অরিগামি : রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি
এবিবি : রবিবার : ০২-০৪-২০২৩
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। এজন্য সব সময় বিভিন্ন কিছু তৈরি করে থাকি। আমি যখন রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি করতে ছিলাম তখন ভীষণ ভালো লেগেছিল। কারণ আমি খুব সুন্দরভাবে এটি তৈরি করতে সক্ষম হয়েছি। মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে গেলে নষ্ট হয়ে যায়। তখন মন অনেক খারাপ হয়ে যায়। কিন্তু এই হাঁস খুবই সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি ভালো লাগবে।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে দুটি ছোট ছোট করে কেটে নিলাম।
ধাপ 2️⃣
এরপর উপরের অংশটিতে গাম লাগিয়ে নিচের অংশটির সাথে জোড়া লাগিয়ে নিলাম রঙিন কাগজ টি।
ধাপ 3️⃣
এভাবেই দুটি কাগজ গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। তারপরে দুইটি কাগজ একটির সাথে একটি জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 4️⃣
তারপরে সবুজ রঙের একটি রঙিন কাগজ ছোট ছোট করে পায়ের মত করে কেটে নিলাম।
ধাপ 5️⃣
তারপরে এই কাগজ দুটি গোলাপি রঙের কাগজ এর নিচের অংশে জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে।
ধাপ 6️⃣
তারপরে আরও একটি সবুজ রঙের রঙিন কাগজ ঠোঁটের মত করে কেটে নিলাম। তারপরে গোলাপি রঙের কাগজের পরের অংশে এটি জোড়া লাগে।
ধাপ 7️⃣
তারপরে কাগজ ডিজাইনের মাধ্যমে কেটে নিয়ে উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 8
তারপর একটা সাদা কাগজের উপরে দুটি চোখ এঁকে নিলাম মার্কার দিয়ে।
ধাপ 9
তারপরে কাগজের উপরে জোড়া লাগিয়ে নিলাম এই চোখগুলো। এভাবেই রঙিন কাগজের হাঁস তৈরি শেষ করি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটি।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে সুন্দর দেখা যায়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে হাঁস তৈরি করেছেন। যেটা দেখতে চমৎকার লাগছে। কালার কম্বিনেশনটা দারুন হয়েছে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি সব সময় এভাবে পাশে থাকবেন ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
খুবই সুন্দর হয়েছে রঙিন কাগজ ব্যবহার করে হাঁস তৈরি আসলে এই ধরনের কাজ সত্যি নিজের দক্ষতার অনেক বড় প্রমাণ। যেটা আপনি ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখিয়ে চলেছেন অনেক ভালো লাগে।
জানিনা কতটুকু দক্ষতা আছে নিজের মধ্যে কিন্তু সব সময় এরকম কাজগুলো করার চেষ্টা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে বানানো ডাই এর কাজ দেখতে আমার ভালো লাগে। আপনি রঙিন কাগজ ব্যাবহার করে অনেক সুন্দর হাস তৈরী করেছেন। হাস তৈরীর ধাপগুলো খুব সুন্দরভাবে ধাপে ধাপে দেখিয়েছেন। হাঁস দেখতে অনেক কিউট লাগছে। ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে বানানো ডাই এর কাজ গুলো দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
রঙিন কাগজের সাহায্যে দারুন একটা অরিগ্যামি তৈরি করেছেন ভাইয়া। আসলে এটা ঠিক কোনো কিছু তৈরি করতে গেলে যদি নষ্ট হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায়।আর আপনি আজকে হাঁস তৈরি করেছেন যা দেখতেও তো অনেক সুন্দর।
মন্তব্য পড়ে উৎসাহিত হলাম ধন্যবাদ জানাই।
রঙিন কাগজ দিয়ে একটি হাসের অরিগামি তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে ।এরকম হাসের বাচ্চা বানিয়ে ছোটদের উপহার দিলে তারা খুবই খুশি হয়ে যাবে ।আপনি খুব সহজে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন এরকম হাঁসের বাচ্চা বানিয়ে ছোটদের উপহার দিলে তারা খুবই খুশি হয়ে যাবে। আমার মেয়েকে দিয়েছিলাম ও অনেক খুশি হয়েছিল খুবই ভালো দুষ্টুমি করেছিল এটা পাওয়ার পরে। ভালো থাকবেন ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর হাঁস তৈরি করেছে। এই ডাই পোস্ট এর উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ডাই পোষ্টের উপস্থাপন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ছোট্ট মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের তৈরি হাঁস দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। আসলে ভাই কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
এরকম একটা উৎসাহিতমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি করা যায় এটা জানা ছিল না ভাইয়া। সত্যি কথা বলতে আমরা সবাই নতুন নতুন কিছু উপস্থাপন করতে পছন্দ করি। তাইতো নতুন আইডিয়া থেকে আপনিও সুন্দরভাবে হাঁস তৈরি করেছেন। তবে দেখতে কিন্তু বেশ কিউট লাগছে। অনেক সুন্দর একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের কারণে। পাশে থাকার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে হাসঁ বানানো ৷ রঙিন কাগজ দিয়ে দেখি বেশ ইউনিক কিছু তৈরি করেছেন৷ তবে দেখতে বেশ সুন্দর আর কিউট লাগছে ৷ এসব কাজ অবসর সময়ে করতে বেশ ভালোই লাগে ৷ অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে রঙিন কাগজ দিয়ে হাসঁ তৈরি করেছেন ৷
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো এবং উৎসাহিত হলাম ধন্যবাদ।