রেসিপি: ডিম পাউরুটির অমলেট রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ABB 1৬-12-23 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20231212-WA0323.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম পাউরুটির অমলেট রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে ডিম পাউরুটির অমলেট রেসিপি ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি শেয়ার করলাম। ডিম এবং পাউরুটি দিয়ে খুব সহজেই ডিম পাউরুটির ওমলেট তৈরি করে ফেলেছি। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই মজাদার রেসিপি টা একেবারে পারফেক্ট। এই মজাদার রেসিপিটা যখন তৈরি করা হয়েছিল, সবাই মিলে খুব মজা করে খাওয়া হয়েছিল। আজ এই রেসিপিটা ভাত দিয়ে খেতেও অনেক বেশি ভালো লেগেছিল খেতে। আপনারাও চাইলে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণটা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম উপস্থাপনার মাধ্যমে। আশা করছি আপনাদের কাছে দেখতে খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার পদ্ধতি।

IMG-20231212-WA0323.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
ডিম১ টা
পাউরুটি২ পিচ
আলু৩ টা
পেঁয়াজ কুচি১ কাপ
ধনিয়া পাতাপরিমাণ মতো
কাঁচা মরিচ৫/৬ টা
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_20231214115847830.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি সিদ্ধ আলু কুঁচি কুঁচি করে কেটে নিলাম।

CollageMaker_2023121412045611.jpg

ধাপ 2️⃣

এরপর পাউরুটি ছোট ছোট করে কেটে নিলাম।

CollageMaker_202312141219701.jpg

ধাপ 3️⃣

তারপরে পেঁয়াজ কুঁচি কুঁচি করে কেটে আলু, পেঁয়াজ এবং পাউরুটি একসাথে নিয়ে নিলাম।

CollageMaker_2023121412156220.jpg

ধাপ 4️⃣

তারপরে একটা ডিম দিয়ে দিলাম।

CollageMaker_2023121412826326.jpg

ধাপ 5️⃣

তারপরে পাইপেন এর মধ্যে তেল দিয়ে তেল গরম করে এগুলো দিয়ে দিলাম।

CollageMaker_2023121412842948.jpg

ধাপ 6️⃣

তারপরে এগুলো গোল করে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পর উল্টে দিলাম।

CollageMaker_2023121412851374.jpg

ধাপ 7️⃣

এভাবে কিছুক্ষণ পর পর আগুনের আঁচ দিয়ে উল্টে নিলাম। এরপর গরম গরম পরিবেশন এর জন্য কেটে নিলাম। এভাবেই রেসিপিটা তৈরি করা শেষ করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2023121412859131.jpg

ফাইনাল আউটপুট

IMG-20231212-WA0324.jpg

IMG-20231212-WA0323.jpg

IMG-20231212-WA0325.jpg

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

বাহ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। আমিও গত পরশু দিন এই রেসিপিটা খেয়েছি। তবে আমি সাথে আলু দেয়নি। আপনাকে দেখলাম সাথে সিদ্ধ করা আলু দিয়েছেন। সব মিলিয়ে রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

সিদ্ধ আলু দিলে আরো বেশি সুস্বাদু হয়। আপনিও এই রেসিপিটা খেয়েছেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

অসাধারণ সুন্দর ও লোভনীয় ডিম,আলুও পাউরুটির অমলেট রেসিপি।ভীষণ চমৎকার লাগছে ভাইয়া।এত্তো লোভনীয় লাগছে যে মনে হচ্ছে ইস যদি একটু খাওয়া যেত। শিখে নিলাম রেসিপিটি।অবশ্যই খুব তারাতারি করে খাবো।ধাপে ধাপে খুব সুন্দর করে তুলে ধরেছেন রেসিপিটি। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

যেহেতু শিখে নিয়েছেন, অবশ্যই তৈরি করে খাবেন।

 3 years ago 

ডিম পাউরুটি ব্যবহার করে অমলেট তৈরি করার ভিন্ন ধরনের একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। অমলেট তৈরি করার এই ভিন্ন ধরনের রেসিপি টা দেখে খুবই ভালো লাগলো। বিকেলের নাস্তাতে এ ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

অমলেট তৈরি করার রেসিপিটা আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

আপনার পোস্টগুলি আমি নিয়মিত দেখি, আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ। অনেক সুন্দরভাবে আজকে আপনি ডিম পাউরুটির অমলেট রেসিপি তৈরি করেছেন, এটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিবে ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনাদের জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমি মনে করি সব কাজ পরিশ্রম দিয়ে এবং ধৈর্য ধরে করা উচিত। তবেই তো সুন্দরভাবে সবকিছু করতে পারবো।

 3 years ago 

আসলেই ভাই সকালে ঘুম থেকে উঠে ডিম পাউরুটি অমলেট রেসিপি হলে তো বেশ ভালো হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আসলেই এই রেসিপিটা বলে খুব ভালো হয়। আমি তো অনেক মজা করে খেয়েছিলাম।

 3 years ago 

এভাবে যে পাউরুটি আলু ও ডিম দিয়ে অমলেট বানানো যায় তা জানতাম না।খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে।ভাতের সাথে যে খাওয়া যায় জানতাম না। প্রতিটি ধাপ বেশ সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু, খেতে অনেক বেশি মজা হয়েছিল। ভাতের সাথেও খাওয়া যায়, আর ভাতের সাথে খেলে খুব ভালো লাগে।

 3 years ago 

ডিম পাউরুটির অমলেট আমি আজ প্রথম দেখলাম এভাবে।খুবই ইউনিক লেগেছে।আর পরিবেশন টা দারুন ছিল। গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে এটা অনেক বেশি ইউনিক একটা রেসিপি। তবে এভাবে খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায়।

 3 years ago 

বাহ্ বেশ দারুন আইডিয়া তো দেখছি। বিকেলের নাস্তার জন্য এমন সহজ একটি রেসিপি কিন্তু করাই যায়। আপনি কিন্তু ভাইয়া আজ একেবারে প্রয়োজনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখেই তো খেতে মনে চাইছে। বেশ সুন্দর এবং সহজ করে আপনি রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এটা বিকেলের নাস্তা হিসেবে যেমন পারফেক্ট। তেমনি ভাতের সাথে খাওয়ার জন্য ও পারফেক্ট।

 3 years ago 

কলেজ গেলেই ডিম টোস্ট রেসিপি খাওয়া হয়।কিন্তু আপনার রেসিপিটি আলু দেওয়ার জন্য একটু ইউনিক মনে হচ্ছে।ভাইয়া ,উপকরণের মধ্যে আলু লেখা বাদ পড়ে গিয়েছে।আপনার রেসিপিটি সুন্দর ও লোভনীয় হয়েছে।খুব সহজেই যেকেউ তৈরি করতে পারবে এটি,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

ধন্যবাদ আপু বলার জন্য। আমি ঠিক করে নিয়েছি। আসলে মাঝে মাঝে ভুল হয়ে যায়। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38