ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবামsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ১৪-৭ -২৩ শুক্রবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1688569448593.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

নৌকা

IMG-20230705-WA0009.jpg

এই ফটোগ্রাফিটি হচ্ছে আমাদের সবারই খুবই পছন্দের নৌকার ফটোগ্রাফি। আমি যদি এরকম জায়গা গুলোতে গিয়ে থাকি, তখন নৌকার ফটোগ্রাফি একটু বেশি করে থাকি। বেশ কয়েকদিন আগে মোটরসাইকেল নিয়ে আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা আমার অনেক বেশি পছন্দের, তাই বেশিরভাগ সময় এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করি। আপনারা সবাই নৌকার ফটোগ্রাফি খুব পছন্দ করেন, তাই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি নৌকার ফটোগ্রাফি শেয়ার করার। আর এই ফটোগ্রাফি টা আমার কাছেও সম্ভব ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক। আশা করছি আপনাদের পছন্দ হবে এই ফটোগ্রাফি টা।

গাঁদা ফুল

IMG20230117144917.jpg

আমাদের সবারই খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গাঁদা ফুল। ফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে। গাঁদা ফুলের ঘ্রাণ টা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি ভিন্ন কিছুর থেকে ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। গাঁদা ফুলের অনেক রকমের জাত রয়েছে আর সেগুলো দেখতে অসম্ভব ভালো লাগে। বেশ কয়েকদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম আমার এক বড় ভাইয়ের সাথে। সেখানে গিয়ে আমি অনেক রকমের ফুল গাছ দেখেছিলাম। সেখান থেকে আমার কাছে গাঁদা ফুল গুলো একটু বেশি ভালো লেগেছিল, তাই ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না।

নয়ন তারা ফুল

IMG20230117105726.jpg

আমাদের সবার অনেক বেশি পরিচিত একটা ফুল হচ্ছে নয়ন তারা ফুল। বিশেষ করে নয়নতারা ফুল দেখতে আমি একটু বেশি পছন্দ করি। তবে নয়নতারা ফুলের অনেক রকমের জাত রয়েছে যেমনই, তেমনি প্রত্যেকটা জাতের কালার ভিন্ন হওয়ার কারণে, আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আর গোলাপি কালারের নয়নতারা ফুল বেশির ভাগ জায়গায় দেখা যায়। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এটা আপনারা সবাই জানেন। বেশ কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে অনেক সুন্দর একটা ফুলবাগান ছিল, সেখান থেকেই আমি এই নয়নতারা ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম।

অপরাজিতা ফুল

IMG20221003161954.jpg

এটি হচ্ছে সাদা অপরাজিতা ফুলের অনেক সুন্দর একটা ফটোগ্রাফি। বেশিরভাগ সময় আমরা নীল কালারের অপরাজিতা ফুল দেখে থাকি আমাদের আশেপাশে। হয়তো সাদা কালারের অপরাজিতা ফুল অনেকেই দেখেনি। কিন্তু সাদা কালার টাও এমনিতে দেখা যায়। এর আগের ফটোগ্রাফিতে আমি বলেছিলাম আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে অনেক সুন্দর একটা ফুলবাগান ছিল। আর এই সাদা অপরাজিতা ফুলের ফটোগ্রাফিও আমি সেখান থেকে করেছিলাম। এই ফটোগ্রাফিটি করার পর ফুলের সৌন্দর্যতা আরো বেশি ফুটে উঠেছিল। তখন আপনাদের মাঝে শেয়ার করার চিন্তা করি।

রাস্তার পাশে ছোট গাছ

IMG20230705123752.jpg

বেশ কয়েকদিন আগে প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য বের হয়েছিলাম। কয়েকদিন আগে আমি ঘোরাঘুরি করতে গিয়ে রাস্তার পাশে বসে ছিলাম। তখন হঠাৎ করে আমি এই ছোট গাছটি দেখতে পেয়েছিলাম। ছোট গাছটি দেখার সাথে সাথে আমি গাছটার ফটোগ্রাফি করে নিয়েছিলাম। গাছটা দেখার সাথে সাথে আমি গাছটার ফটোগ্রাফি করার পরে দেখতে খুব ভালো লাগছিল আমার কাছে। তখন ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি। আমার কাছে এরকম ফটোগ্রাফি করতে এবং দেখতে খুব ভালো লাগে। আর আপনাদের মাঝেও সেগুলো শেয়ার করার চিন্তা করি।

সূর্যাস্ত

IMG20230120170942.jpg

আপনাদের সবারই এবং আমার খুবই পছন্দের ফটোগ্রাফি হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফি। সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারাও সূর্যাস্তের ফটোগ্রাফি পছন্দ করেন বলে, আমিও বেশিরভাগ সময় সূর্যাস্তের ফটোগ্রাফি করার চেষ্টা করি। বেশ কয়েকদিন আগে আমি সন্ধ্যার দিকে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে এই ফটোগ্রাফিটা করি। আর এই ফটোগ্রাফিটি করার পরে আমি তো দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গাছের আড়ালে এই সূর্যাস্তের দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আশা করছি অন্যগুলোর মত এই ফটোগ্রাফিটা ও আপনারা বেশ পছন্দ করবেন।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আমার তো ইচ্ছে করছে এভাবেই এক নজরে তোমার করা প্রত্যেকটা রেনডম ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে। তোমার ফটোগ্রাফি পোস্টগুলো দেখলে চোখ ফেরানো যায় না। ইচ্ছে করে এভাবে এক নজরে তাকিয়ে থাকি। আজকেও অসম্ভব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছ আমাদের সবার মাঝে। কোনটা রেখে কোনটা দেখবো এভাবে এটাই তো ভেবে পাচ্ছিলাম না। ফুলের সৌন্দর্য দেখতে এবং সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

উৎসাহিত মূলক কত সুন্দর একটা মন্তব্য পেয়ে ভালো লেগেছে। ফুলের সৌন্দর্য দেখতে এবং সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে তোমার কাছে একটু বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি তো সব সময় ভালো লাগে। তবে তার থেকে একটি ব্যাতিক্রমধর্মী ভালো লাগা হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফি। সূর্যাস্তের ফটোগ্রাফি অনেক ভালো লাগে। তখন প্রকৃতিতে কিন্তু ভিন্ন ধরনের একটি সৌন্দর্য বিরাজ করে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন ভালো লাগলো দেখে।

 3 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। সূর্যাস্তের ফটোগ্রাফিও ভালো লাগে জেনে আরো বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সব সময়ই দারুন লাগে দেখতে।আজও ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো। বৃষ্টির পর ছোট চারা গাছটি খুব সজীব লাগছে।নৌকা দেখতে আমারও খুব ভালো লাগে।আর ফুলের কথা নাই বা বলি।ফুল সবার কাছেই ভালোবাসার জায়গাটি পায়।সূর্যাস্তের ফটোগ্রাফিটি অসাধারণ লাগছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নৌকা দেখতে আপনারও ভালো লাগে এটা জেনে ভালো লাগলো। ঠিক বলেছেন ফুল সবার কাছেই ভালোবাসার জায়গাটি পায়।

 3 years ago 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। একটা ফটোগ্রাফি দেখে আমার কাছে বেশি ভালো লাগলো। প্রতিনিয়ত আপনার নদী এবং নৌকার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লাগে। তবে আজকে আপনার জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে এবং সূর্যাস্তের ফটোগ্রাফি। সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রতিনিয়ত আপনার কাছে নদী এবং নৌকার ফটোগ্রাফি ভালো লাগে জেনে খুশি হয়েছি। সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো বড়ই ভালো লাগার মত কারণ এখানে আপনি একটি পোষ্টের মাঝে অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি পাশাপাশি সূর্য ও নৌকার ফটোগ্রাফি উপস্থাপন করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল এতটাই পরিষ্কার যা চোখ সরানো বড় দায়। এক কথায় অসাধারণ।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করেছেন দেখে অনেক বেশি উৎসাহিত হয়েছি। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64643.36
ETH 1912.74
USDT 1.00
SBD 0.37