৈরি মাশরুম এর বাড়ি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। সত্যি ভাই আপনার আজকের পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবে চেষ্টা করতে থাকুন আরো ভালো করবেন ইনশাআল্লাহ। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে এটি তৈরি করার জন্য। ধন্যবাদ

 2 years ago 

ওরে বাপরে বাপ দেখেই তো মুগ্ধ। যে দারুন করে আজকের পোস্ট শেয়ার করলেন। যে কেউ দেখলেই কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। এমন আইডিয়া পান কই? বেশ সুন্দর করে আজকের মাশরুম হাউসটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি আজ দারুন ছিল।

 2 years ago 

আপনি খুঁজে দেখলে অবশ্যই পেয়ে যাবেন আইডিয়া। আপনার সুন্দর মন্তব্য দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি মাশরুম হাউসের দারুন দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রতিনিয়ত আপনার পোষ্টের মাধ্যমে নতুন নতুন জিনিস দেখতে পাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনার হাতের কাজ দেখেই আমি নিজেও চেষ্টা করি এবং শিখতে থাকি।

 2 years ago 

আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিনিয়ত এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দরভাবে মাশরুম হাউজের ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। মাশরুম গুলো দেখতে খুব সুন্দর হয়েছে। এ ধরনের ওয়ালমেট দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। আমিও আজকে ক্লে দিয়ে একটি ফুলের ওয়ালমেট শেয়ার করেছি। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুব চমৎকার লাগে। ক্লে দিয়ে যা ইচ্ছে তাই তৈরি করা যায়। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করি আপু সব সময় বিভিন্ন নতুন নতুন কাজ গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপাতত সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

গত কিছুদিন ধরে দেখছি ক্লে দিয়ে কমিউনিটিতে সবাই খুব সুন্দর সুন্দর জিনিস গুলো তৈরি করছে। আজকে তোমার মাশরুম তৈরি করার ডাই প্রজেক্ট ভীষণ ভালো লেগেছে। আসলে ক্লে দিয়ে কিছু তৈরি করলে সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। নিচের অংশের সবুজ ঘাস গুলো দেখতে একেবারে অরিজিনাল মনে হচ্ছে ‌‌। সব মিলিয়ে বেশ অসাধারণ হয়েছে আজকের ডাই প্রজেক্ট।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন। সবাই অনেক বেশি ক্লে দিয়ে তৈরি করতেছে এখন। সেজন্যই আমি ডাই তৈরি করার চেষ্টা করেছি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39