ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 29 মার্চ 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000099652.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

সূর্যাস্তের ফটোগ্রাফি

20240226_173626.jpg

আজ আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি, সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি করেছি। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমার করতে অনেক বেশি ভালো লাগে। আমার জানামতে ফটোগ্রাফি পোস্ট যাদের ভালো লাগে , তাদের মধ্যে সবার কাছেই সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি সুযোগ তো যাওয়ার মুহূর্তের সব সময় ফটোগ্রাফিটি করে থাকি। কিছুদিন দিন আগে গিয়েছিলাম ঘোরার জন্য। নোয়াখালী কোম্পানীগঞ্জ এর মধ্যে মুসাপুর গিয়েছিলাম। সেখানে পাথরের সাথে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফিটি করেছিলাম। উপর থেকে ছবি তোলার কারণে সবগুলো পাথর ভালো ভাবে দেখা যাচ্ছিল না। কিন্তু জায়গাটি খুবই সুন্দর। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে

নৌকা

20240226_172920.jpg

নৌকার ফটোগ্রাফি। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমি নৌকার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। যার কারণে যে কোথাও গেলে নৌকার ফটোগ্রাফি করার চেষ্টা করি। বিশেষ করে যখন বিভিন্ন বিভিন্ন নদী দেখতে যাই তখন। বিশেষ করে সমুদ্র দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যখন সমুদ্র দেখতে যায়, তখন আমি বিভিন্ন নৌকার ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমাদের দেশটি নদীমাতৃক দেশ। যার কারণে সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় নৌকা। বিশেষ করে এই নৌকাগুলো মাছ ধরার জন্য ব্যবহার হয়ে থাকে। আমি আশা করি আপনাদের সবার আজকের এই নৌকার ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

গাঁদা ফুল

20240130_121522.jpg

আজ আমি আপনাদের মাঝে গাঁদা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। গাঁদা ফুল আমাদের সবারই অনেক পরিচিত একটি ফুল। এবং আমাদের দেশের অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে এই গাঁদা ফুলের। আমাদের দেশে বাণিজ্যিকভাবে এই গাঁদা ফুলটি অনেক বিক্রি হয়ে থাকে। বিশেষ করে হলুদ কালারের গাঁদা ফুল সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু বর্তমানে হাইব্রিড জাতের গাঁদা ফুল ও অনেক বেশি দেখা যায়। বিশেষ করে শীতকালীন সময় গাঁদা ফুল বেশি দেখা যায়। আজ আমি যে গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি এটি ও হাইব্রিড জাতের গাঁদা ফুল। আমার অনেক বেশি পছন্দের একটি ফুল। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

গোলাপি কালারের গোলাপ

20240214_135551.jpg

সাদা এবং হালকা গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি আজ। গোলাপ ফুল আমার খুবই পছন্দের এবং প্রিয় একটি ফুল। শুধু আমার নয় আমার মত কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় গোলাপ ফুল। আমাদের দেশে বিভিন্ন জায়গা রয়েছে যেগুলোতে বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষ করা হয়ে থাকে। এবং
বিদেশি মুদ্রা আয় করে থাকে। বিভিন্ন ফুলকে বিভিন্নভাবে ডাকা হয় যেমন সাদা গোলাপ ফুলকে বন্ধুত্বের প্রতীক বলা হয়। এবং লাল কালারের গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক বলা হয়। সব কালারের গোলাপ ফুলে আমার প্রিয়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

মুরগির ফোটোগ্রাফি

20231229_160346.jpg

একটি মুরগি এবং তার বাচ্চাদের ফটোগ্রাফি। মুরগির দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন মুরগির বাচ্চাগুলোকে নিয়ে মুরগি ঘুরে বেড়ায় এটি দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। একটা বিষয় হলো যখন কোন পাখি মুরগির বাচ্চাকে নিতে আসে তখন সঙ্গে সঙ্গে মুরগির ডানার মধ্যে বাচ্চাগুলো ঢুকে যায়। এবং মুরগিটির বাচ্চাদেরকে সেভ করে। এই বিষয়টা আমি অনেকদিন দেখেছি। মায়েরা যে সন্তানদের আগলে রাখে তার আরেকটি জ্বলন্ত প্রমাণ। কয়েকদিন আগে ঘরের বাহিরে থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। দেখতে ভালো লেগেছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।

কলমির ফুল

20231219_111813.jpg

আমাদের সবারই খুব পরিচিত এবং একটি ফুল হলো কলমি ফুল। কলমি ফুল আমার অনেক প্রিয় একটি ফুল। মাইকের মতো দেখতে এ ফুলটি সবার কাছেই পরিচিত। বিশেষ করে বর্ষার মৌসুমে এর ফুল অনেক বেশি দেখা যায়। যেকোনো জমিনের দিকে তাকালেই কলমি ফুল দেখা যায়। সাদা কালারের ভিতরে বেগুনি কালারটি দেখতেও ভীষণ সুন্দর দেখাচ্ছে। এছাড়াও কয়েকটি কালারের কলমে ফুল দেখা যায় আশেপাশে। বিশেষ করে সাদা কালারের কলমি ফুলটি আমার সবচেয়ে বেশি প্রিয়। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের এই কলমি ফুলের ফটোগ্রাফি।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনি সবসময় খুব সুন্দর ফটোগ্রাফি করেন তেমনি আজকেরটাও ব্যতিক্রম নয় প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গোলাপ ফুল এবং সূর্যাস্তের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সূর্যাস্ত আর গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছেও সুন্দর লেগেছে। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।

 2 years ago 

দারুন একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছেন ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর লেগেছে তাছাড়া ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন বলে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সব কিছুর সৌন্দর্য ক্যামেরাবন্দি করার জন্য।

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোগ্রাফী গুলো করেছেন। আসলে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখতে একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

আমার নিজের কাছেও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে বেশি ভালো লাগে।

 2 years ago 

আসলে ফটোগ্রাফি করার মধ্যে আলাদা মজা রয়েছে। যেমনটা উপভোগ করতে ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। আপনার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সূর্যাস্তের মুহূর্ত। নদীর পাড়ের দৃশ্য ফুলের ফটোগ্রাফি খুবই ভালো ছিল। এই ধরনের ফটোগ্রাফি গুলো আমিও করে থাকি। আমাদের সাথে সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নদীর পাড়ের দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি আসলেই অনেক বেশি ভালো ছিল।

 2 years ago 

ভাই আপনার ফুলের ফটোগ্রাফি গুলো প্রত্যেকটি অনেক সুন্দর ছিল এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে গাধা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল ছোট থেকে আমার অনেক প্রিয় একটি ফুল ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে গাঁদা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ একটি পোষ্টের মাঝে বিভিন্ন প্রকার দৃশ্য দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি আপনার আজকের পোষ্টের মাঝে শোভা পেয়েছে ফুল থেকে শুরু করে পশু পাখির দৃশ্য। অতি চমৎকার হয়েছে আপনার এই ফটোগ্রাফি মূলক পোস্ট।

 2 years ago 

আমার ফটোগ্রাফি চমৎকার হয়েছে শুনে ভালো লেগেছে।

 2 years ago 

আপনি সবসময় চমৎকার চমৎকার ফটোগ্রাফি উপহার দিয়ে থাকেন। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রতিটা ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। নৌকা ফটোগ্রাফি দারুন ছিলো। তাছাড়া গোলাপ ফুল এবং গাদা ফুলের ফটোগ্ৰফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

গোলাপ এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে খুশি হয়েছি।

 2 years ago 

বরাবরের মতই দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। সূর্যাস্তের ফটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে আমার কাছে। গোলাপ ফুল এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি টাও খুবই সুন্দর হয়েছে। কলমি ফুলের ফটোগ্রাফি টাও দারুন লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমার কাছেও কলমি ফুলের ফটোগ্রাফি টা দারুন লেগেছিল।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর একটি অ্যালবাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে খুবই ভালো লাগে।আপনি প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে খুব সুন্দর ভাবে বর্ণনা গুলো উপস্থাপন করেছেন। সূর্যাস্তের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সূর্যাস্তের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38