"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ২৯|-নতুন বছরের নতুন ব্যানার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। প্রথমেই বলি, এবারের প্রতিযোগিতা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে একদম ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমার কাছেও বরাবরই আর্ট করতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে ম্যান্ডেলা আর্ট করতে বেশি ভালো লাগে। এইজন্য জল রং দিয়ে অনেকদিন আর্ট করা হয়নি। প্রতিযোগিতা টা দেখেই ঠিক করে নিলাম আমি তো অবশ্যই জয়েন করব। কিন্তু কিভাবে, কি করব এটা প্রথমে বুঝতে পারছিলাম না। পরবর্তীতে পেইন্টিং করার জন্য একটা কনসেপ্ট ঠিক করলাম। চেষ্টা করেছি নিজের মতো করে ফুটিয়ে তোলার। যেহেতু অনেকদিন পর জলরঙের আর্ট করতে বসলাম এই জন্য করতে ও অনেক বেশি সময় লেগেছিল। এমনকি কালার ফুটিয়ে তুলতেও বেশ কষ্ট হয়েছিল। যদিও সম্পূর্ণটা আমি নিজের মতোই করার চেষ্টা করলাম। কয়েকজন দেখলাম জয়েন করলো, বেশ ভালই আর্ট করেছে। প্রতিযোগিতায় জয়েন করতে পারলে ভীষণ ভালো লাগে। কারণ আমি মনে করি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সব সময় প্রতিযোগিতা দিলে সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার পেইন্টিংটা আপনাদের ভালই লাগবে।
উপকরণ
ক্যানভাস বোর্ড
পেন্সিল
জল রং
রং করার ব্রাশ
অ্যাক্রলিক কালার
মাস্কিং ট্যাপ
মার্কার
স্কেল
পানি
ধাপ 1️⃣
প্রথমে আমি একটি ক্যানভাস বার্ড নিলাম। এরপর চিকন মাস্কিং ট্যাপ দিয়ে চার পাশে লাগিয়ে নিলাম। এরপর লাল রং দিয়ে নিচের অংশে একটা ঢেউয়ের মতো আঁকা শুরু করি।
ধাপ 2️⃣
এরপরে উপরের অংশে ও একই রকম হবে লাল রঙের একটা ঢেউ এঁকে নিলাম ।
ধাপ 3️⃣
এরপরে উপর এবং নিচের অংশে সবুজ রং দিয়ে রং করে নিলাম।
ধাপ 4️⃣
এরপর মাঝখানের অংশে সমানভাবে দাগ দিয়ে দিলাম। এর উপর এবং নিচের অংশে খয়েরি কালার দিয়ে রং করে নিলাম
ধাপ 5️⃣
এরপর মাঝখানের অংশে কাঁঠালি কালার দিয়ে রং করে নিলাম। এর মাঝখানে হলুদ রং দিয়ে রং করলাম। এরপরে দুই পাশে খয়রি কালার দিয়ে চিকন করে দাগ দিয়ে দিলাম।
ধাপ 6️⃣
এরপরে পেন্সিল দিয়ে উপরে এবং নিচের অংশে সুন্দরভাবে ফুলের ডিজাইন করে নিলাম।
ধাপ 7️⃣
এরপরে অ্যাক্রলিক গোল্ডেন কালার দিয়ে নিচের ফুলের অংশটা একটু একটু করে রং করা শুরু করি।
ধাপ 8️⃣
এরপরে নিচে অংশের ফুলের ডিজাইন এর মধ্যে পুরোটা রং করে নিলাম।
ধাপ 9️⃣
একই রকম ভাবে উপরের অংশে ফুলের ডিজাইন এর মধ্যে একটু একটু করে রং করে নিলাম।
ধাপ 1️⃣0️⃣
কি করে পেন্সিল দিয়ে উপরে এবং নিচের অংশে দুই সাইডে দুইটা লোগোর চিহ্ন এঁকে নিলাম।
ধাপ 1️⃣1️⃣
এরপর সবুজ রং দিয়ে একটা লোগোর মধ্যে রং করে নিলাম।
ধাপ 1️⃣2️⃣
এরপরে একই রকম ভাবে সবুজ রং দিয়ে আরেকটা লোগোর মধ্যেও রং করে নিলাম।
ধাপ 1️⃣3️⃣
এরপরে সাদা রং দিয়ে একটা লোগোর মধ্যে মাতৃভাষায় বাংলায় প্রকাশ করো নিজেকে এই লেখাটি লিখে নিলাম।
ধাপ 1️⃣4️⃣
এরপরে আরেকটা লোগোর মধ্যে জীবন রঙিন হোক এই লিখাটা লিখে নিলাম।
ধাপ 1️⃣5️⃣
এরপরে সাদা রং দিয়ে মাঝখানের অংশটায় বড় করে আমার বাংলা ব্লগ লিখে নিলাম। এরপরে কালো রং দিয়ে লেখাটার চারপাশে হাইলাইটস করে নিলাম।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর ব্যানার তৈরি করেছেন ভাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে খুবই ভালো লাগছে। এই সৌন্দর্যময় ব্যানারটি ধাপে ধাপে উপস্থাপন করা জন্য ধন্যবাদ।
কি বানাবো এটি আইডিয়া করতে করতে সময় চলে গিয়েছে। আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রথমেই আপনাকে কনটেস্ট ২৮ এর জন্য অনেক শুভকামনা জানাই ভাইয়া ।আপনার ডাই পোস্ট মানেই ইউনিক ।আজকের ডাই টিও অনেক ইউনিক লেগেছে আমার ।জল রং দিয়ে এতো সুন্দর একটি ডাই তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনাদের থেকে মন্তব্য ফেলে অনেক উৎসাহিত হই। সময় দিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ঠিক কথা বলেছেন ভাইয়া। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ্য। এত এত প্রতিযোগীর ভিড়ে আমি তো আমার পোস্ট টি হারিয়ে ফেলেছিলাম। কিন্তু না অবশেষে দেখলাম আপনার আর্ট। আর আপনার আর্টটি দেখে বেশ কিছুক্ষন স্তব্দ ছিলাম। ভাবছিলাম কোথায় পান এত ক্রেয়েটিভিটি। দোয়া করি আপনার পেইন্টিং এর মত আপনার জীবন ও রঙিন হোক।
সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কাজগুলো শেয়ার করার জন্য। আপনার কাছে এত ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে অনেক ভাল লাগলো। নতুন বছরের নতুন ব্যানার প্রতিযোগিতায় আপনি দারুন এক ব্যানার আমাদের মাঝে উপস্থাপন করেছেন, দারুন হয়েছে। কালার কম্বিনেশন দারুন লাগলো।সুন্দর এই ব্যানারটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
প্রথমে ভেবেছিলাম অংশগ্রহণ করব না, কিছুদিন যাবত প্রচুর ব্যস্ত ছিলাম। এরপর চিন্তা করলাম না যে কোন কিছু একটা আঁকব। পরে এঁকে ই ফেললাম। করার জন্য অসংখ্য ধন্যবাদ।