DIY : কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লা তৈরিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লা তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লা তৈরি ভালো লাগবে।

আজকে আমি কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর একটা দাঁড়িপাল্লা তৈরি করেছি। আসলে এরকম কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই তো বেশিরভাগ সময় চেষ্টা করি এরকম কাজগুলো করার। এই দাঁড়িপাল্লাটি আমি গতকালকে তৈরি করেছিলাম। হঠাৎ করে আমার মাথায় ভাবনা এসেছিল একটা দাঁড়িপাল্লা তৈরি করব। সেই ভাবনা থেকেই আমি একটা দাঁড়িপাল্লা তৈরি করার জন্য বসে গিয়েছিলাম। কার্ডবোর্ড দিয়ে আমি এই দাঁড়িপাল্লাটি তৈরি করার চিন্তা করি। এটি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছিল, তবে তৈরি করা শেষে দেখতে খুব ভালোই লাগছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার কার্ডবোর্ড দিয়ে তৈরি দাঁড়িপাল্লা।

IMG20230705162826.jpg

উপকরণ

কার্ডবোর্ড
ব্লু গান
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20230611114037.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা ছোট কার্ডবোর্ড নিলাম। এরপর একটা বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিলাম। এভাবে অনেক সুন্দরভাবে আরেকটি কার্ডবোর্ড একই মাপের কেটে নিলাম।

IMG_20230711_091135.jpg

ধাপ 2️⃣

এরপর লম্বা লম্বা করে দুইটি কার্ডবোর্ড কেটে নিলাম। তারপরে আরেকটা কার্ডবোর্ড কেটে কিছুটা গোল করার মত করে নিলাম।

IMG_20230711_090136.jpg

ধাপ 3️⃣

এরপর দুইটি কার্ডবোর্ড কেটে একটু বাঁকা বাঁকা করে কেটে নিলাম।

IMG_20230711_090157.jpg

ধাপ 4️⃣

তারপরে গোল করে কাটা কার্ডবোর্ডের সাথে লম্বা লম্বা করে কাটা একটি কার্ডবোর্ড ব্লু গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে দুটি কার্ডবোর্ড জোড়া লাগালাম।

IMG_20230711_090224.jpg

ধাপ 5️⃣

তারপরে একটু গোল করা কার্ডবোর্ডটি পুরো গোল করে নিলাম। তারপর একটা গোল কার্ডবোর্ডের সাথে ব্লু গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230711_090256.jpg

ধাপ 6️⃣

তারপরে কয়েকটা উইল সুতা সমানভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপরে কার্ডবোর্ড গুলোর সাথে চারটা চারটা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230711_090326.jpg

ধাপ 7️⃣

তারপরে গোল করা কার্ডবোর্ডের দুই পাশে বাঁকা বাঁকা করে কাটা কার্ডবোর্ড দুটি জোড়া লাগিয়ে নিলাম। এরপর সুতা লাগানো কার্ডবোর্ড গুলো জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লা তৈরি শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে।

IMG_20230711_090358.jpg

ফাইনাল আউটপুট

IMG20230705162826.jpg

IMG20230705162909.jpg

IMG20230705162823.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

দাঁড়িপাল্লাটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আসলে আমরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। আর নতুন কিছু করতেও ভালো লাগে। আপনি সবসময় ভিন্ন কিছু নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেন দেখে অনেক ভালো লাগে ভাইয়া। দাঁড়িপাল্লা তৈরির পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আসলে যখন সুন্দর কিছু তৈরি করতে পারি তখন অনেক বেশি আনন্দ লাগে। এবং আপনাদের উৎসাহ গুলো ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লা তৈরি দেখতে অসাধারন লাগতেছে। দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। যদিও তেমন একটা দাঁড়িপাল্লা দেখা যায় না। তবে আপনার পোস্ট এর মাধ্যমে দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে উৎসাহ মূলক একটি মন্তব্য করার জন্য। ধন্যবাদ

 3 years ago 

আচ্ছা ভাইয়া বলবেন এতো বুদ্ধি আর আইডিয়া কোথা হতে পান। আমি তো দিনে দিনে আপনার এতো সুন্দর সুন্দর ক্রেয়েটিভ পোস্ট দেখে মুগ্ধ আর নিজের প্রতি হতাশ। আসলে আমাকে দিয়ে এই জগৎ সংসারের কিছুই হওয়ার নয়। বেশ সুন্দর করে দাঁড়ি পাল্লা বানিয়ে নিলেন। উপস্থাপনাও সেরকম।

 3 years ago 

চেষ্টা করলে সবই সম্ভব। আপনি সময় দিয়ে চেষ্টা করুন আমার থেকে ভালো তৈরি করতে পারবেন। বেশ ভালো লেগেছে আপনার মন্তব্য পেয়ে।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লা তৈরি। আপনার তৈরি ডাই পোস্টে আমার কাছে দেখতে আসলে অসাধারণ লেগেছে। আসলে পোস্টটি দেখে আমার চোখ জুড়িয়ে গেছে। আসলে এই সমস্ত পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং পরিশ্রম করতে হয়। প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে বলেছেন এই ধরনের পোস্টগুলো তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমি গতকালকে দেখেছিলাম তুমি নিজের দক্ষতা, ধৈর্য এবং সময় ব্যবহার করে এই দাঁড়িপাল্লাটি তৈরি করার চেষ্টা করছো। আসলে এটা তৈরি করা দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কারণ সম্পূর্ণ দাঁড়িপাল্লা তৈরি খুব সুন্দর ছিল। কার্ডবোর্ড দিয়ে তৈরি করা যে কোনো রকম জিনিসগুলো আমার খুব পছন্দের। উপস্থাপনার মাধ্যমে সবার মাঝে ভাগ করে নিয়েছ দেখে খুব ভালো লেগেছে।

 3 years ago 

তোমার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক উৎসাহিত হলাম। অনেক অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
ভালো থেকো

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লা তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার তৈরি করা এই জিনিস দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় পাটকাঠি এবং কলা গাছের খোসা দিয়ে এই ধরনের জিনিস তৈরি করতাম।

 3 years ago 

ঠিক বলেছেন এ ধরনের অনেক কিছু ছোটবেলার স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ অসাধারণ একটি অরিগ্যামি তৈরি করলেন। আমাদেরই জীবন চলার পথে দাঁড়িপাল্লার কিন্তু খুবই গুরুত্ব রয়েছে। সেটা সময়ের দাঁড়িপাল্লা বলেন বা ধৈর্য শক্তির দাঁড়িপাল্লা বলেন সবকিছুর ক্ষেত্রেই। এছাড়াও কোন কিছু পরিমাপ করতে গেলে দাঁড়িপাল্লার প্রয়োজনীয়তা অপরিসীম। অনেক সুন্দর করে কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লার অরিগ্যামি তৈরি করলেন অসাধারণ হয়েছে দেখতে।

 3 years ago 

জীবনে দাঁড়িপাল্লার গুরুত্ব অনেক বেশি। আমি যখন এটি তৈরি করেছি তখন অনেক বেশি ভালো লেগেছিল। ধন্যবাদ

 3 years ago 

যেমন ভাবনা তেমন কাজ। আপনি মাথায় যে আইডিয়াটা করে নিয়েছেন খুবই দারুণ। আপনার তৈরি কার্ডবোর্ড দিয়ে দাঁড়িপাল্লার তৈরি কি আমার কাছে দারুন লেগেছে ভাই। দেখলে মনে হচ্ছে না এটি কারবোর্ড দিয়ে তৈরি। আপনি তৈরি ধাপগুলো খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর এটি তৈরি করতে আপনাকে যথেষ্ট সময় এবং ধৈর্য ধরতে হয়েছে। অনেক চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে চমৎকার লেগেছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে ডাই গুলো যখন সুন্দর উপস্থাপনা করতে পারি তখন ভীষণ ভালো লাগে। ধন্যবাদ

 3 years ago 

ইউনিক একটি ডাই শেয়ার করেছেন আপনি। দেখেই মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে এটি করতে খুবই সময় লেগেছে। আপনি খুব নিখুঁতভাবে ডাইটি সম্পূর্ণ করেছেন। সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন এটি তৈরি করতে একটু সময় লেগেছিল। কিন্তু তৈরি করার পর অনেক বেশি আনন্দ লেগেছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38