স্বরচিত কবিতা: মানবতা
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আজ আমি মানবতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছি। আমি প্রায় সময় মানবতা নিয়ে লিখতে ভালোবাসি। বর্তমান দুনিয়াতে মানবতার বিপর্যয় ঘটে আছে। মানবিক মানুষের অনেক বেশি অভাব রয়েছে। দুনিয়ার মধ্যে তারকাঁটা দিয়ে , দুনিয়াটা খাঁচায় পরিণত করেছে। যদি দুনিয়াতে তারকাঁটা না থাকতো তাহলে প্রত্যেকটা মানুষ, চারকি এবং চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যেতে পারত। এজন্য আমি তারকাঁটা দুনিয়ার জন্য অভিশাপ বলেছি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ যদি মানবিক হত এবং মানুষ মানুষের উপকার বিপদে আসত তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেমন আনন্দ খুশিতে থাকত তেমনি প্রত্যেকটা প্রাণী ও আনন্দে থাকতো,
স্বরচিত কবিতা: মানবতা
বিশ্বের বুকে মানবতা
করছে আজ হাহাকার,
মানবিক মানুষ গুলো
গড়তে পারে আবার ,
মানবতা দুনিয়া পুনরায়।
মিথ্যা অবিচার জুলুম শোষণ
থাকবে যতদিন,
অন্যায় অবিচার থাকবে ততদিন।
একহয় যদি মানবিক মানুষগুলো
সত্য সুবিচার কায়েম হবে।
সত্য সুবিচার কায়েম হলে
অন্যায় অবিচার দূর হলে,
দুনিয়াটা স্বাধীন হলে,
থাকতে পারবে মানুষ
মানুষের আপন হয়ে।
থাকবে যতদিন তারকাঁটা
স্বাধীন হবে না দুনিয়া,
মুক্ত আকাশের পাখির মতো
কেউই যেতে পারবে না ।
অভিশাপ যদি হয় তারকাঁটা
কেন করছি সাপোর্ট আমরা,
ফিরে আসে যদি মানবতা
দুনিয়ার মানুষ হবে একাকার।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://twitter.com/NARocky4/status/1658375231277498369?t=ysNu7EjBVpwvfpk7zgRl6Q&s=19
ভাইয়া মানবতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।বর্তমান প্রেক্ষাপটে এরকম একটি কবিতা আসলেই বেশ মানানসই। আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট। নিজের মনের ভাব খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবিতার লাইনগুলো তে ।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি নিজের মনের ভাবগুলো খুবই সুন্দর ভাবে কবিতার লাইন গুলোর মাধ্যমে ফুটিয়ে তোলার। ধন্যবাদ আমার সম্পূর্ণ কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
মানবতা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। বাস্তবতার সাথে কবিতার খুবই মিল রয়েছে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ধন্যবাদ।
ভাইয়া আপনি মানবতা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি সময় উপযোগী দারুণ একটা কবিতা লিখেছেন। ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। ধন্যবাদ ভাইয়া মানবতা নিয়ে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ আমার সম্পূর্ণ কবিতাটি পড়ে উৎসাহিতমূলক মন্তব্য করার জন্য।
তুমি সব সময় মানবতা নিয়ে কবিতা এবং বিভিন্ন রকম পোস্ট লিখে থাকো। আসলে এটা কিন্তু ঠিকই বলেছ আমাদের এই পৃথিবীতে মানবিক মানুষের খুবই অভাব। তুমি মানবতা নিয়ে লিখতে ভীষণ ভালোবাসো এটা জেনে খুবই ভালো লাগলো। আজকে খুবই সুন্দর একটা কবিতা লিখেছ মানবতা নিয়ে যা পড়ে মনটা একেবারে ভরে গিয়েছে। তোমার কাছ থেকে মানবতা নিয়ে লেখা এরকম কবিতা আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম। তুমি কবিতা খুবই ভালো লিখো আমার কাছে ভীষণ ভালো লাগে পড়তে।
গঠনমূলক মন্তব্য করে এইভাবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি সব সময় এভাবে পাশে থেকে সাপোর্ট করবে।
দুনিয়াটা হচ্ছে শিকলবন্দী এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারে না মানুষ যেন আবদ্ধ। আপনি ঠিক বলছেন সবার মধ্যে যদি মানবতা থাকতো এবং একজনের প্রতি অন্যজনের অমানবিকতা পরিবহার করতো তাহলে বেশি সুবিধা হত। মানবিকতা হচ্ছে আজ পুরা বিশ্বের মধ্যে হাহাকার করছে। মানবতার অভাবে এখন শোষণ, নির্যাতন, অন্যায়, অবিচার সবকিছু বেড়ে যাচ্ছে দিন দিন। মানবতা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো।
আসলে আপনাদের এরকম মন্তব্য গুলো আমাকে বিভিন্ন রকম কাজগুলো করতে আরো বেশি উৎসাহিত করে। পাশে থেকে সব সময় এভাবে সাপোর্ট করবেন আশা করছি ধন্যবাদ।
মানবতা নিয়ে দারুন এক কবিতা লিখেছেন।পড়ে খুব ভালো লাগলো ।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। বাস্তবতা নির্ভর কবিতা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আসলে চেষ্টা করি বেশিরভাগ সময় বাস্তবতা নিয়ে লেখা। আমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।
ভাইয়া, অসাধারণ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা মানবতা কবিতাটি পড়ে আমার সত্যিই অনেক অনেক ভালো লেগেছে। আজ আমাদের চারপাশ অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে উঠছে। আর এরকম পরিবেশে মানবতা সত্যিই ধুকে ধুকে মরছে। আমাদের সমাজ থেকে সকল ধরনের অন্যায় অবিচার দূর হয়ে মানবতা প্রতিষ্ঠিত হলে, আমাদের সমাজটা, আমাদের পৃথিবীটা আরো বেশি সুন্দর হয়ে উঠতো। দুর্দান্ত একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে ঠিকই বলেছেন কথাগুলো। আপনার মন্তব্যটা পড়ে ভালো লেগেছে। সুন্দর এবং গঠনমূলক একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।