জেনারেল রাইটিং: "হোঁচট খাওয়ার অর্থ হলো সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটি শিখে নেওয়া।"

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 29 সেপ্টেম্বর ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000169807.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"হোঁচট খাওয়ার অর্থ হলো সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটি শিখে নেওয়া।"

জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় হোঁচট অবশ্যই খাবো। হোঁচট খাওয়া মানেই থেমে যাওয়া না। বরং হোঁচট খাওয়া মানেই হচ্ছে সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটি ভালোভাবে শিখে নেওয়া। আর এটার মাধ্যমে আমরা পারবো অনেক দূরে এগিয়ে যেতে। আমরা সবাই চাই আমাদের জীবনে সফলতা অর্জন করতে। কিন্তু জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারি না সামনের দিকে। অনেক মানুষ রয়েছে যারা কিনা হোঁচট খাওয়ার পর আর এগিয়ে যায় না। আর এর মাধ্যমে তারা আর সফলতার কাছে পৌঁছাতে পারেনা। অনেক বাঁধার সম্মুখীন তো আমরা হবো। এর ফলে যে থেমে যেতে হবে এরকম কোনো প্রশ্নই আসে না।

আমরা যদি কোনো কিছু করার ক্ষেত্রে একবার হোঁচট খাই, তাহলে কিন্তু এই বিষয়টা আমরা সুষ্ঠুভাবে জেনে নিতে পারবো। আর পরবর্তীতে এরকম ভুল হওয়ার থেকে দূরে থাকবো। আর একসময় কাজটা আমরা পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারবো। কোনো কিছু জানার জন্য ভুল তো আমাদেরকে করতেই হবে। যতই আমরা সাবধানতা অবলম্বন করে সফলতার কাছে পৌঁছাতে যাই না কেন। আমরা হোঁচট অবশ্যই খাবো। সেই কাজে অবশ্যই ব্যর্থ প্রথমে হবো। কিন্তু সেই ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে আবারো সফলতার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। তারপরে আমরা পারবো সফলতার কাছে সুন্দরভাবে পৌঁছাতে।

হোঁচট খাওয়া মানেই হচ্ছে ব্যর্থ হওয়া। এরকম অনেক মানুষ রয়েছে যারা কিনা হোঁচট খাওয়ার পর আর সেই কাজটা করে না। কারণ তারা মনে করে তাদের দ্বারা আর কখনো এই কাজটা হবে না, যেহেতু একবার হয়নি এজন্য। আসলে মানুষের ভেতর ধৈর্য শক্তিটা থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানুষের ভিতর যদি ধৈর্য অনেক বেশি থাকে, তাহলে একটা কাজ দুইবার নয় বরং হাজার বার করতে পারবে। অর্থাৎ চেষ্টা করতে পারবে। ধৈর্য এবং পরিশ্রম নিয়ে কাজ করলে তবেই তো মানুষ সফলতা অর্জন করবে। এরকম মানুষদেরও উচিত থেমে না গিয়ে পথ চলার রহস্য সুষ্ঠুভাবে শিখে নিয়ে এগিয়ে যাওয়া। তবে দেখা যাবে সে সফলতা ভালোভাবে অর্জন করে নিয়েছে।

আমাদের জীবনে ব্যর্থতা আসে আমাদেরকে পথ চলার রহস্যটা সুষ্ঠুভাবে শিখে নেওয়ার জন্য। আমি মনে করি ব্যর্থতা যদি জীবনে না আসে, তাহলে সফলতার কোনোরকম মূল্য থাকেনা। জীবনে সবার আগে সফলতা আসার থেকে আমি মনে করি সবার আগে ব্যর্থতা আশা অনেক ভালো। কারণ পরবর্তীতে তাহলে সেই এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবে। আর যেন ভুল না হয় এটা চিন্তা করবে। এখনো পর্যন্ত যে মানুষগুলো সফলতার মুখ দেখেছে, তারা বারবার ব্যর্থ হওয়ার পর এই স্থান অর্জন করেছে। এখনো কেউ ব্যর্থতা ছাড়া সফলতার দুয়ারে পৌঁছাতে পারেনি।

কোনো কাজে ব্যর্থতা আমাদেরকে থামিয়ে দেয় না। বরং আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আরো ভালো করে সাহায্য করে। নিজের ভিতরে ধৈর্য টাকে আমাদেরকে ধরে রাখতে হবে। ধৈর্য হারিয়ে ফেললে আমাদের দ্বারা কিছুই হবে না। আমাদেরকে সব সময় এই বিষয়গুলো মাথায় রেখে তারপর কাজ করতে হবে। অনেক বিপদ আমাদের সামনে আসবে যেন আমরা সফলতা অর্জন করতে না পারি। কিন্তু এগুলোর দিকে তাকালে চলবে না। বরং বিপদের মোকাবেলা অবশ্যই আমাদের করতে হবে। আশা করছি আপনারা সব সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে অন্য টপিক নিয়ে লেখার চেষ্টা করবো।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

সুন্দর একটি টপিক নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। কথা সত্যি হোঁচট না খেলে অনেক কিছুই শেখা হয়ে উঠে না।আবার অনেকে আছে হোঁচট খাওয়ার পর সেই কাজটি করার আগ্রহ হারিয়ে ফেলে।এটা আসলে কোন ভাবেই উচিত নয়।বরং হোঁচট খেয়ে সেই কাজটি আরো সুন্দর ভাবে করার ইচ্ছা শক্তি জাগাতে হবে।তবেই যেকোনো কাজে সফল হওয়া কি করে সম্ভব তা জানা যায়।

 2 years ago 

হ্যাঁ হোঁচট না খেলে কোনো কিছু ভালো করে শেখা হয় না।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। হোচট না খেলে কিন্তু সঠিক ভাবে পথ চলা যায় না। তাই জীবন চলার পথে কিছু অভিজ্ঞতার দরকার। এমন করে হোচট খেতে খেতে এক সময় আমরা পথ চলা ঠিকই শিখে যাই। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন জীবনে চলার পথে অভিজ্ঞতার দরকার হয়।

 2 years ago 

মনের কথা গুলো কে কেমন করে আপনি আপনার লিখনীর জাদুতে ফুটিয়ে তুলেছেন সেটাই ভাবছি। অনেক সুন্দর করে আপনি পোস্টটি আমাদের মাঝে লিখে শেয়ার করেছেন। এখানে বেশ বাস্তব কথা গুলো শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করলাম বাস্তব কথাগুলো তুলে ধরার জন্য।

 2 years ago 

অনেক শিক্ষামূলক একটি পোস্ট করেছেন ভাইয়া
আসলে ভাইয়া ভুল না করলে কখনো সঠিকটা শিখা যায় না। আর কোন কাজে ব্যথ হলেই সঠিক পথে যাওয়া যায়।।আসলে ব্যথতা মানে থামিয়ে রাখা নয় বরং সঠিক জিনিস শিখা।

 2 years ago 

ভুল না করলে আসলেই সঠিকটা শেখা যায় না। তাই ভুল করা জরুরী।

 2 years ago 

আমরা যদি কখনো ভুল না করি, তাহলে সেই কাজটা কিভাবে পারবো সঠিকভাবে শিখতে। তাই প্রত্যেকটা কাজে ভুল করাও অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হোঁচট খেলে আমরা সুষ্ঠুভাবে পথ চলার রহস্য শিখতে পারি এটা একেবারে ঠিক কথা। তোমার লেখাগুলো পড়লে সবাই এটা অনেক সুন্দর ভাবে শিখতে পারবে।

 2 years ago 

হ্যাঁ হোঁচট খাওয়ার পরেই আমরা সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটা দেখতে পারি। তোমার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বেশ শিক্ষণীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। সত্যি যদি কোন কাজে বাধা বা, সমস্যা না আসে তাহলে ঐ কাজে সফলতা আসে না। হোঁচট খাওয়ার অর্থ হলো সুষ্ঠুভাবে পথ চলা শিখে নেওয়া সত্যি তা বাস্তব। কোন কিছু শিখতে হলে বা, সফল হতে হলে প্রথমে বাধা এবং বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়। বাধা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হয়। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে শিক্ষনীয় বিষয়গুলো নিয়ে লেখার জন্য চেষ্টা করি। আমার পুরো পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আসলে বেশিরভাগ মানুষের পথ চলাটা মসৃণ নয়। যেকোনো কাজ করতে গেলে হোঁচট খেতে হবেই। কিন্তু হোঁচট খাওয়ার পর যারা আবারও নতুন করে শুরু করতে পারে, দিনশেষে তারাই সফলতা অর্জন করতে পারে। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38