আর্ট : সূর্যমুখী ফুলের সমন্বয়ে অর্ধ বৃত্তের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 27.4.24 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000113251.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সূর্যমুখী ফুলের সমন্বয়ে অর্ধ বৃত্তের ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে সূর্যমুখী ফুলের সমন্বয়ে অর্ধ বৃত্তের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

প্রতি সপ্তাহের মত আজকেও আমি আপনাদের মাঝে একটা ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার চেষ্টা করি। আসলে ম্যান্ডেলা আর্ট করতে আমি খুবই পছন্দ করি। এই জন্য যখনই সময় পাই তখনই ম্যান্ডেলা আর্ট করার জন্য সঙ্গে সঙ্গে বসে পড়ি। ম্যান্ডেলা আর্ট দেখতে সহজ মনে হলেও করাটা খুবই কঠিন। কিন্তু ধৈর্য ধরে এবং সময় নিয়ে যদি আর্টগুলো করা হয়, তাহলে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। সবাই কিন্তু পারেনা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে। কারণ সবার ভেতরে ধৈর্য টা থাকেনা। কিন্তু আমি মনে করি সবারই উচিত চেষ্টা করা। তাহলে সবাই পারবে আর্ট গুলো করতে। আমি যখন কয়েকদিন আগে আর্ট করার জন্য বসে ছিলাম, তখন কিসের আর্ট করব বুঝতে পারছিলাম না। এরপর এরকম একটা আর্ট দেখে বসে গেলাম এটা অঙ্কন করার জন্য। এটা অংকন করতে সময় লেগেছে অনেক বেশি। তবুও হাল ছেঁড়ে না দিয়ে পুরোটা অঙ্কন করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পদ্ধতি।

1000113251.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল
রং কলম

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি মাঝখান বরাবর একটা দাগ দিয়ে একপাশে ফুলের স্কেচ এঁকে নিলাম। অন্য পাশে অর্ধ বৃত্তের স্কেচ এঁকে নিলাম।

IMG-20240410-WA0130.jpg

ধাপ 2️⃣

এরপর অর্ধবৃত্তের ভেতরে ডিজাইন আঁকা শুরু করলাম। প্রথম কয়েকটা অর্ধ বৃত্তের ভিতরে অনেক সুন্দর করে ডিজাইন করে নিলাম।

IMG-20240410-WA0133.jpg

ধাপ 3️⃣

তারপরে তিন নাম্বার অর্ধ বৃত্তটার ভিতরে চিকন চিকন দাগ দিয়ে এবং ছোট ফুলের ডিজাইনের মাধ্যমে ডিজাইন করে নিলাম।

1000110735.jpg

ধাপ 4️⃣

এরপর একেবারে শেষের অর্ধবিত্তটার ভিতরে বড় করে ফুল এঁকে চিকন চিকন দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240410-WA0132.jpg

ধাপ 5️⃣

তারপর উপরের অংশ এবং নিচের অংশে বড় বড় করে কয়েকটা পাতা এঁকে নিলাম। এরপর ছোট ছোট করে কয়েকটা পাতা এঁকে নিলাম।

IMG-20240410-WA0134.jpg

ধাপ 6️⃣

এরপর ফুলের উপরের অংশে এবং নিচের অংশে থাকা ছোট বড় পাতাগুলোর ভিতরে অনেক সুন্দর করে রং-কলম দিয়ে সবুজ কালার করে নিলাম।

IMG-20240410-WA0135.jpg

ধাপ 7️⃣

এরপর অনেক সুন্দর করে তিনটা কালার সিলেক্ট করে ফুল রং করে নিলাম। এভাবেই আমি আমার আজকের আর্ট সম্পূর্ণ করি। আশা করছি আপনাদের পছন্দ হবে।

IMG-20240410-WA0136.jpg

ফাইনাল আউটপুট

1000113251.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে যেসব মেন্ডেলা আর্ট গুলো তৈরি করে যাচ্ছেন আপনার তৈরি এই আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি খুব ভিন্ন একটি আর্ট তৈরি করেছেন। সূর্যমুখী ফুলের সমানে অর্ধ বৃত্তের মেন্ডেলা আর্ট। আপনার তৈরি এই আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তৈরি করার প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সূর্যমুখী ফুলের সমন্বয়ে অর্ধ বৃত্তের ম্যান্ডেলা আর্টটি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন ভাইয়া সবাই পারে না ম্যান্ডেলা আর্ট করতে।আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন আমাদের সাথে।আজ আপনি ভীষণ চমৎকার সুন্দর একটি বৃত্তের মাঝে সূর্য মুখীর ম্যান্ডেলা আর্ট করেছেন ও ভাগ করে নিয়েছেন আমাদের সাথে।ভীষণ চমৎকার হয়েছে আপনার সূর্যমুখীর ম্যান্ডেলাটি।ধাপে ধাপে চমৎকার করে আর্ট পদ্ধতি আমাদেরই সাথে ভাগ করে নিয়েছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর। ধন্যবাদ আপনাকে সুন্দর ম্যান্ডেলা আর্টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য।

 2 years ago 

সূর্যমুখী ফুল ও অর্ধবৃত্তি ম্যান্ডেলা চিত্র অংকনটি অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতা সাথে চিত্রটি অংকন করলেন এবং আপনার আইডিয়াটি অসাধারণ ছিলো। খুবই ভালো লাগলো। ধাপে শেয়ারের মাধ্যমে লিখতে পারলাম।

 2 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার আইডিয়া অসাধারণ ছিল শুনে ভালো লাগলো।

 2 years ago 

সূর্যমুখী ফুলের সমন্বয়ে অর্ধ বৃত্তের ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে। আপনার এই আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া এধরনের আর্ট গুলো করতে বেশ সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। আর দেখে বোঝা যাচ্ছে আপনি সময় ও ধৈর্য নিয়ে খুবই সুন্দর আর্টটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ম্যান্ডেলা আর্টগুলো করতে সময় এবং ধৈর্য লাগে।

 2 years ago 

সূর্যমুখী ফুলের সমন্বয়ে অর্ধ বৃত্তের ম্যান্ডেলার আর্ট খুবই সুন্দর ছিল । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। যেটা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে দেখতে পাই। যেটা নিজের অনেক বড় একটি দক্ষতা । এক পাশে সূর্য মুখী ফুলের সুন্দর হলুদ দৃশ্য অন্যপাশে কালো মেন্ডেলার আর্ট দারুন লাগছে। আমাদের সাথে এত সুন্দর কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করার জন্য দক্ষতা থাকা সব থেকে বেশি প্রয়োজন।

 2 years ago 

ভাইয়া যদিও আপনি প্রতি সপ্তাহে দারুন দারুন আর্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন । তবুও বলবো আজকের অর্ধ সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে কিন্তু বেশ মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে আপনি ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট সুন্দরভাবে অঙ্কন করে সবার মাঝে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।

 2 years ago 

ওয়াও ভাইয়া এমন সুন্দর একটি সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। বেশ সুনন্দর করে আপনি আজ আপনার অর্ধেক সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সব মিলিয়ে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না।

 2 years ago 

আমি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছি দেখে ধন্যবাদ জানিয়েছেন দেখেই তো খুব ভালো লাগলো।

 2 years ago 

ম্যান্ডেলার আর্ট করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় জন্য অনেক দিন হলো আমার এই আর্ট করাই হয় না। যাই হোক ভাইয়া আপনি তো তাও খুব সুন্দর একটি ম্যান্ডেলার আর্ট করেছেন। এক পাশে সূর্যমুখী ফুল আকার কারণে আরো বেশি ভালো লাগছে। ম্যান্ডেলার ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে এঁকেছেন। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে আর্টটি।

 2 years ago 

প্রতিনিয়তই চেষ্টা করি নিখুঁত ভাবে ম্যান্ডেলা আর্ট অংকন করার জন্য যেন দেখতে সুন্দর লাগে।

 2 years ago 

সূর্যমুখী ফুলের সমন্বয়ে অর্ধ বৃত্তের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আসলে ভাই আপনার চিত্র অংকন গুলো আমার খুবই ভালো লাগে এবং আপনি খুবই দক্ষতার সাথে সময় নিয়ে এই চিত্রগুলো অংকন করেন। যার কারণে অনেক সুন্দর হয় আজকে চিত্র অংকন অসাধারণ ছিলো।

 2 years ago 

আপনাদের উৎসাহিতমূলক মন্তব্য পেলে ম্যান্ডেলা আর্ট করার প্রতি আগ্রহ আরো বেশি বেড়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39